কালিগঞ্জে চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখল, উচ্ছেদ ও নামজারি অপচেষ্টার অভিযোগ
কালিগঞ্জ(সাতক্ষীরা):: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর মৌজায় খাস খতিয়ানের সরকারি জমি দখল, উচ্ছেদ ও নামজারির অপচেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় এক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তার সহযোগীর বিরুদ্ধে এবং বিষয়টি নিয়ে প্রশাসনের হস্তক্ষেপের আবেদন করা হয়েছে। কৃষ্ণনগর এলাকার বাসিন্দা মিজানুর রহমান কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার ভূমি বরাবর কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাফিয়া পারভীন ও তার সহযোগী নূরহক সরদারের বিরুদ্ধে খাস খতিয়ানের জমি দখল, উচ্ছেদ ও নামজারী অপচেষ্টার অভিযোগ দিয়ে তা প্রতিকারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আবেদন করেছেন। মিজানুর রহমানের দাখিলকৃত অভিযোগ সূত্রে জানা যায়, কৃষ্ণনগর মৌজার ১৪২১ খতিয়ানের ২০৭৯ দাগেরবিস্তারিত…
জেমেনাই এআই ও ৬ বছরের আপডেট সুবিধা নিয়ে দেশের বাজারে স্যামসাং নেক্সট-জেন গ্যালাক্সি এ১৭ ৫জি
[ঢাকা, ২৫ অক্টোবর, ২০২৫] স্যামসাং দেশের বাজারে উন্মোচন করেছে তাদের সর্বশেষ উদ্ভাবন ‘গ্যালাক্সি এ১৭ ৫জি। স্মার্টফোনটিতে ব্যবহারকারীরা ব্যবহার করতে পারবেন জেমেনাই এআই ফিচার ‘সার্কেল টু সার্চ।’ ‘অসাম ইন্টেলিজেন্স ফর এভরিওয়ান’ এ লক্ষ্যের ধারাবাহিকতায় স্যামসাং বাজারে নিয়ে এসেছে সাশ্রয়ী ৫জি এআই স্মার্টফোন – গ্যালাক্সি এ১৭ ৫জি। ‘সার্কেল টু সার্চ’ ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা স্ক্রিনে থাকা কোনো বস্তু বা লেখার চারপাশে একটি বৃত্ত আঁকলেই সাথে সাথে সার্চ রেজাল্ট চলে আসবে। বিদেশি ভাষার কোনো লেখা অনুবাদ করা, কোনো পণ্য শনাক্ত করা বা ছবির ফ্রেমে থাকা স্থানের তথ্য জানা, এ ফিচারের মাধ্যমে সবই সম্ভব। পাশাপাশি,বিস্তারিত…
সাতক্ষীরায় হেলথ সেক্টর রেসপন্স টু জেন্ডার বেইজড ভায়োলেন্স শীর্ষক দিনব্যাপী কর্মশালা
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় হেলথ সেক্টর রেসপন্স টু জেন্ডার বেইজড ভায়োলেন্স শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) সকালে হেলথ এডুকেশন ইউনিট সাতক্ষীরার আয়োজনে কনফারেন্স রুমে সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে সাতক্ষীরা সিভিল সার্জন ডা. মো. আব্দুস সালাম এঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কর্মশালায় মূল প্রবন্ধ উপাস্থাপন করেন স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. মো. এনামুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হেলথ এডুকেশনের ডেপুটি সেক্রেটারি মো. শওকত হোসেন খান, অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান খান, সেন্টার ফর জেন্ডার এন্ডবিস্তারিত…
থাইল্যান্ডের সাবেক রানি সিরিকিত আর নেই
আন্তর্জাতিক ডেস্ক :: থাইল্যান্ডের রাজা মাহা ভাজিরালংকর্নের মা এবং দেশটির সাবেক রানি সিরিকিত মারা গেছেন। ৯৩ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নিক্কেই এশিয়ার বরাত দিয়ে থাই রয়্যাল প্যালেস জানিয়েছে, শুক্রবার (২৪ অক্টোবর) স্থানীয় সময় রাত ৯টা ২১ মিনিটে ব্যাংককের একটি হাসপাতালে তার মৃত্যু হয়। রানি সিরিকিত ছিলেন থাইল্যান্ডের ইতিহাসে সবচেয়ে দীর্ঘসময় রাজত্ব করা রাজা ভূমিবল আদুল্যাদেজের সহধর্মিণী। রাজা ভূমিবল ২০১৬ সালে মারা যান এবং এই দম্পতি ছয় দশকেরও বেশি সময় একসঙ্গে ছিলেন। রাজা মাহা ভাজিরালংকর্ন রাজপ্রাসাদে রাজকীয় মর্যাদায় তার মায়ের অন্ত্যেষ্টিক্রিয়া আয়োজনের নির্দেশ দিয়েছেন বলে বিবৃতিতে জানানো হয়।বিস্তারিত…
৭ দিনে ইউক্রেনের নতুন ১০ এলাকার দখল নিয়েছে রাশিয়া
আন্তর্জাতিক ডেস্ক :: মাত্র এক সপ্তাহের ব্যবধানে ইউক্রেনের নতুন ১০টি লোকালয় বা বসতির দখল নিয়েছে সেখানে অভিযানরত রুশ বাহিনী। গতকাল শুক্রবার এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, দখলকৃত নতুন লোকালয়গুলো ইউক্রেনের দোনেৎস্ক, দিনিপ্রোপেত্রোভস্ক, খারকিভ এবং জাপোরিজ্জিয়া প্রদেশের। ১৭ অক্টোবর থেকে ২৪ অক্টোবর— এই ৭ দিনে এই লোকালয়গুলো দখল করেছে রুশ বাহিনী। একই সময়সীমায় ইউক্রেনীয় বাহিনীর ২২টি সমরাস্ত্র ও সামরিক সরঞ্জামের ডিপোও ধ্বংস করেছে রুশ সেনারা। গত এক সপ্তাহে রুশ সেনাদের লক্ষ্য করে ইউক্রেনীয় বাহিনী কয়েকবার বিমান হামলার চেষ্টা করেছিল, কিন্তু রুশ সেনারা প্রতিবার সেসববিস্তারিত…
*রামপুরায় জামায়াতের সমাবেশ
সংসদে একক অধিপত্য বজায় রাখার জন্যই পিআর পদ্ধতির বিরোধীতা করা হচ্ছে -মাওলানা এটিএম মা’ছুম
ডেস্ক রিপোর্ট :: নির্বাচনে জনগণ জামায়াতকে ভোট দিয়ে ক্ষমতায় পাঠালে এমন এক সাহসী সরকার গঠন করা হবে, যে সরকার এক আল্লাহ ছাড়া কোন পরাশক্তিকে ভয় করবে না এবং রাষ্ট্রের সকল ক্ষেত্রে ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠা করে সকল নাগরিকের অধিকার প্রতিষ্ঠা করবে বলে দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম। তিনি আজ রাজধানীর রামপুরাস্থ একরামুন্নেসা উচ্চ বিদ্যালয় মাঠে রামপুরা থানা জামায়াত আয়োজিত জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের আয়োজন, সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করণ, ফ্যাসিস্ট সরকারের গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমানবিস্তারিত…
আশাশুনিতে শহীদ আতিয়ার রহমান স্মরনে আলোচনা সভা ও দোয়া মাহফিল
এস,এম মোস্তাফিজুর রহমান।। সাতক্ষীরার আশাশুনি উপজেলার গোয়ালডাঙ্গায় শহীদ আতিয়ার রহমান সরদার স্মরনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(২৪ অক্টোবর)বেলা ২ টায় বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা বাইতুননূর জামে মসজিদে এ মাহফিল অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আমীর মাওঃ আব্দুল ওয়াজেদ এর সভাপতিত্বে ও সেক্রেটারী মরহুমের পুত্র সেকেন্দার আলীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওঃ নুরুল আবছার মোরতাজা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন-উপজেলা সহ-সেক্রেটারী প্রফেসর মাওঃ শাহজাহান আলী, অফিস সেক্রেটারী মাওঃ রুহুল কুদ্দুস। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-ইউনিয়ন নায়েবে আমীর আলহাজ্ব হেদায়েতুল ইসলাম,বড়দল ইউপি চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুল গফুর সানা,যুববিস্তারিত…
আশাশুনি সাব-রেজিস্ট্রি অফিসের দুই মোহরারকে বিদায় সংবর্ধনা প্রদান
এস,এম মোস্তাফিজুর রহমান।।আশাশুনি সাব রেজিস্ট্রি অফিসের দুই মোহরারকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ১১ টায় আশাশুনি সাব রেজিস্ট্রারের কার্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় । সাব রেজিস্ট্রি অফিসের প্রধান সহকারি আব্দুর জব্বারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাব রেজিস্টার মিন্টু চক্রবর্তী। অন্যান্য মাঝে উপস্থিত ছিলেন-আশাশুনির দলিল লেখক বদরুদ্দোজা বদর,রাবিদ মাহমুদ চঞ্চল,মোরশেদ মাহবুব লিপ্টন,দীপংকর কুমার মন্ডল,বরুন কুমার কাজল,আঃ হাই,জগদীশ সানা,অফিসে কর্মরতদের মধ্যে ইউনুস আলী,আইরিন নাহার,শিল্পী খাতুন,নাজমুল হোসেন,দীগন্ত তরফদার, শিল্পী বিশ্বাস,রফিকুল ইসলাম বাকা,দলিল লেখক সহকারী জগদীশ চন্দ্র সানা,আলী আহসান স্বাধীন প্রমূখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিদায়ী মোহরার দীনেশবিস্তারিত…
লিভার ভালো থাকে ‘ছোট্ট এই অভ্যাসে’, মানেন না অনেকেই
অনলাইন ডেস্ক :: হরমোনের ক্ষরণ নিয়ন্ত্রণ করে শরীরকে টক্সিন বা বিষমুক্ত করার কাজ করে লিভার। এই অঙ্গটি অকেজো হলেই শরীরে নানা রোগ বাসা বাঁধতে শুরু করে। পেট থেকে শুরু করে হার্ট-মস্তিষ্ক সবকিছুর ভালোমন্দ অনেকটাই নির্ভর করে লিভারের ওপর। অসংখ্য মানুষ ফ্যাটি লিভারসহ বিভিন্ন ধরনের লিভার সংক্রান্ত রোগে ভোগেন। তাই সুস্থ থাকতে লিভারের স্বাস্থ্য ঠিক রাখা জরুরি। খুব সাধারণ একটি অভ্যাসেই কিন্তু লিভারের স্বাস্থ্য ভালো রাখা যায়। তবে বেশিরভাগ মানুষই তা মানেন না। কী সেটি? চলুন জেনে নিই- আমেরিকানিবাসী ভারতীয় চিকিৎসক গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট সৌরভ শেঠি জানিয়েছেন, দৈনন্দিন জীবনের একটি কাজ আছে যাবিস্তারিত…
সালমান শাহ হত্যা মামলার আসামিদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
অনলাইন ডেস্ক :: চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় আসামিদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এ বিষয়ে রমনা থানা পুলিশ চিঠি দিয়েছে ইমিগ্রেশন কর্তৃপক্ষকে। পুলিশ সূত্রে জানা গেছে, মামলাটি আদালতের নির্দেশে পুনরায় তদন্তাধীন থাকায় আসামিরা যেন দেশ ত্যাগ করতে না পারে, সে জন্য রমনা থানা থেকে সংশ্লিষ্ট সব বিমান ও স্থলবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে। রমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম ফারুক বলেন, আদালতের নির্দেশ অনুযায়ী মামলার তদন্ত এখন গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে। তাই কোনো আসামি যেন দেশ ছাড়তে না পারেন, সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। নব্বইয়ের দশকের জনপ্রিয় চিত্রনায়কবিস্তারিত…


