ভারতের পেট্রাপোল প্যাসেঞ্জার টার্মিনাল উদ্বোধন করবেন অমিত শাহ্

বেনাপোল প্রতিনিধি :: বেনাপোল বন্দরের বিপরীতে এশিয়ার বৃহত্তম স্থলবন্দর ভারতের পেট্রাপোলে আধুনিক মানের ‘প্যাসেঞ্জার টার্মিনাল’ উদ্বোধন করবেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্। ২৭ অক্টোবর তিনি এটি উদ্বোধন করবেন। এ উপলক্ষে দু’দিনের জন্য এ পথে আমদানি-রপ্তানি বন্ধ থাকছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে শনিবার (২৬ অক্টোবর) ও রোববার (২৭ অক্টোবর) বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে দু’দেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে বলে চিঠি দিয়েছেন ওপারের বন্দর কর্তৃপক্ষের ম্যানেজার কমলেশ শাহনি। এর আগে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) টার্মিনালটি উদ্বোধনের কথা ছিল। কিন্তু ঘূর্ণিঝড় দানার কারণে তা পেছানো হয়। বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার বলেন, আমদানি-রপ্তানিবিস্তারিত…

সাতক্ষীরায় জামায়াতের ইউথ লিডারশিপ প্রোগ্রাম-২০২৪ অনুষ্ঠিত

নিউজ ডেস্ক :: বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা শাখারা উদ্যোগে যুব দায়িত্বশীলদের নিয়ে দিনব্যাপি ইউথ লিডারশিপ প্রোগ্রাম-২০২৪ এর ব্যানারে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজরিশে শূরার সদস্য ও সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর মুহাদ্দিস রবিউল বাশার, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা জমায়াতের নব নির্বাচিত আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, সভাপতিত্ব করেন জেলা যুব বিভাগের সভাপতি প্রভাষক ওমর ফারুক, প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আগামীর সম্ভাব্য নেতৃত্ব যুবকদের হাতে। আপনারা এগিয়ে আসলে সাংগঠন এগিয়ে যাবে দূর্বার গতীতে ইনশাআল্লাহ। নতুন বাংলাদেশের ভিত্তি এই যুবক ছাত্ররাই রচিতবিস্তারিত…

সাতক্ষীরা স্বাস্থ্য উন্নয়ন কমিটির মানববন্ধন ও প্রতিবাদ সভা

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা :: সাতক্ষীরা স্বাস্থ্য উন্নয়ন কমিটির আয়োজনে সদর হাসপাতালসহ ভুঁইফোড় বেসরকারি ক্লিনিক এর নানা অনিয়ম দুর্নীতি ও চিকিৎসার নামে মানুষের সাথে প্রতারণার প্রতিবাদে ২৬শে অক্টোবর (শনিবার) সকাল ১০টায় খুলনা রোডস্থ মোড় শহীদ আসিফ চত্বরের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও প্রতিবাদ সভায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদেরের সভাপতিত্বে বক্তারা বলেন “সাতক্ষীরার মানুষ সরকারি সকল হাসপাতাল থেকে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে। পাশাপাশি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল, সাতক্ষীরা সদর হাসপাতাল, যক্ষ্মা হাসপাতালসহ মা ও শিশু সাস্থ্য কেন্দ্র ডাক্তার ও কর্মকর্তাসহ কর্মচারীরা সঠিক ভাবে দায়িত্ব পালন করছে না।বিস্তারিত…

সাতক্ষীরায় দুই পত্রিকা সম্পাদকসহ ৪ জনের নামে মামলা

নিউজ ডেস্ক :: পাঁচ লাখ টাকা চাঁদার দাবিতে এক শ্রমিক নেতাকে মারপিট করে ৬০ হাজার টাকা আদায় এর অভিযোগে সাতক্ষীরার দুই পত্রিকা সম্পাদক ও একজন সাংবাদিকসহ চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। সাতক্ষীরা শহরের রসুলপুরের জহুর আলী সরদারের ছেলে নারিকেলতলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মজনরু সরদার বাদি হয়ে বৃহষ্পতিবার রাতে সাতক্ষীরা সদর থানায় এ মামলা দায়ের করেন। মামলার আসামীরা হলেন, সাতক্ষীরা শহরের রসুলপুরের মৃত কোমরউদ্দিনের ছেলে জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও দৈনিক কালের চিত্র পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহম্মেদ, আশাশুনি উপজেলার কুল্ল্যা ইউনিয়নের মহাজনপুর গ্রামের আব্দুল আজিজেরবিস্তারিত…

ঝাউডাঙ্গা ইউনিয়ন জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

নিউজ ডেস্ক :: বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝাউডাঙ্গা ইউনিয়ন শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ অক্টোবর) বিকালে সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা জামায়াত অফিস অডিটরিয়ামে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। ১১ নং ঝাউডাঙ্গা ইউনিয়ন জামায়াতের আমির প্রভাষক ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিবেসে উপস্থিত ছিলেন জেলা ইউনিট সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী সাহেব। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা উপজেলা কর্মপরিষদ সদস্য মাওঃ আব্দুস সবুর, উপজেলা কর্মপরিষদ সদস্য ও মিডিয়া বিভাগের সভাপতি মোঃ আনিছুর রহমান, ঝাউডাঙ্গা মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আব্দুল মজিদ, মাওঃ মহিদুল ইসলাম, মাওলানা নূরুল বাসার,বিস্তারিত…

সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত পলিথিন বন্ধে বাপার প্রচারপত্র বিলি

খুলনা প্রতিনিধি :: সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত ক্ষতিকর পলিথিন শপিং ব্যাগ ১ অক্টোবর থেকে সুপার শপে এবং ১ নভেম্বর থেকে সর্বত্র বন্ধে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) খুলনা শাখার উদ্যোগে আজ শুক্রবার সন্ধ্যায় নগরীর বিভিন্ন বাজারে ক্রেতা-বিক্রেতাদের মাঝে আইন সম্বলিত প্রচারপত্র বিলি করা হয়। সংগঠনের জাতীয় পরিষদ সদস্য ও খুলনা শাখার সমন্বয়কারী অ্যাড. মোহাম্মদ বাবুল হাওলাদার এ প্রচারপত্র বিলি করেন। এ সময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাপা’র সদস্য যথাক্রমে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, খুলনার কো-অর্ডিনেটর অ্যাড. মমিনুল ইসলাম, মানবাধিকার ও পরিবেশ আন্দোলনের সংগঠক এস এম দেলোয়ার হোসেন, আফজাল হোসেন রাজু, কবিবিস্তারিত…

সংকট নিরসনে করণীয় শীর্ষক ২দিন ব্যাপী কর্মশালার শুভ উদ্ভোধন

খুলনা প্রতিনিধি :: বৃহস্পতিবপর ২৫ অক্টোবর ২০২৪ শুক্রবার বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স আয়োজিত ‘উপকূলীয় সংকট নিরসনে করণীয় বিষয়ক কর্মশালার’শুভ উদ্ভোধন ঘোষণা করা হয়। খুলনা অঞ্চলের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, পরিবেশবিদ, উন্নয়নসংস্থা এবং সুশীলস মাজের প্রতিনিধিদের অংশগ্রহণে এ কর্মশালা উপকূলের সমস্যা, প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি, এবং টেকসই উন্নয়ন নিয়ে আলোচনা করবে। কর্মশালাটি আয়োজিত হয়েছে উপকূলবর্তী মানুষের জীবন যাত্রা রক্ষা ও পরিবেশ সুরক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের উদ্দেশ্য। খুলনা সিএসএস আভা সেন্টারে আয়োজিত এ কর্মশালায় সাংবাদিক জনাব গৌরাঙ্গ নন্দীর সভাপতিত্বে প্রধান অতিথির আসন অলংকৃত করেন খুলনা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার জনাব আবুসায়েদ মোঃমনজুর আলম।বিস্তারিত…

প্রতাপনগরে অবঃ শিক্ষক ও  তার চাচাত ভাইয়ের ইন্তেকাল

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) ঃ আশাশুনি উপজেলার প্রতাপনগরে অবসর প্রাপ্ত এক শিক্ষক ও তার চাচাত ভাই ইন্তেকাল করেছেন। ইউনিয়নের কুড়িকাহুনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবঃ সহকারী শিক্ষক মোকছেদ আলী সানা (৮০) শুক্রবার সকাল ১০.৪০ টায় নিজ বাড়িতে  ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি অইন্না ইলায়হি রাজেউন)। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্য জনিত রোগে ভূগছিলেন। একইদিন সকাল ১০ টার দিকে তারই আপন চাচাতো ভাই ও প্রতাপনগর আল আমিন মহিলা মাদ্রাসার শিক্ষক আঃ হান্নানের পিতা আব্দুল গনি সানা নিজ বাড়িতে ইন্তেকাল করেন। তাদের দুজনের জানাযা নামাজ শুক্রবার আছর নামাজ বাদ কুড়িকাহুনিয়া বিশ্বাস বাড়ী জামে মসজিদবিস্তারিত…

প্রতাপনগর ইউপি থেকে কুড়িকাহুনিয়া গামী রাস্তায় বাঁশের সাঁকো নির্মানের ঘোষণা

জি এম মুজিবুর রহমান, আশাশুনি ::  আশাশুনি উপজেলার প্রতাপনগর ফুলতলা বাজার থেকে ইউনিয়ন পরিষদের সামনে দিয়ে কুড়িকাহুনিয়া গাজী বাড়ি কাঠালতলা ভাঙ্গন স্থানে বাঁশের সাঁকো নির্মানের উদ্যোগ নেওয়া হয়েছে। পরিষদের সামনে দিয়ে কুড়িকাহুনিয়া ক্লোজার, সোনাতনকাটি, নাকনা ও গোকুল নগর গ্রামের মানুষের যাতায়াতের জন্য এই ইটের সলিং রাস্তা ছিল। রাস্তাটি আম্ফানের ঝড়ের সময় পানির তোড়ে বিধ্বস্ত হয়। ফলে ভাঙ্গন স্থানের প্রায় ৩০ টি পরিবারের বাড়িঘর, ভিটেমাটি, পারিবারিক কবরস্থান বিলিন হয়ে যায়। পরিবারগুলো তাদের সর্বস্ব হারিয়ে অসহায় হয়ে পড়ে। তাদের অনেকেই এখনো বসবাসের ঠাঁই খুজে পায়নি। পাশাপাশি রাস্তা ভেঙ্গে যাওয়ায় ঐ এলাকার শতবিস্তারিত…

বুধহাটায় অজ্ঞাত অসুস্থ ব্যক্তির ঝড়-বৃষ্টিতে খোলাস্থানে অমানবিক বসবাস

জি এম মুজিবুর রহমান :: আশাশুনি উপজেলার বুধহাটায় অজ্ঞাতনামা প্যারালাইজড বৃদ্ধ খোলা আকাশের নীচে ঝড়বৃষ্টিতে অমানবিক ভাবে দিনরাত যাপন করছে। অসহায় ব্যক্তির মানবেতর জীবন যাপন কতটা কষ্টকর তা বলা কঠিন। প্রশাসন ও জন কল্যানের সাথে জড়িত প্রতিষ্ঠান ও ব্যক্তিদের সহায়তার হাত বাড়িয়ে দিতে জোর দাবী জানান হয়েছে। এলাকাবাসী জানান, প্রায় এক বছর পূর্বে অনুমান ৭০ বছর বয়সী বৃদ্ধটি বুধহাটায় আগমন করে। তার মুখে কথা শোনা যায়না। হা-হু করা ছাড়া কিছুই বলতে শোনা যায়না। হাটতে চলতে অপারগ বৃদ্ধটি বুধহাটা ইউনিয়ন পরিষদের নীচেন বা সামনে খোলা স্থানে দিনরাত থাকতো তখন। পায়খানা প্রস্রাববিস্তারিত…