সাতক্ষীরা স্বাস্থ্য উন্নয়ন কমিটির মানববন্ধন ও প্রতিবাদ সভা

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা :: সাতক্ষীরা স্বাস্থ্য উন্নয়ন কমিটির আয়োজনে সদর হাসপাতালসহ ভুঁইফোড় বেসরকারি ক্লিনিক এর নানা অনিয়ম দুর্নীতি ও চিকিৎসার নামে মানুষের সাথে প্রতারণার প্রতিবাদে ২৬শে অক্টোবর (শনিবার) সকাল ১০টায় খুলনা রোডস্থ মোড় শহীদ আসিফ চত্বরের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

মানববন্ধন ও প্রতিবাদ সভায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদেরের সভাপতিত্বে বক্তারা বলেন “সাতক্ষীরার মানুষ সরকারি সকল হাসপাতাল থেকে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে। পাশাপাশি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল, সাতক্ষীরা সদর হাসপাতাল, যক্ষ্মা হাসপাতালসহ মা ও শিশু সাস্থ্য কেন্দ্র ডাক্তার ও কর্মকর্তাসহ কর্মচারীরা সঠিক ভাবে দায়িত্ব পালন করছে না। সাস্থ্য সেবাই যে সকল কর্মকর্তা ও কর্মচারীরা অফিস সময় মত করে না। শুধু তাই নয় যে সকল রুগী হাসপাতালে সেবা নিতে আসে বিভিন্ন ভাবে হয়রানিসহ দালাল ও প্রতারনার শিকার হয়। অধিকাংশ সরকারি ডাক্তার অফিস টাইমে বেসরকারী ও ব‍্যক্তিগত ক্লিনিক নিয়ে ব‍্যস্ত থাকে যাহা হাসপাতাল কতৃপক্ষ কোনো ব‍্যবস্থা নেয়না।

উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সভায় সাতক্ষীরা স্বাস্থ্য উন্নয়ন কমিটির সদস্যসহ সামাজিক সংগঠন ও সেচ্ছাসেবক ও সুশীল সমাজের ব‍্যক্তিগণ উপস্থিত ছিলেন।






সম্পর্কিত সংবাদ

  • দৈনিক আলোর পরশ পত্রিকার ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
  • ঝাউডাঙ্গার ওয়ারিয়ায় তুলার গোডাউনে আগুন
  • ঝাউডাঙ্গায় শহীদ শরীফ ওসমান হাদির স্মরণে ফাইনাল খেলা অনুষ্ঠিত
  • ব্রেকিং দ্য সাইলেন্স’র উদ্যোগে সিএসও’দের সাথে প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • ঝাউডাঙ্গায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন
  • মহান স্বাধীনতা দিবস উপলক্ষে HTC ফাউন্ডেশনের আলোচনা সভা, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান
  • ঝাউডাঙ্গায় সাতক্ষীরা-২ আসনের এমপি মুহাদ্দিস আব্দুল খালেককে সংবর্ধনা প্রদান
  • সাতক্ষীরায় ছাত্র ইসলামী আন্দোলনের প্রাক্তনদের নিয়ে ঈদ পূনর্মিলনা অনুষ্ঠান অনুষ্ঠিত