আওয়ামী লীগের করা আইনেই ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে’ 

নিউজ ডেস্ক ::  ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, গত ১৫ বছর ধরে ক্যাম্পাসে ক্যাম্পাসে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করেছে ছাত্রলীগ।  নিরীহ ছাত্রদের নির্যাতনসহ নানা অপকর্মে জড়িত থাকার অপরাধে বর্তমানের নিরপেক্ষ সরকার তাদের নিষিদ্ধ করেছে। আওয়ামী লীগ নিজেরাই তৈরি করেছে সন্ত্রাস দমন আইন ২০০৯। তাদের তৈরি আইনের ফাঁদে নিজেরাই আটকে গেছে।  আওয়ামী লীগের করা আইনেই ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে।   শুক্রবার (২৫ অক্টোবর) দুপুরে পর্যটন নগরী কুয়াকাটায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা সংবলিত লিফলেট বিতরণের সময় এ কথা বলেন তিনি। এ সময়বিস্তারিত…

৭ গোলে বড় জয় বাংলাদেশের

আগামীকাল বাফুফে নির্বাচন। সাবেক ফুটবলার ও সংগঠকরা নির্বাচন নিয়ে ব্যস্ত থাকলেও বাংলাদেশ মাঠের ফুটবলেও ব্যস্ত সময় কাটাচ্ছে। প্রিমিয়ার লিগের দল বসুন্ধরা কিংস ভুটানে এএফসি চ্যালেঞ্জ লিগ, অনূর্ধ্ব-১৭ দল কম্বোডিয়ায় এএফসি টুর্নামেন্টের বাছাই ও নারী দল কাঠমান্ডুতে সাফ খেলছে। আজ (শুক্রবার) কম্বোডিয়ায় অ-১৭ এশিয়ান কাপ বাছাইয়ে ম্যাকাওকে ০-৭ গোলে হারিয়েছে বাংলাদেশ। লাল-সবুজ জার্সিতে নুরুল হুদা ফয়সাল একাই চার গোল করেছেন। এ ছাড়া মানিক জোড়া গোল এবং আরেকটি গোল করেন রিফাত। বড় এই জয়ে সাইফুল বারী টিটুর শিষ্যরা গ্রুপ রানার্সআপ হওয়ার লড়াইয়ে টিকে থাকল। বাছাইপর্বের দশটি গ্রুপ চ্যাম্পিয়ন ও সেরা পাঁচ রানার্সআপবিস্তারিত…

সাংবাদিক টুটুলের দাফন সম্পন্ন

সাতক্ষীরা প্রতিনিধি::: সাতক্ষীরা প্রেসক্লাবের সম্মানীত সদস্য, দৈনিক যুগের বার্তার স্টাফ রিপোর্টার ও দৈনিক ভোরের আকাশ পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি স.ম তাজমিনুর রহমান টুটুলের দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার ২৫ অক্টোবর বাদ জুম্মা আশাশুনি উপজেলার সোভনালী ইউনিয়েনের সরাফপুর তার গ্রামের বাড়িতে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থান দাফন সম্পন্ন হয়। জানাজার নামাজে উপস্থিত ছিলেন জেলা জামায়াত ইসলামের আমির ও সাতক্ষীরা সিটি কলেজের সাবেক উপাধ্যাক্ষ শহিদুল ইসলাম, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি জিএম মনিরুল ইসলাম মিনি, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: আব্দুল বারী, সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল, জেলা তথ্য অফিসার মো: জাহারুল ইসলাম, প্রেসক্লাবেরবিস্তারিত…

কলারোয়ায় বিএনপির মুখপাত্র রইছ স্যারের বিরুদ্ধে মিথ্যা পোস্ট দেওয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ

কলারোয়া প্রতিনিধি :: কলারোয়ার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শেখ আমানুল্লাহ ডিগ্রি কলেজের সাবেক সফল অধ্যক্ষ কলারোয়া উপজেলা বিএনপির মুখপাত্র ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. রইছ উদ্দিনকে জড়িয়ে ফেসবুকে মিথ্যা পোস্ট দেওয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি। কলারোয়া উপজেলা ও পৌর বিএনপিসহ সকল সহযোগী অঙ্গসংগঠনের পক্ষে শুক্রবার (২৫ অক্টোবর) সকালে পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিনের স্বাক্ষরে পাঠানো এক প্রতিবাদ লিপিতে জানানো হয় গত বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুক) জনৈক এক ব্যক্তির আইডি থেকে করা একটি পোস্টে কলারোয়া থানায় এজাহার নামীয় কপিতে জনপ্রিয় ও স্বচ্ছ রাজনৈতিক ব্যক্তিত্ব বিশিষ্টবিস্তারিত…

ইত্তেফাকের সিনিয়র রিপোর্টার সাইদুর রহমানকে কলারোয়া নিউজের সম্মাননা

কলারোয়া প্রতিনিধি ::: দৈনিক ইত্তেফাকের সিনিয়র রিপোর্টার সাইদুর রহমান বলেছেন, ‘সাংবাদিকদের ঐক্য থাকা জরুরী। সত্যের পথে, ন্যায়ের পথে, বস্তুনিষ্ঠার সাথে থাকলে কোন বাঁধাই সাংবাদিকদে আটকাতে পারে না। ফ্যাসিস্ট পতন হয়েছে সুশাসন প্রতিষ্ঠার জন্য। এই সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের সকলকে নৈতিকতার সাথে সাংবাদিকতা করতে হবে। নতুন বাংলাদেশ বিনির্মানে স্ব-স্ব জায়গা থেকে সকলকে চেষ্টা করতে হবে।’ সাতক্ষীরার কলারোয়া রিপোর্টার্স ক্লাবে বৃহষ্পতিবার রাতে নিবন্ধিত নিউজ পোর্টাল আওয়ার নিউজ বিডি ও কলারোয়া নিউজের দেয়া এক সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। স্থানীয় সাংবাদিকদের আর্থ-সামাজিক কল্যাণে সংগঠন প্রতিষ্ঠা, পিআইবি ট্রেনিং এর ব্যবস্থাবিস্তারিত…

পাইকগাছায় দুই ইউপি সদস্যকে ধরে পুলিশের নিকট সোপর্দ

পাইকগাছা ( খুলনা )  প্রতিনিধি :: খুলনার পাইকগাছায় ঘের দখল ও চাঁদাবাজি মামলার আসামি দুই ইউপি সদস্যকে ধরে পুলিশের নিকট সোপর্দ করেছে বিএনপি। গ্রেপ্তার দুই জন লতা ইউনিয়নের মেম্বার ফেরদৌস ঢালী ও পুলুকেশ রায়। বুধবার গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। থানা পুলিশ ও বিএনপির নেতাকর্মীরা জানান, মঙ্গলবার (২২ অক্টোবর) বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে বৈঠক শেষে বেরিয়ে আসলে উপজেলা পরিষদ চত্বরের মধ্যে থেকে দু‍‍`মেম্বারকে আটকে রাখে।এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা  থানা পুলিশকে বিষয়টি অবহিত করলে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদেরকে গ্রেপ্তার করে। এ বিষয়ে জানতে চাইলে লতা ইউপিরবিস্তারিত…

ঘূর্ণিঝড়"দানা"র প্রভাবে নদ-নদীর পানি বৃদ্ধি

পাইকগাছায় ঝুঁকিপূর্ণ বাঁধ ভেঙ্গে প্লাবিত হওয়ার আশঙ্কায় ৭ ইউনিয়নের মানুষ

পাইকগাছা (খুলনা ) প্রতিনিধি :: বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় দানা’র প্রভাবে সুন্দরবন উপকূলীয় খুলনার পাইকগাছায় বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ভোর রাত থেকেই শুরু হয়েছে থেমে থেমে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। আর বৃষ্টির সাথে মাঝে মাঝে বইছে দমকা হাওয়া। যদিও উপকূলের নদ-নদী গুলোতে স্বাভাবিকের তুলনায় জোয়ারের পানি কিছুটা বৃদ্ধি পেয়েছে। ফলে অতিরিক্ত জোয়ারের পানির চাপে ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ ভেঙ্গে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা করছেন স্ব স্ব এলাকার বাসিন্দারা। বিশেষ করে ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ নিয়ে উপজেলার দেলুটি, গড়ইখালী, লস্কর, রাড়ুলী, লতা, গদাইপুর, সোলাদানাসহ ৭ ইউনিয়নের বাসিন্দারা আতঙ্কিত রয়েছেন। তবে ঘূর্ণিঝড় দানা মোকাবেলায় প্রস্তুতি গ্রহণ করেছেবিস্তারিত…

ছিনাইয়ের আচার্য মৌজায় সরকারী রাস্তার গাছ কেটে বিক্রি করার অভিযোগ 

কুড়িগ্রাম প্রতিনিধি :: বুধবার  বৃষ্টির মাঝে পড়ন্ত বিকালে লোকচক্ষুর আড়ালে কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নাধীন আচার্য মৌজার বৈদ্যের বাজার নিকটস্থ আলহাজ্ব তাজুল ইসলাম চৌধুরী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ১০০ গজ পশ্চিম দিকের সরকারী রাস্তার গাছ কেটে বিক্রি করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে অবৈধভাবে সরকারী রাস্তায় বসবাসকারী গোলাপ মিয়ার বিরুদ্ধে। তিনি প্রায় পনের বছর ধরে সরকারী রাস্তার সামান্য অংশ রেখে বাকী রাস্তা দখল করে চারটি টিনের ঘর তৈরি করে বসবাস করে আসছেন। তিনি কুড়িগ্রাম সদরের মোগলবাসা ইউনিয়নের বাসিন্দা, কোন এক অজ্ঞাত কারণে তাকে তার স্থায়ী ঠিকানা হতে স্থানীয় লোকজন বিতাড়িত করেছেনবিস্তারিত…

প্রতাপনগরে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি  গঠন ও মতবিনিময় সভা

 জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি উপজেলার প্রতাপনগরে ঘুর্নিঝড় ডানার আঘাত রক্ষায় (প্রতিরোধে) করণীয়, দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি গঠন ও ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ রক্ষা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।প্রতাপনগর ইউনিয়ন জামায়াত কার্যালয়ে গতকাল এসভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন জামায়াতের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের সাবেক আমির মাওঃ রিয়াছাত আলী সরদার। প্রভাষক মাওঃ শফিকুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, জামাত নেতা উপাধ্যক্ষ মাওঃ অহিদুজ্জামান, প্রভাষক মাওঃ শাহাজান আলী, প্রধান শিক্ষক মাওঃ শফিকুল ইসলাম, আলহাজ্ব আব্দুল হামিদ লস্কর, আকরাম হোসেন সানা, ব্যবসায়ী আহসান উল্লাহ হাসান, যুব জামায়াত নেতা মাওঃ আবু সাঈদ, আঃ গফ্ফার,বিস্তারিত…

আশাশুনিতে এইচপিভি ভ্যাকসিনেশন ক্যাম্পিং উদ্বোধন

জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি উপজেলায় হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) ভ্যাকসিনেশান ক্যাম্পেইন ২০২৪ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন। সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ক্যাম্পে সেন্ট্রাল ক্যাম্প উদ্বোধন করা হয়। পরে বুধহাটা ইউনিয়নের শ্বেতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ক্যাম্প উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ উম্মে ফারহানা। এসময় উপজেলা শিক্ষা অফিসার স্বপন কুমার বর্মন তার সাথে ছিলেন। উপজেলার সকল ইউনিয়নে ২৪ অক্টোবর থেকে ১৩ দিন শিক্ষা প্রতিষ্ঠান ও ইপিআই ক্যাম্পে দু’ পর্যায়ে এই টিকা দেওয়া হবে।বিস্তারিত…