মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার মৃত্যুদণ্ড

মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গণ-অভ্যুত্থানের সময় হত্যাকাণ্ডসহ মানবতাবিরোধী অপরাধের ঘটনায় করা এটিই প্রথম মামলা, যার রায় হলো আজ। দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে ছয় অধ্যায়ে ৪৫৩ পৃষ্ঠার রায়ের প্রথম অংশ পড়া শুরু করেন বিচারিক প্যানেলের সদস্য বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী। ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলের অপর সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ। ২ ঘণ্টা ১০ মিনিটের সংক্ষিপ্ত রায় পড়া শেষে দুপুর ২টা ৫০ মিনিটে শেখবিস্তারিত…

কয়রা উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ত্রৈ-মাসিক সভা

কয়রা(খুলনা)প্রতিনিধিঃ কয়রা উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ নভেম্বর ) বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে কারিতাসের সহযোগিতায় এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল বাকীর সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ মামুনার রশিদের পরিচালনায় এতে বক্তব্য রাখেন কয়রা থানার অফিসার ইনচার্জ তদন্ত মোঃ শাহ আলম, উপজেলা প্রকৌশলী আবুল ফজল, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তপন কুমার কর্মকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ,উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ শুভ্রমনিয়াম, মহিলা বিষয়ক অফিসার মোঃ মনিরুজ্জামান, সাংবাদিক সদর উদ্দিন আহমেদ, মোঃ রিয়াছাদবিস্তারিত…

আশাশুনির তেঁতুলিয়া বাজারে কাজী আলাউদ্দীনের নির্বাচনী প্রচারণা ও লিফলেট বিতরণ

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) ঃ আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আশাশুনির কাদাকাটি ইউনিয়নে বিএনপির পক্ষ থেকে নির্বাচনী প্রচারনা ও লিফলেট বিতরণ করা হয়েছে। সোমবার (১৭ নভেম্ববর) বিকালে উপজেলার তেঁতুলিয়া বাজারে লিফলেট বিতরণ ও পথ সভা করা হয়। প্রথমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করা হয়। তেঁতুলিয়া বাজারে জাতীয় সংসদের সাবেক এমপি ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাতক্ষীরা-৩ আসনের বিএনপি মনোনীত ধানেরশীষ প্রতিকের প্রার্থী কাজী আলাউদ্দীন লিফলেট বিতরণ করেন। এসময় তিনি ব্যবসায়ী, ক্রেতা সাধারণ ওবিস্তারিত…

কলারোয়ায় মানব পাচার ও অনিয়মিত অভিবাসন প্রতিরোধে মতবিনিময় সভা

কামরুল হাসান।। কলারোয়ায় ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের আওতায় মানব পাচার ও অনিমিত অভিবাসন প্রতিরোধ বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার কলারোয়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মো. জহুরুল ইসলাম। সভায় মানব পাচার প্রতিরোধে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন এবং পাচারের শিকার শিকার হওয়া ব্যক্তিদের বিশেষ করে নারী শিশুদের সুরক্ষিত করার বিষয়ে আলোচনা করা হয়। সেইসাথে জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি বিবেচনায় এনে নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণের লক্ষ্যে এই প্রকল্প কাজ করবে বলে জানানো হয়। পাচারের শিকার হওয়া সারভাইবাররা যাতে অর্থনৈতিক ও সামাজিকভাবে ঘুরে দাঁড়াতে পারে সেবিস্তারিত…

নাশকতাকারীদের দেখামাত্র গুলির নির্দেশ ডিএমপি কমিশনারের

ডেস্ক নিউজ :: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আগামীকাল শেখ হাসিনার রায়কে ঘিরে কেউ নাশকতা করলে তাকে দেখামাত্র গুলির নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। জানতে চাইলে রোববার (১৬ নভেম্বর) রাত ৭টা ১০ মিনিটে ঢাকা মেইলকে বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, ‘এ ধরনের নির্দেশ দিয়েছি’। এ বিষয়ে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী গণমাধ্যমকে বলেন, আমি ওয়্যারলেসে বলেছি যে কেউ বাসে আগুন দিলে, ককটেল মেরে জীবনহানির চেষ্টা করলে তাকে গুলি করতে। এটা আমাদের আইনেই বলা আছে। পুলিশের গাড়িতে আগুন দিলে, ককটেল নিক্ষেপ করলে বা জানমালের ক্ষতির চেষ্টাবিস্তারিত…

কলারোয়া পৌর জামায়াতে ইসলামীর নির্বাচনী মহিলা সমাবেশ অনুষ্ঠিত

ডেস্ক নিউজ :: সাতক্ষীরার কলারোয়া পৌর জামায়াতে ইসলামীর উদ্যোগে নির্বাচনী মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ নভেম্বর) বিকালে কলারোয়া হাইস্কুল ফুটবল মাঠে আয়োজিত এ সমাবেশে দলের বিভিন্ন স্তরের নেত্রী–কর্মীরা অংশ নেন। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও তালা-কলারোয়ার সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ। পৌর জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক ডাঃ ইউনুস আলী বাবু’র সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ বলেন ‘আমাদের অনেক নেতাকে বিচারবহির্ভূতভাবে হত্যা করা হয়েছে। এমপি-মন্ত্রী হওয়ার জন্য আমরা রাজনীতি করি না। আমাদের কার্যক্রম স্থবিরবিস্তারিত…

বিএনপির প্রার্থী সাবেক এমপি হাবিব

মানুষের নিরাপত্তা ও নাগরিক অধিকার প্রতিষ্ঠা করতে চাই..

কামরুল হাসান।। বিএনপির প্রকাশনা সম্পাদক ও বিএনপির প্রার্থী সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, অসাম্প্রদায়িক চেতনায় দেশ বিনির্মাণে বিএনপি অঙ্গীকারাবদ্ধ। আমরা সব ধর্মের মানুষের নিরাপত্তা ও নাগরিক অধিকার প্রতিষ্ঠা করতে চাই। ধর্মীয় উৎসবসহ সবধরনের আচার-অনুষ্ঠানে আমরা পাশে থাকতে চাই। সদ্যসমাপ্ত দুর্গাপূজায় সার্বক্ষণিক আপনাদের পাশে থেকে আমরা অনুপ্রেরণা জুগিয়েছি। সবখানে সম্প্রীতি ও সৌহার্দের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হয়েছে। তালা ও কলারোয়ার সকল পূজামণ্ডপে আপনাদের সাথে নিয়ে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছি। বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, আপনাদের সাথে কাজ করে যে ভালোবাসায় আমি সিক্ত হয়েছি, তা কখনো ভুলে যাওয়ার নয়।বিস্তারিত…

সাতক্ষীরা-৩ আসনে ডা. শহিদুল আলমের মনোনয়নের দাবিতে বিক্ষোভ মিছিল

ডেস্ক নিউজ :: সাধারণ মানুষের অকৃত্রিম বন্ধু ও গরীবের ডাক্তার অধ্যাপক শহিদুল আলমকে সাতক্ষীরা-৩ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী করার দাবিতে কালিগঞ্জে লাগাতার আন্দোলন চলছে। শুক্রবার (১৪ নভেম্বর) ছিল আন্দোলনের ১২তম দিন। এদিন কাজী আলাউদ্দীনের মনোনয়ন বাতিল করে সর্বস্তরের মানুষের প্রিয় নেতার মনোনয়ন চেয়ে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছেন বিএনপি এবং সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ হাজার হাজার মানুষ। শুক্রবার বিকেল সাড়ে ৪ টার দিকে বিক্ষোভ মিছিলটি ডাকবাংলা মোড় সংলগ্ন উপজেলা বিএনপির কার্যালয় থেকে বের হয়ে প্রধান প্রধান পদক্ষিণ করে। পরে বিএনপি কার্যালয়ের সামনে পথসভায় সাতক্ষীরা-৩ আসনে বিএনপিকে বিজয়ী করতে জাতীয়বিস্তারিত…

কালিগঞ্জের রতনপুর লিফলেট বিতরণ করলেন বিএনপি প্রার্থী কাজী আলাউদ্দিন

ডেস্ক নিউজ :: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন করার লক্ষ্যে সাতক্ষীরা-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী কাজী মোঃ আলাউদ্দিন শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে কালিগঞ্জের রতনপুর বাজারে নির্বাচনী পথসভা ও লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নেন। পথসভা ও লিফলেট বিতরণ শেষে রতনপুর বাজারের ফুলতলা মোড়ে এক সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন কাজী মোঃ আলাউদ্দিন। তিনি বলেন, অনেক ঘাত-প্রতিঘাত ও বাধা অতিক্রম করে আমরা আজ জনগণের সামনে এসেছি। একদিনে ‘কাজী আলাউদ্দিন’ নাম তৈরি হয়নি। মানুষের পাশে থেকে উন্নয়নে কাজ করেছি। আমি এমপি থাকাকালীন কালিগঞ্জের প্রত্যন্তবিস্তারিত…

মেসির নৈপুণ্যে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার জয়

স্পোর্টস ডেস্ক :: লুয়ান্ডায় ফিফা প্রীতি ম্যাচে অ্যাঙ্গোলাকে ২-০ গোলে হারিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তাতে প্রথম গোলটি বানিয়ে দিয়েছেন লিওনেল মেসি। দ্বিতীয়টি অবশ্য নিজেই করেছেন। নভেম্বরের উইন্ডোতে একমাত্র ম্যাচে শুক্রবার লুয়ান্ডার এস্তাদিও ১১ দে নভেমব্রো স্টেডিয়ামে অ্যাঙ্গোলার মুখোমুখি হয়েছিল বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচের ১২ মিনিটে আর্জেন্টিনা গোল খেতে বসেছিল। কর্নার থেকে তাদের শট ক্লিয়ার করতে পারেনি আর্জেন্টাইন রক্ষণভাগ। বাঞ্জার ব্যাকপোস্ট থেজে নেওয়া শট রুখে দিয়ে দলকে বাঁচান রুলি। ২১তম মিনিটে লাউতারোর থ্রু বলে গোলের সুযোগ পান মেসি। তার চেষ্টা ব্যর্থ করেন মারকেস। ৩৯ মিনিটে গঞ্জালেসের পাস ধরে বক্সের মধ্যে থেকে নেওয়া তারবিস্তারিত…