বেনাপোলে কোটি টাকার বকেয়া আদায়ের দাবিতে আমদানিকারকের সংবাদ সম্মেলন

বেনাপোল প্রতিনিধি: বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতের গুজরাট প্রদেশ থেকে ফ্রোজেন ফিশ (জমাটবদ্ধ মাছ) আমদানি ব্যবসায় কেজি প্রতি ১ টাকার কমিশন চুক্তিতে কোটি টাকার বকেয়া রেখে প্রতারণার অভিযোগ করেছেন মা ট্রেডার্সের স্বত্বাধিকারী আমদানিকারক সাইদুর রহমান সাইদ। সোমবার (২০ অক্টোবর) বিকেলে বেনাপোল রহমান চেম্বারের চতুর্থ তলায় মা ট্রেডার্স অফিস কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এ অভিযোগ করেন। আমদানিকারক সাইদুর রহমান জানান, ২০২২ সাল থেকে তিনি চট্টগ্রামের ‘চট্টগ্রাম ফিসারিজ এ জে এস ট্রেডিং’ এর সত্ত্বাধিকারী জয়নাল আবেদীন এবং ‘রূপালী বাণিজ্য সংস্থা’ এর মালিক কামরুজ্জামান রুমানের সঙ্গে ফ্রোজেন ফিশ আমদানি ব্যবসাবিস্তারিত…

সুন্দরবনের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে ….বাসস চেয়ারম্যান

কয়রা(খুলনা)প্রতিনিধিঃ বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর চেয়ারম্যান আনোয়ার আল দীন বলেছেন সুন্দরবন আমাদের গর্ব। এটিকে টিকিয়ে রাখতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সুন্দরবনকে রক্ষা করতে না পারলে এই অঞ্চলের মানুষের বসাবস অসম্ভব হয়ে পড়বে। তিনি আরও বলেন, আগামী সংসদ নির্বাচনে বিএনপি যদি ক্ষমতায় যায় তাহলে কয়রার মানুষের প্রানী দাবি টেকসই বেড়িবাঁধ। সেই টেকসই বেড়িবাঁধ নির্মান করা হবে। কয়রা সদরে আধুনিক স্বাস্থ্য কমপ্লেক্স করা হবে। এ জন্য তিনি ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির সকল নেতৃবৃন্দরকে একত্রে হয়ে ধানের শীষ প্রতিকের প্রার্থীকে বিজয় করার আহবান জানান। রবিবার (১৯ অক্টোবর) বিকাল ৪ টায়বিস্তারিত…

শাহজালাল বিমানবন্দরে আগুনের ঘটনায় ৬ সদস্যের তদন্ত কমিটি

ডেস্ক নিউজ :: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো টার্মিনালে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ছয় সদস্যের কমিটি গঠন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। পাঁচ কার্যদিবসের মধ্যে কমিটিকে অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতি ও দায়দায়িত্ব নির্ধারণ করে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রশাসন ও মানব সম্পদ পরিদপ্তরের পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) মো. নওসাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চিফ (ফ্লাইট সেফটি)। এছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি থাকবেন সদস্য হিসেবে। কমিটির অন্য সদস্যরা হলেন,বিস্তারিত…

পাঁচ দিনে দেশে তিন ভয়াবহ আগুন

সাতক্ষীরা নিউজ ডেস্ক :: রাজধানীর মিরপুরের শিয়ালবাড়ির রাসায়নিকের গুদাম থেকে চট্টগ্রামের ইপিজেড এলাকায় আগুন। মাঝে সময়ের ব্যবধান মাত্র পাঁচ দিন। এর মধ্যেই ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ আগুন। এসব অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন অনেকে। ছাই হয় অনেকের স্বপ্ন। মুহূর্তেই পুড়ে যায় হাজার কোটি টাকার সম্পদ। ধারাবাহিক এসব অগ্নিকাণ্ড পরিকল্পিত নাকি নিছক দুর্ঘটনা; এমন প্রশ্ন দেখা দিয়েছে জনমনে। তথ্যমতে, ১৪ অক্টোবর থেকে ১৮ অক্টোবর পর্যন্ত রাজধানীতে ভয়াবহ দুটি অগ্নিকাণ্ড ঘটে। এর একটি মিরপুরের শিয়ালবাড়ির রাসায়নিকের গুদামে ও আরেকটি বিমানবন্দরের কার্গো ভিলেজে। আর ১৬ অক্টোবর আগুন লাগে চট্টগ্রামের ইপিজেড এলাকার একটি তোয়ালেবিস্তারিত…

কয়রায় তাযাকিয়ায়ে নাফস ও তাসাউফ সম্মেলন

কয়রা(খুলনা)প্রতিনিধিঃ কয়রায় তাযকিয়ায়ে নাফস ও তাসাউফ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) বেলা ১১ টায় সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হলরুমে আল-হেরা কুরআন সুন্নাহ রিসার্চ ফাউন্ডেশন কয়রা উপজেলা শাখা এই সম্মেলনের আয়োজন করে। আল-হেরা কুরআন সুন্নাহ রিসার্চ ফাউন্ডেশন কয়রা উপজেলা শাখার উপদেষ্টা অধ্যাপক মাওলানা এম এ গনির সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা মোঃ নেয়ামুতুল্যাহের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খানপুরের পীরজাদা মরহুম মোঃ হাসান (রাঃ) এর ছোট পুত্র পীরজাদা মাওলানা আবু জাফর মোঃ মুবাশশির হুসাইন। এতে প্রধান আলোচক ছিলেন জামিয়া ইসলামীয়া খাদেমুল ইসলাম কমলাপুর মাদ্রাসার মুহতামিম মাওলানা আকবার হুসাইন। বিশেষবিস্তারিত…

গ্রামীণফোনের জিপি শিল্ডের মাধ্যমে সাইবার নিরাপত্তা জোরদার করলো নাভানা ফার্মাসিউটিক্যালস

নিউজ ডেস্ক ::দেশের শীর্ষ টেলিযোগাযোগ সেবা প্রদানকারী কোম্পানি গ্রামীণফোন নাভানা ফার্মাসিউটিক্যালস পিএলসির সাথে একটি কর্পোরেট পার্টনারশিপ স্থাপন করেছে। এর আওতায় গ্রামীণফোনের অত্যাধুনিক ডিএনএস-লেয়ার সিকিউরিটি সল্যুশন ‘জিপি শিল্ড’-এর মাধ্যমে নাভানা ফার্মাসিউটিক্যালের কর্মীদের সার্বিক ডিজিটাল নিরাপত্তা আরও শক্তিশালী হবে। এই পার্টনারশিপের আওতায় নাভানা ফার্মাসিউটিক্যালস তাদের সকল কর্মীর জন্য ব্যবহার করছে জিপি শিল্ড, যাতে নিরাপদ ইন্টারনেটের পাশাপাশি ফিশিং, ম্যালওয়্যার ও র‍্যানসমওয়্যারের আক্রমণ থেকে সুরক্ষা নিশ্চিত হয়। এই প্রক্রিয়ায় ডিএনএস লেয়ারেই সাইবার ঝুঁকি প্রতিরোধ করা হয়; ফলে নিরাপদে ও নির্বিঘ্নে অনলাইন অভিজ্ঞতা গ্রহণ করতে পারেন ব্যবহারকারীরা। গ্রামীণফোনের চিফ বিজনেস অফিসার ড. আসিফ নাইমুর রশীদবিস্তারিত…

ঐক্যের সুর নিয়েই নির্বাচনে যাব: প্রধান উপদেষ্টা

ডেক্স নিউজ:: প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের মধ্য দিয়ে আমরা যে ঐক্যের সুর বাজালাম, সেই সুর নিয়েই নির্বাচনে যাব। যারা স্বাক্ষর করলেন, তারা প্রয়োজনে আবার বসেন। ঠিক করেন কীভাবে নির্বাচন সুন্দর করা যায়। যেনতেন নির্বাচন করে কোনও লাভ নেই। শুক্রবার বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আয়োজিত জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। বক্তব্যের আগে প্রধান উপদেষ্টাসহ সনদে স্বাক্ষর করেন বিএনপি, জামায়াত ও কয়েকটি রাজনৈতিক দলের নেতারা। রাজনৈতিক নেতাদের উদ্দেশে অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, মানুষ যেন মনে রাখে এই সনদে যারা স্বাক্ষরবিস্তারিত…

৪০ বছরের পথচলা শেষ, বন্ধ হচ্ছে এমটিভি

সংগীত ও তরুণ সংস্কৃতির প্রতীক হিসেবে থাকা আমেরিকাভিত্তিক টেলিভিশন চ্যানেল এমটিভি (মিউজিক টেলিভিশন) এর যাত্রা শেষ হতে চলেছে। তবে বন্ধ হতে যাওয়া এর পাঁচটি চ্যানেলই যুক্তরাজ্য শাখার। তার মধ্যে রয়েছে- ‘এমটিভি মিউজিক’, ‘এমটিভি ৮০স’, ‘এমটিভি ৯০স’, ‘ক্লাব এমটিভি’ ও ‘এমটিভি লাইভ’। চলতি বছরের ৩১ ডিসেম্বর থেকে এসব চ্যানেলের সম্প্রচার বন্ধ থাকবে বলে জানিয়েছে এমটিভির মালিক প্রতিষ্ঠান প্যারামাউন্ট গ্লোবাল। তারা জানায়, টেলিভিশন নেটওয়ার্ক ছোট করে এখন থেকে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। ১৯৮১ সালে যুক্তরাষ্ট্রে ‘আই ওয়ান্ট মাই এমটিভি’ স্লোগান নিয়ে শুরু হয় এমটিভির যাত্রা। পরে তা ছড়িয়ে পড়েবিস্তারিত…

পেয়ারা খাওয়ার সঠিক সময় কোনটি?

দামে কম, সহজলভ্য আর পুষ্টিতে ভরপুর এমন কোনো ফলের কথা বললে সবার আগে নাম আসে পেয়ারার। কেবল ভিটামিন সি বা ফাইবার নয়, এই ফলটি অ্যান্টি অক্সিডেন্টের ‘পাওয়ার হাউজ’। প্রতিদিনের খাদ্যতালিকায় একটি পেয়ারা রাখলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে অনেকটাই। তবে তা খেতে হবে সঠিক সময়ে? চিকিৎসকদের মতে, পেয়ারায় আছে উচ্চমাত্রার ভিটামিন সি। আরও থাকে ভিটামিন এ, লাইকোপেন, পটাসিয়াম, ফাইবার এবং আরও অনেক খনিজ উপাদান। এসব উপাদান শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজকে সচল রাখতে সাহায্য করে। কিন্তু কখন ও কীভাবে ফলটি খেলে আপনি এর সম্পূর্ণ উপকারিতা লাভ করবেন? পেয়ারা খাওয়ার সঠিকবিস্তারিত…

সবাইকে জুলাই সনদ সইয়ের ঐতিহাসিক মুহূর্তের অংশ হওয়ার আহ্বান

জুলাই জাতীয় সনদ সই অনুষ্ঠানে সবাইকে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূস। পাশাপাশি সব টিভি ও অনলাইন গণমাধ্যমকে সরাসরি সম্প্রচার করার আহ্বানও জানান তিনি। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাতে প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে। প্রধান উপদেষ্টা এক বার্তায় জানান, জুলাই সনদ প্রত্যেক বাংলাদেশির জন্য, আপনি যেখানেই থাকুন না কেন, আপনি বাসায় অথবা বাইরে চলমান, আপনার দোকানে, কারখানায়, মাঠে, খেলার মাঠে— এই ঐতিহাসিক মুহূর্তের অংশ হোন। তিনি বলেন, আমাদের রাজনৈতিক, ধর্মীয় বা জাতিগত পার্থক্য সত্ত্বেও, আমরা এক ঐক্যবদ্ধ জাতি হিসেবে একসঙ্গে দাঁড়িয়েছি। এটি আমাদের একসঙ্গে উদযাপনবিস্তারিত…