কলারোয়ায় বিশ্ব শিক্ষক দিবস পালিত

ষ্টাফ রিপোটার :: সাতক্ষীরার কলারোয়ায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৪ পালিত হয়েছে। শনিবার (৫ অক্টোবর ) সকাল ১০ টায় র‍্যালি ও কলারোয়া উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী  কর্মকর্তা জহুরুল ইসলামের সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ হারুনু অর রশিদের সঞ্চালনায় আলোচনা সভা ও গুণী শিক্ষকদের সম্মাননা প্রদান করা হয়। আব্দুল মোনায়েমের কোরআন তেলাওয়াত ও রানী পালের গীতা পাঠের মাধ্যমে  অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জয়নাল আবদীন। শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত  অধ্যক্ষ মোঃ রইছ উদ্দীন,কলারোয়া আলিয়া মাদ্রাসার অবসরপ্রাপ্ত  অধ্যক্ষ মাও: আইয়ুব আলী,কলারোয়া গার্লস পাইলটবিস্তারিত…

বিশ্ববিদ্যালয় দিবসে জবির স্লোগান ‘বিপ্লবে বলীয়ান নির্ভীক জবিয়ান’

নিউজ ডেস্ক :: আগামী ২০ অক্টোবর জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) দিবস। জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে এবার উদযাপন হবে বিশ্ববিদ্যালয় দিবস। এবছর দিবসটির প্রতিপাদ্য হচ্ছে ‘বিপ্লবে বলীয়ান নির্ভীক জবিয়ান’। শনিবার (০৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল হক এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, জুলাই বিপ্লবকে ধারণ করে আমাদের এ স্লোগান নির্ধারণ করা হয়েছে। একইসাথে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ১৯ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে নির্ভীকভাবে সামনের দিনে এগিয়ে যাবে সেই প্রত্যাশা। প্রক্টর তাজাম্মুল হক জানান, ২রা নভেম্বর ১৯৯৫ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বিশ্ববিদ্যালয়ের ঘোষণা দিয়েছিলেন। তৎকালীন প্রধানমন্ত্রীর ঘোষণা ফলকটি দুষ্কৃতিকারীরাবিস্তারিত…

এক সপ্তাহে ৯ শতাংশ বেড়েছে তেলের দাম

নিউজ ডেস্ক :: আন্তর্জাতিক ডেস্ক :: মধ্যপ্রাচ্যে উত্তেজেনার প্রভাব পড়েছে বৈশ্বিক তেলের বাজারে। এ উত্তেজনার জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম এক সপ্তাহের ব্যবধানে ৯ শতাংশ বেড়েছে।শনিবার (০৫ অক্টোবর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বিশ্লেষকদের বরাতে বলা হয়েছে, অপরিশোধিত জ্বালানি তেলের দুই ব্র্যান্ড ব্রেন্ট ক্রুড এবং ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) উভয়ের দাম গদ এক সপ্তাহে বেড়েছে। এরমধ্যে শতকরা হিসেবে ব্রেন্ট ক্রুডের দাম আট শতাংশ বেড়েছে। আর ডব্লিউটিআইয়ের দাম বেড়েছে ৯ দশমিক এক শতাংশ। এটি চলতি বছরের মধ্যে অপরিশোধিত জ্বালানি তেলের দামে এক সপ্তাহে প্রথম এত বেশিবিস্তারিত…

আমতলীতে এক দফা দাবি নিয়ে রাস্তায় শিক্ষকরা

নিউজ ডেস্ক :: বরগুনার আমতলীতে এক দফা এক দাবি নিয়ে রাস্তায় নেমেছেন শিক্ষকরা। শনিবার (৫ অক্টোবর)  সকাল ১০টার দিকে  প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের অংশগ্রহণে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শিক্ষকদের ১০ম গ্রেডে উন্নীত করার দাবি জানান তারা। ঘণ্টাব্যাপী মানববন্ধনে আমতলী উপজেলা সমন্বয় কমিটির আহ্বায়ক সহিদুল ইসলাম ঝণ্টু সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সিনিয়র সহ-সভাপতি একেএম জিল্লুর  রহমান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আখতারুজ্জামান জাকির খান, আমতলী উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রবিউল আলম প্রমুখ।বিস্তারিত…

আলোচনার এজেন্ডার ওপর নির্ভর করছে সংস্কারের বিষয়ে জামায়াতের প্রস্তাব

নিউজ ডেস্ক :: রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকারের তৃতীয় দফার সংলাপ হতে যাচ্ছে আজ শনিবার। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এবার আলোচনার মুখ্য বিষয় হবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কারে গঠিত ছয় কমিশনের কাজের অগ্রগতি। এ ছাড়া দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা এবং এ বিষয়ে দলগুলোর পরামর্শ নেওয়া হবে। অন্তর্বর্তী সরকারের সঙ্গে সংলাপ প্রসঙ্গে নাম প্রকাশে অনিচ্ছুক বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক নেতা দেশ রূপান্তরকে বলেন, নির্বাচন ব্যবস্থা, পুলিশ প্রশাসন, বিচার বিভাগ, দুর্নীতি দমন, জনপ্রশাসন ও সংবিধানের সংস্কারে যে কমিটিগুলো করা হয়েছে সে কমিটিগুলোর কাছে আমাদের প্রস্তাবনা তুলে ধরব। আমাদের সংস্কার প্রস্তাবে যেসববিস্তারিত…

ডজনে ডিমের দাম বাড়ল ১০ থেকে ২০ টাকা, কারণ কী?

নিউজ ডেস্ক :: এক সপ্তাহের ব্যবধানে ডজন প্রতি ডিমের দাম বেড়েছে ১০ টাকা করে। গত সপ্তাহে যেখানে এক ডজন ডিম বিক্রি হচ্ছিল ১৬০ টাকা করে, সেখানে এই সপ্তাহে প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১৭০ টাকায়। গত তিন সপ্তাহের ব্যবধানে ডজন প্রতি ডিমের দাম বেড়েছে ২০ থেকে ২৫ টাকা। কিছু কিছু অনলাইন প্ল্যাটফর্মে ডজন প্রতি ডিম ১৮০ টাকাতেও বিক্রি করতে দেখা গেছে। অথচ তিন বা চার সপ্তাহ আগেও ডজন প্রতি ডিম বিক্রি হয়েছে ১৪৫ থেকে ১৫০ টাকা দরে।কিন্তু হঠাৎ করেই এভাবে ডিমের দাম বাড়ার কারণ কী? সংশ্লিষ্টদের দাবি, ‘করপোরেট ব্যসায়ীদের সিন্ডিকেটেরবিস্তারিত…

সংস্কার কর্মকাণ্ডে অগ্রগতি আশানুরূপ নয়: কর্নেল অলি

নিউজ ডেস্ক :: লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম বলেছেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রায় দুই মাস সময় পূর্ণ করেছে। এ সরকারের কাছে জনগণের আশা-আকাঙ্ক্ষা অনেক, তবে এখনো মানুষের মধ্যে এক ধরনের উদ্বেগ ও দুশ্চিন্তা কাজ করছে। কারণ সংস্কার কর্মকাণ্ডে অগ্রগতি আশানুরূপ নয়। শনিবার সকালে রাজধানীর মগবাজারের এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। কর্নেল অলি বলেন, কোনো অবস্থাতেই দেশের মানুষকে নিরাশ করা যাবে না। আমাদের সবাইকে সরকারকে সাহায্য করার জন্য এগিয়ে আসতে হবে। যৌথ প্রচেষ্টার মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবেবিস্তারিত…

ফের বড় পর্দায় ইয়াশ

নিউজ ডেস্ক :: নাটক নিয়ে বর্তমানে তুমুল ব্যস্ত সময় পার করছেন ইয়াশ রোহান। বিভিন্ন অভিনেত্রীর সঙ্গে জুটি বেঁধে অভিনয় করে প্রশংসিত হচ্ছেন। বিশেষ করে অন্যরকম একটি ইমেজ তিনি এরইমধ্যে গড়েছেন। ছোট পর্দার পাশাপাশি বড় পর্দায় কাজের অভিজ্ঞতাও অর্জন করেছেন তিনি। রায়হান রাফি পরিচালিত ‘পরাণ’ সিনেমায় অভিনয় করে হয়েছেন প্রশংসিত। এদিকে নতুন খবর হলো ইয়াশ রোহান দ্রুতই ফের বড় পর্দায় হাজির হচ্ছেন। তার অভিনীত নতুন এ সিনেমার নাম ‘শরতের জবা’। পরিচালনা করেছেন কুসুম সিকদার। ইমপ্রেস টেলিফিল্মের এ ছবিতে তিনি অভিনয় করেছেন কুসুমের বিপরীতেই। ছবিটি মুক্তি পাবে ১১ই অক্টোবর। ছবিতে একেবারেই অন্যবিস্তারিত…

পৃথিবীর সবচেয়ে বয়স্ক পুরুষ বাংলাদেশের রাম সিং, আবেদন যাবে গিনেস বুকে

  নিউজ ডেস্ক :: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এমন একজন প্রবীণ পুরুষ রয়েছেন, জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তার বয়স ১১৯ বছর। তিনি শ্রীমঙ্গলের দুর্গম সীমান্তবর্তী এলাকা মেকানিছড়ার বাসিন্দা রাম সিং গড়। গিনেস বুক অব রেকর্ড অনুযায়ী পৃথিবীর সবচেয়ে প্রবীণ পুরুষের বয়স ১১১ বছর। তিনি ইংল্যান্ডের নাগরিক জন আলফ্রেড টিনিসউড। চলতি বছরের ৫ ফেব্রুয়ারি যাবতীয় রেকর্ড নথিবদ্ধকারী সংস্থা গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ড তাকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়। কিন্তু সবকিছু ঠিক থাকলে পৃথিবীর সবচেয়ে প্রবীণ পুরুষ হিসেবে রেকর্ডের জন্য গিনেস কর্তৃপক্ষের কাছে আবেদনের কথা জানায় প্রশাসন। শ্রীমঙ্গল শহর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে বাংলাদেশ-ত্রিপুরা সীমান্তেরবিস্তারিত…

শ্রীলঙ্কার চীনপন্থি প্রেসিডেন্টের সঙ্গে জয়শঙ্করের যে আলোচনা হলো

নিউজ ডেস্ক :: আন্তর্জাতিক ডেস্ক :: রাজধানী কলম্বোতে শ্রীলঙ্কার নবনির্বাচিত প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়েকের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। দিশানায়েকে ক্ষমতায় আসার পর এটাই প্রথম কোনো বিদেশি উঁচু পর্যায়ের কর্মকর্তার শ্রীলঙ্কা সফর এবং তার সঙ্গে সাক্ষাৎ। দিশানায়েকে বাম ধারার। তিনি চীনপন্থি। কিন্তু অর্থনৈতিক পুনরুদ্ধার এবং প্রবৃদ্ধিতে ভারতের পূর্ণাঙ্গ সমর্থনের অঙ্গীকার করেছেন এস জয়শঙ্কর। শুক্রবার তাদের মধ্যে এই সাক্ষাৎ হয়। এতে ভারতের নিরাপত্তা স্বার্থ, মৎস্য আহরণ নিয়ে বিদ্যমান বিরোধ, স্থগিত হয়ে থাকা শ্রীলঙ্কার তামিলদের রাজনৈতিক পুনর্বাসন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন জয়শঙ্কর। পারস্পরিক সমঝোতার ভিত্তিতে উপযুক্ত সময়ে দিশানায়েকেকে ভারতবিস্তারিত…