আশাশুনিতে পল্লীবন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদের ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী পালিত
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।। আশাশুনিতে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত পল্লীবন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদের ষষ্ঠ তম মৃত্যু বার্ষিকী পালন করা হয়েছে। এ-উপলক্ষে সোমবার (১৪ ই জুলাই) বিকালে আশাশুনি ফায়ার সার্ভিস মোড়ে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি আজাদ হোসেন টুটুল এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রিয় জাতীয় পার্টির নির্বাহী কমিটির সদস্য ও সাতক্ষীরা-৩ আসনের মনোনয়ন প্রত্যাশী এড.আলিফ হোসেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির ক্রীড়া সম্পাদক মাহবুবুর রহমান,উপজেলা নির্বাহী কমিটির সদস্য মোসলেম উদ্দিন,হোসেন আলী,আব্দুল নরিম গাজী,ইলিয়াস সরদার প্রমুখ। আলোচনা সবার পূর্বে আশাশুনি সরকারি কলেজ জামে মসজিদে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত পল্লীবন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদের রুহের মাগফেরাত কামনায় সংক্ষিপ্তভাবে আলোচনা সভা,দোয়া ও মোনাজাত করা।
সম্পর্কিত সংবাদ
আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) : আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাহুনিয়া লঞ্চঘাটের দক্ষিণ পাশেবিস্তারিত…
আশাশুনির কুল্যায় মেধাভিত্তিক সংস্থার বৃত্তি প্রদান
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) : আশাশুনি উপজেলার কুল্যা মেধা ভিত্তিক সংস্থার উদ্যোগে কৃতিবিস্তারিত…


