কেশবপুরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে  র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

:সোহেল পারভেজ, কেশবপুর প্রতিনিধি :: “শিক্ষকের কন্ঠস্বর: শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার” প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের কেশবপুরে উপজেলা পর্যায়ে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন কমিটির আয়োজনে  বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে শনিবার (৫ অক্টোবর) সকালে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ এস এম জিল্লুর রশীদের সভাপতি ও একাডেমিক সুপারভাইজার তোরাবুল ইসলামের সঞ্চালনায় শহরের আবু সারাফ সাদেক অডিটরিয়ামে ওই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন, কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন।
বিশেষ অতিথির বক্তৃতা করেন, উপজেলা শিক্ষা অফিসার শেখ আব্দুর রব। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন  উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ইউপি চেয়ারম্যান এস এম মুনজুর রহমান, উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি মাওলানা আব্দুস সামাদ, উপজেলা বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের সভাপতি আব্দুস সালাম, কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রভাষক ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন আলা, কেশবপুর সরকারি ডিগ্রী কলেজের প্রভাষক আব্দুল হান্নান, সবদিয়া বাজিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিনুর রহমান প্রমুখ।
অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ,  সরকারি উপজেলা শিক্ষা অফিসার আনিসুর রহমান,  সহকারী উপজেলা শিক্ষা অফিসার প্রভাত কুমার রায়, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নাজমুল হুদা বাবু প্রমূখ।
আলোচনা সভার পূর্বে এক বর্ণাঢ্য র‍্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।





সম্পর্কিত সংবাদ

  • প্রবীণ সঙ্গীতজ্ঞ ওস্তাদ আব্দুল মালেক চিশতীর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
  • সুন্দরবনে ৪৫০ কেজি কাঁকড়া ও ১৫০ কেজি মাছ সহ ২ জেলে আটক
  • কয়রায় জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
  • বিআরটিএ ও ডামের উদ্যোগে ৬২০ গণপরিবহন চালককে প্রশিক্ষণ
  • সুন্দরবনে ফাঁদে আটকা পড়া হরিণ উদ্ধার সুস্থ করেই তা আবার বনেই অবমুক্ত
  • উখিয়ায় বিজিবি’র অভিযানে মালিকবিহীন ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার
  • বাংলাদেশি প্রেমিকাকে বিয়ে করা হলোনা চীনা যুবক
  • কুষ্টিয়ায় সড়ক দূর্ঘটনায় ট্রাক চালক নিহত, আহত ৩