(Untitled)
কলারোয়া ব্যুরো।। কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে জুলাই গণ অভ্যুত্থান দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার সকাল ৯টায় বিদ্যালয়ের হলরুমে এ উপলক্ষে আয়োজিত দোয়া ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি কে, এম আশরাফুজ্জামান পলাশ। দিবসের তাৎপর্য তুলে ধরে প্রধান আলোচক হিসাবে বক্তব্য দেন প্রতিষ্ঠান প্রধান কলারোয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল হাসান কামরুল। সহকারী শিক্ষক মশিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচনা ও দোয়ানুষ্ঠানে বক্তব্য দেন এবং উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক মাওলানা আব্দুদ দাইয়ান, আবুবকর ছিদ্দীক, আনারুল ইসলাম, তজিবুর রহমান, সাইফুল আলম, নাছরিন সুলতানা, সমীর কুমার সরকার, জাকিয়া পারভীন, রীনা রানী পাল,বিস্তারিত…
কলারোয়ায় সাংবাদিকের উপর হামলা; তীব্র নিন্দা, প্রশাসনিক হস্তক্ষেপ দাবি
সাতক্ষীরা প্রতিনিধি :: সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলায় রিপোর্টার্স ক্লাবের ভেতরে ঢুকে মোঃ জাহিদুল ইসলাম নামে এক সাংবাদিককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। সোমবার (৪ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে এই হামলার ঘটনা ঘটে। জাহিদুল ইসলাম কলারোয়া রিপোর্টার্স ক্লাবে বসে দৈনিক রূপান্তরের উপজেলা প্রতিনিধি হিসেবে একটি প্রতিবেদন প্রস্তুত করছিলেন। এসময় সাতক্ষীরা-১ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবের ভাগ্নে এবং কলারোয়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি খালেদ মঞ্জুর রোমেল ক্লাব কক্ষে প্রবেশ করে হঠাৎ চড়াও হন সাংবাদিক জাহিদুলের ওপর। অভিযোগ রয়েছে, রোমেল সাংবাদিককে প্রশ্ন করেন—“সে কেন তাকে দেখে উঠে দাঁড়ায়নি এবং সালামবিস্তারিত…
ইসরাইলি হামলায় আরও ৯৪ ফিলিস্তিনি নিহত
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় একদিনে ইসরাইলি হামলায় অন্তত ৯৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪৩৯ জন। এ নিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে চলা ইসরাইলি আগ্রাসনে নিহতের সংখ্যা বেড়ে ৬০ হাজার ৯৩৩ জনে দাঁড়িয়েছে। সোমবার (৪ আগস্ট) সন্ধ্যার পর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর বার্তা সংস্থা আনাদোলু’র। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গাজায় প্রায় দু বছর ধরে চলা ইসরাইলি বাহিনীর অভিযানে নিহতের সংখ্যা ৬০ হাজার ৯৩৩ জনে পৌঁছেছে। এদের পাশাপাশি আহত হয়েছেন আরও ১ লাখ ৫০ হাজার ২৭ জন ফিলিস্তিনি। বিবৃতিতে আরও বলা হয়েছে, দখলদার বাহিনীর বোমার শিকারদের অনেকেইবিস্তারিত…
খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের সব জলকপাট
টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমা অতিক্রম করায় রাঙামাটির কাপ্তাই বাঁধের ১৬টি গেট (জলকপাট) গতকাল সোমবার রাত ১২টা ২ মিনিটে খুলে দেওয়া হয়েছে। কর্ণফুলী জলবিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, ১৬টি গেটে ৬ ইঞ্চি করে পানি ছেড়ে দেওয়া হয়েছে। এতে প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি কাপ্তাই হ্রদ থেকে কর্ণফুলী নদীতে নিষ্কাশন করা হচ্ছে। কর্ণফুলী জলবিদ্যুৎকেন্দ্র সূত্রে জানা গেছে, হ্রদে পানির চাপ বাড়ায় আজ মঙ্গলবার সকাল ৯টায় কাপ্তাই বাঁধের সব কটি গেট খুলে দেওয়ার কথা ছিল। তবে দ্রুত পানি বেড়েবিস্তারিত…
আজ ঐতিহাসিক ৫ আগস্ট
২০২৪ সালের আজকের এ দিন অর্থাৎ ৫ আগস্ট ছিল দীর্ঘ একমাসের আন্দোলনের শেষ দিন। অভ্যুত্থানের ক্যালেন্ডারে যার নাম দেয়া হয় ‘৩৬ জুলাই’। এ দিন ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচিতে সাড়া দিয়ে হাজারো মানুষ ঢাকার কেন্দ্রস্থলের দিকে রওনা দেন। তীব্র আন্দোলন, লাশের মিছিল আর বাংলার মানুষের আত্মত্যাগের কাছে নত হয়ে দেশত্যাগ করে ভারতে পলায়ন করতে বাধ্য হন শেখ হাসিনা। অবসান হয় আওয়ামী লীগের সাড়ে ১৫ বছরের ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার। দুপুরের দিকে শেখ হাসিনার পলায়নের সংবাদ ছড়িয়ে পড়লে রাস্তায় নেমে আসেন লাখ লাখ মানুষ। বিজয়ের উল্লাসে মেতে ওঠেন সকলে। ঢাকার রাজপথে তখন তিলবিস্তারিত…
কয়রা ছিদ্দিকিয়া বহুমুখী ফাজিল মাদ্রাসার কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
কয়রা(খুলনা)প্রতিনিধিঃ খুলনার ঐতিহ্যবাহী দিনী প্রতিষ্ঠান কয়রা সিদ্দিকীয়া বহুমুখী ফাজিল মাদ্রাসার দাখিল পরীক্ষায় উত্তীর্ন কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার (৪ আগস্ট ) সকাল ১০ টায় মাদ্রাসার হল রুমে সিদ্দিকীয়া এ্যলামনাই এসোসিয়েশনের পক্ষে থেকে এই সংবর্ধনা দেওয়া হয়। কয়রা সিদ্দিকীয়া এ্যালামন্যাই এসোসিয়েশনের সভাপতি প্রাক্তন ছাত্র মোঃ ফরহাদ হুসাইনের সভাপতিত্বে ও সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক ফরহাদ হোসেনের পরিচালনার এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন সিদ্দীকিয়া এ্যালামনাই এসোসিয়েশনের উপদেষ্টা কপোতাক্ষ কলেজের সাবেক অধ্যাপক আ,ব,ম আব্দুল মালেক,কয়রা সিদ্দীকিয়া ফাজিল মাদ্রাসার (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মোস্তফা মাহবুবুল আলম,উপাধ্যক্ষ মাওঃ মানছুর আলী, কয়রা উপজেলা প্রেসক্লাবের সাধারণবিস্তারিত…
সাতক্ষীরা-৪ আসনের সিদ্ধান্ত বাতিল করে আশাশুনি উপজেলাকে ১টি সংসদীয় আসনের দাবীতে নির্বাচন কমিশনে আবেদন
এস,এম মোস্তাফিজুর রহমান।। আশাশুনি ও শ্যামনগর উপজেলাকে একীভূত করে সংসদীয় আসন-১০৭ (সাতক্ষীরা-৪) করার সিদ্ধান্ত বাতিলের দাবী জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার বরাবর আবেদন করা হয়েছে। সোমবার (৪ আগস্ট) সাবেক সংসদ সদস্য মরহুম মাওঃ এ এম রিয়াছাত আলী বিশ্বাসের পুত্র ও উপজেলা জামায়াতের নায়েবে আমীর নু.আ.ম. মুরতাজা আলী এলাকাবাসীর পক্ষ থেকে এ আবেদন করেছেন। লিখিত আবেদনে তিনি জানান,সাতক্ষীরা জেলার দক্ষিণাংশে অবস্থিত আশাশুনি ও শ্যামনগর উপজেলা বাংলাদেশ স্বাধীনের পর হতে-২০০৮ সালের আগ পর্যন্ত ২টি আসন ছিল। ১টি সংসদীয় এলাকা সাতক্ষীরা-৩ আশাশুনি ও অপরটি সংসদীয় এলাকা সাতক্ষীরা-৫ শ্যামনগর উপজেলা আসন ছিল। যা ছিল ভৌগলিকভাবেবিস্তারিত…
ইসলামী ব্যাংকের নতুন এমডি ওমর ফারুক খান
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে মো. ওমর ফারুক খান নিয়োগ পেয়েছেন। রোববার (৩ আগস্ট) বাংলাদেশ ব্যাংক তার নিয়োগে আনুষ্ঠানিক অনাপত্তি দেয়। ব্যাংকটির সাবেক এমডি মুহাম্মদ মুনিরুল মওলার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও জালিয়াতির অভিযোগ ওঠায় চলতি বছরের মে মাসে তাকে অপসারণ করা হয়। এরপর থেকেই এমডির চলতি দায়িত্ব পালন করছিলেন ওমর ফারুক খান। জানা গেছে, গত ১০ জুলাই ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ তাকে নিয়মিত এমডি হিসেবে নিয়োগ দিয়ে বাংলাদেশ ব্যাংকের অনুমোদনের জন্য আবেদন করে। ২৪ জুলাই কেন্দ্রীয় ব্যাংকে তার সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। প্রয়োজনীয়বিস্তারিত…
গাজায় এক বস্তা আটার জন্য চলে যেতে পারে জীবন
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ক্ষুধার্থ মানুষ জীবনের ঝুঁকি নিয়ে ত্রাণ নিচ্ছেন। সেখানকার পরিস্থিতি এতটাই ভয়াবহ যে এক বস্তা আটার জন্য চলে যেতে পারে নিজের জীবনও। হামজা জোদা নামে এক ব্যক্তি রোববার (৩ আগস্ট) সংবাদমাধ্যম আলজাজিরাকে বলেছেন, “আমি আটার বস্তা আসার জন্য অপেক্ষা করছি। কিন্তু আমাদের মাত্র বলা হলো আটা শেষ হয়ে গেছে। আমাদের বাড়িতে চলে যেতে বলেছে। আমাদের কোনো উপায় নেই ফিরে যেতে হয়েছে।” তিনি গাজার মোরাগ এলাকায় ত্রাণের জন্য গিয়েছিলেন। গাজার এ বাসিন্দা আরও বলেন, “এটি একটি অপরাধ, ভয়াবহ। এটি জীবন মৃত্যুর বিষয়। পরিস্থিতি অনেক বেশি ভয়ঙ্কর। এখানে ইসরায়েলিদেরবিস্তারিত…
সাতক্ষীরার বাবুলিয়ায় মানসিক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে পোস্টমাস্টার আটক
স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা সদর উপজেলার বাবুলিয়ায় ১১ বছর বয়সী মানসিক প্রতিবন্ধী এক শিশুকে ধর্ষণের অভিযোগে শেখ শহিদুল ইসলাম (৫৫) নামের এক পোস্টমাস্টারকে আটক করে আইন-শৃংখলা বাহিনীর কাছে হস্তান্তর করেছে স্থানীয়রা। আটক পোস্টমাস্টার শেখ শহিদুল ইসলাম সাতক্ষীরা সদর উপজেলার বাঁশঘাটা গ্রামের মৃত শেখ বদরুদ্দীন হায়দারের ছেলে। রবিবার (৩ আগস্ট) সাতক্ষীরা সদর উপজেলার আগরদাড়ি ইউনিয়নের বাবুলিয়া পোস্ট অফিসে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শিশুটি তার মায়ের প্রথম স্বামীর সন্তান। বাবুলিয়া গ্রামে শিশুর পিতার বাড়ি। তার পিতার সাথে মায়ের বিচ্ছেদ হলে তার মা পার্শ্ববর্তী বাঁশঘাটা এলাকায় দ্বিতীয় বিয়ে করেন। প্রায়বিস্তারিত…


