ফের ইরানে হামলার হুঁশিয়ারি নেতানিয়াহুর
নিউজ ডেস্ক :: আন্তর্জাতিক ডেস্ক :: ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে তেহরানে পাল্টা হামলার ঘোষণা পুনর্ব্যক্ত করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শনিবার জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে এই ঘোষণা দিয়েছেন তিনি। এ খবর দিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু। এতে বলা হয়, টেলিভিশনে দেয়া ওই ভাষণে নেতানিয়াহু বলেছেন- ইরান এ বছর ইসরাইলের ভূখণ্ডে দ্বিতীর বারের মতো ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এটি ইতিহাসে ইসরাইলের ওপর বৃহৎ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা বলেও চিন্থিত করেছেন নেতানিয়াহু। তিনি গত সপ্তাহের এবং এপ্রিলের হামলার কথা উল্লেখ করে তেহরানে পাল্টা হামলা চালানোর ঘোষণা দেন। নেতানিয়াহু বলেছেন, ইসরাইলের শুধু আত্মরক্ষার অধিকারবিস্তারিত…
‘সাকিব বিপিএল খেলবেন কিনা নির্ভর করছে দক্ষিণ আফ্রিকা সিরিজের ওপর’
নিউজ ডেস্ক :: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে নিজের শেষ ম্যাচ খেলতে চান সাকিব আল হাসান। তবে তিনি খেলতে পারবেন কিনা সেটা এখনও নিশ্চিত নয়। দক্ষিণ আফ্রিকা সিরিজের সঙ্গে আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লীগেও (বিপিএল) তার খেলা এখন অনিশ্চিত। রংপুর রাইডার্সের টিম ডিরেক্টর শাহনিয়ান তামিম বললেন, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেললেই সাকিবের বিপিএল খেলার রাস্তা তৈরি হবে। সাকিব গত আসরে বিপিএলের দল রংপুর রাইডার্সের সঙ্গে চুক্তি করেন। এবারও একই দলের হয়ে খেলার কথা তার। গতকাল মিরপুরে বিপিএলের ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে জরুরি সভা করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ। সভা শেষবিস্তারিত…
বড়দলে আচারী গোষ্ঠীকে নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের খ্রীষ্টান ধর্মীয়দের বৃহত্তম আচারী গোষ্ঠীকে নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র ও হয়রানির অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় প্রশাসন সহ উর্দ্ধতন মহলের কাছে প্রতিকার প্রার্থনা করা হয়েছে। ইউনিয়নের বড়দল খ্রীষ্টান পাড়ায় আচারী গোষ্ঠী ও সিং গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন যাবত শত্রুতা, হামলা, মামলার ঘটনা ঘটে আসছে।গত ১ অক্টোবর সেন্ট ফ্রান্সিস জেভিয়ার চার্চের ঘটনাকে কেন্দ্র করে আচারী গোষ্ঠীকে নিয়ে নানা ষড়যন্ত্রে মেতেছে প্রতিপক্ষ।গনি আচারীর পুত্র শিলবানু আচারী, জোহন আচারীর পুত্র জয় আচারী, মৃত ছহিল উদ্দিন আচারীর পুত্র যাকব আচারী, টিটু আচারী, মৃত ওলিল মন্ডলের পুত্র ইমোনবিস্তারিত…
সাতক্ষীরায় বিশ্ব শিক্ষক দিবস বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি : শিক্ষার কণ্ঠস্বর শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার এই প্রতিপাদকে সামনে রেখে সাতক্ষীরায় যথাযথ মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস ২০২৪ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার (০৫ অক্টোবর) বেলা ১১টায় সাতক্ষীরা জেলা প্রশাসন, জেলা শিক্ষা অফিস ও জেলা শিক্ষক সমিতির আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শিক্ষক দিবসের একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। পরে সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ এঁর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, সাতক্ষীরা জেলায়বিস্তারিত…
কেশবপুরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
:সোহেল পারভেজ, কেশবপুর প্রতিনিধি :: “শিক্ষকের কন্ঠস্বর: শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার” প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের কেশবপুরে উপজেলা পর্যায়ে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন কমিটির আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে শনিবার (৫ অক্টোবর) সকালে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ এস এম জিল্লুর রশীদের সভাপতি ও একাডেমিক সুপারভাইজার তোরাবুল ইসলামের সঞ্চালনায় শহরের আবু সারাফ সাদেক অডিটরিয়ামে ওই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন, কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন। বিশেষ অতিথির বক্তৃতা করেন, উপজেলা শিক্ষা অফিসার শেখ আব্দুর রব। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতিরবিস্তারিত…
শহীদ জিয়ার সমাধিতে সদ্য কারামুক্ত সাবেক এমপি হাবিবের শ্রদ্ধা নিবেদন
কামরুল হাসান :; শেখ হাসিনার গাড়ি বহরে হামলার নামে দায়ের করা মিথ্যা মামলায় কারামুক্ত বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবসহ কারামুক্ত সকল নেতৃবৃন্দ শনিবার সকালে ঢাকার শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় ফাতেহা পাঠ ও রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শ্রদ্ধা নিবেদনকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থলে বিএনপির নেতা-কর্মীরা পুষ্পস্তাবক অর্পণের উদ্দেশ্যে এখানে এসেছেন। তিনি বলেন, ‘মিথ্যা মামলায় বিএনপির প্রকাশনাবিস্তারিত…
পদ্ম পুকুর ইউনিয়নে বিশেষ স্ত্রীরোগ ও মাতৃস্বাস্থ্য সেবা সুবিধা বঞ্চিত নারী
নিউজ ডেস্ক:: জলবায়ু পৃৃরিবর্তনের কারণে উপকূলে দুরেগ দিন দিন বাড়ছে। বেড়েছে লবণাক্ততা ও। লবণাক্ততা বৃদ্ধির কারণে উপকূলে নারীদের জরায়ুসহ বিভিন্ন রোগের হার পূর্বের চেয়ে তুলনা মুলকভাবে বৃদ্ধি পেয়েছে। এরই পরিপ্রেক্ষিতে আজ ০৫ অক্টোবর ( শনিবার ) সকাল ১০ টায় জলবায়ু ঝুঁকিপুর্ণ শ্যামনগর উপজেলার ১১ নংপদ্ম পুকুর ইউনিয়নের ঝাঁপা গ্রামে বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্সের আয়োজনেএবং ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড এর আর্থিক সহযোগিতায় দিন ব্যাপী ফ্রি স্ত্রীরোগ ও মাতৃস্বাস্থ্য সেবা ক্যাম্প পরিচালিত হয়। উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্ভোধন করেন ১১ নং পদ্ম পুকুর ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য জনাব তপনবিস্তারিত…
কুষ্টিয়ায় যৌথবাহিনীর অভিযানে চার লাখ নকল আকিজ বিড়িসহ আটক ১
নিউজ ডেস্ক :: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার দারোগামোড় এলাকায় অভিযান চালিয়ে চার লাখ শলাকা নকল ব্যান্ডরোলযুক্ত আকিজ বিড়িসহ একটি ইঞ্জিন চালিত নসিমন জব্দ করা হয়েছে। শনিবার দুপুরে কুষ্টিয়া দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি), বিজিবি ও পুলিশের সমন্বয়ে গঠিত যৌথবাহিনী এ অভিযান পরিচালনা করেন। এ ঘটনায় অভিযুক্ত নসিমন চালককে আটক করা হয়েছে। কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)সূত্রে জানা যায়, সরকারের মোটা অংকের টাকা রাজস্ব ফাঁকি দিয়ে একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে কুষ্টিয়া জেলার বিভিন্ন স্থানে জাল ব্যান্ডরোল লাগিয়ে নকল আকিজ বিড়ি ও কমদামী অবৈধ বিড়ি উৎপাদন করে আসছে। দৌলতপুর উপজেলার দারোগামোড় এলাকা থেকে একটিবিস্তারিত…
দেবহাটায় ২১টি পূজা মন্ডপে রং-তুলির কাজে সময় পার করছেন প্রতিমা শিল্পীরা
এমএ মামুন :: দেবহাটায় সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি চলছে বেশ তোড়জোড়ে। প্রতিমা রং-তুলির কাজে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা। এ বছর উপজেলার ৫টি ইউনিয়নে ২১ টি পূজা মন্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা। পঞ্জিকা মতে, ২ অক্টোবর মহালয়ের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে মর্তলোকে বেজে উঠবে দেবীর আগমনী বার্তা। ৮ অক্টোবর দেবী দুর্গার মর্তে আগমনী বার্তায় দেবীর বোধন পূজা। ৯ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে দেবীর দুর্গার নবপত্র কম্পারম্ভ। ওইদিন মন্ডপে মন্ডপে বেজে উঠবে ঢাক-ঢোল আর কাঁসরের শব্দ। ১০ অক্টোবর মহাসপ্তমী পূজা। ১১ অক্টোবর দেবীর মহাঅষ্টমী প‚জা। ১২ অক্টোবর মহানবমী পূজা। দশমী বিহিতবিস্তারিত…
কলারোয়ায় এবার নতুনরূপে ৩৯ মণ্ডপে আড়ম্বরেই হচ্ছে দুর্গাপূজা
কলারোয়া প্রতিনিধি ::কলারোয়ায় দুর্গোৎসবের সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। উৎসবমুখর পরিবেশে আড়ম্বরেই উপজেলার ৩৯ মণ্ডপের সবখানেই দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে কলারোয়া উপজেলাব্যাপী সকল মণ্ডপে প্রতিমা তৈরির কাজ সম্পন্ন হয়েছে। প্রতিমা শিল্পীরা ব্যস্ত সময় পার করছেন প্রতিমার অনুপম রূপ দেওয়ার শেষ মুহূর্তের কাজে। রঙ-তুলির বর্ণিল পরশে দেবী দুর্গাকে মোহনীয় সাজে সজ্জিত করা হচ্ছে। সবখানে প্রতিমা নির্মাণের কাজ সমাপ্তির পথে। উপজেলার বিভিন্ন মণ্ডপ ঘুরে প্রায় অভিন্ন চিত্র লক্ষ্য করা গেছে। শনিবারের মধ্যে সকল মণ্ডপে রঙের চূড়ান্ত কাজ শেষ হয়ে গেছে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। শনিবার (৫ অক্টোবর) সকাল ৯বিস্তারিত…


