কলারোয়ায় গাঁজাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার
এম এ আজিজ (নিজস্ব প্রতিনিধি) : সাতক্ষীরার কলারোয়া থানা পুলিশ অভিযান চালিয়ে
এক কেজি গাঁজাসহ কবিরুল ইসলাম (২৫) নামে এক মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে।
মঙ্গলবার (৫ আগষ্ট) বিকাল ৩ টার দিকে উপজেলার সোনাবাড়ীয়া বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
আটক মাদক ব্যাবসায়ী কবিরুল সোনাবাড়ীয়া বাজারের চায়ের দোকানদার ও দক্ষিন ভাদিয়ালী গ্রামের জাফর আলী গাজীর ছেলে।
কলারোয়া থানার উপ-পরিদর্শক (এসআই) কে এম নাছির উদ্দীন জানান, মাদক ক্রয়- বিক্রয় হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সোনাবাড়ীয়া বাজারে একটি চায়ের দোকানে অভিযান পরিচালনা করে দোকান মালিক কবিরুল ইসলামকে আটক করা হয়। পরে তার দোকান তল্লাশি করে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উপজেলার সোনাবাড়ীয়া বাজার থেকে এক কেজি গাঁজাসহ (আনুমানিক মুল্য ৩০ হাজার টাকা)
কবিরুল ইসলাম নামে এক মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তিনি আরও বলেন, এ ঘটনায় কলারোয়া থানায় একটি মামলা দায়ের হয়েছে। গ্রেফতারকৃত মাদক ব্যাবসায়ীকে বুধবার (৬আগষ্ট) আদালতে প্রেরণ করা হবে।
সম্পর্কিত সংবাদ
দাওয়াতি অঙ্গনের এক মহীয়সী নারীর বিদায় : তাজকিরা হকের জানাজা ও দাফন সম্পন্ন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, খুলনা অঞ্চল পরিচালক ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের মাননীয়বিস্তারিত…
“হ্যানিম্যানের চিকিৎসা দর্শন আজও বিশ্বব্যাপী সমাদৃত” — ইজ্জত উল্লাহ, এমপি
কামরুল হাসান।। কলারোয়ায় হোমিওপ্যাথি চিকিৎসা বিজ্ঞানের জনক মহাত্মা ডা. স্যামুয়েল হ্যানিম্যানের ২৭১তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনাবিস্তারিত…


