প্রতাপনগর ইউপি থেকে কুড়িকাহুনিয়া গামী রাস্তায় বাঁশের সাঁকো নির্মানের ঘোষণা

জি এম মুজিবুর রহমান, আশাশুনি ::  আশাশুনি উপজেলার প্রতাপনগর ফুলতলা বাজার থেকে ইউনিয়ন পরিষদের সামনে দিয়ে কুড়িকাহুনিয়া গাজী বাড়ি কাঠালতলা ভাঙ্গন স্থানে বাঁশের সাঁকো নির্মানের উদ্যোগ নেওয়া হয়েছে।
পরিষদের সামনে দিয়ে কুড়িকাহুনিয়া ক্লোজার, সোনাতনকাটি, নাকনা ও গোকুল নগর গ্রামের মানুষের যাতায়াতের জন্য এই ইটের সলিং রাস্তা ছিল। রাস্তাটি আম্ফানের ঝড়ের সময় পানির তোড়ে বিধ্বস্ত হয়। ফলে ভাঙ্গন স্থানের প্রায় ৩০ টি পরিবারের বাড়িঘর, ভিটেমাটি, পারিবারিক কবরস্থান বিলিন হয়ে যায়। পরিবারগুলো তাদের সর্বস্ব হারিয়ে অসহায় হয়ে পড়ে। তাদের অনেকেই এখনো বসবাসের ঠাঁই খুজে পায়নি। পাশাপাশি রাস্তা ভেঙ্গে যাওয়ায় ঐ এলাকার শত শত মানুষের যাতয়াতের পথ হারিয়ে যায়।
উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওঃ নুরুল আফছার (মোর্তজা), ইউনিয়ন জামায়াতের ভারপ্রাপ্ত আমির মাওঃ আল আমিন ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দের পরামর্শ ক্রমে জনদুর্ভোগ লাঘবে সাঁকো নির্মাণ স্থান নির্ণয় করতে এলাকা পরিদর্শনে যান ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু দাউদ ঢালী, ইউনিয়ন বিএনপির সভাপতি স ম আক্তারুজ্জামান, উপজেলা জামায়াতের সুরা কর্ম পরিষদের সদস্য ও শ্রমিক কল্যাণ পরিষদের সেক্রেটারি মাওঃ রিয়াসাত আলী সরদার, কুড়িকাহুনিয়া আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসার  সুপার মাওলানা আদম শফিউল্লাহ, ইউ পি সদস্য সোহারাব হোসেন, কামরুল ইসলাম, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আতিয়ার রহমান, যুবদলের আহ্বায়ক কেরামত আলী মোড়ল, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তফা মোড়ল, শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল খালেক গাজী, তালতলা বাজারের ব্যবসায়ী আহসান উল্লাহ হাসান, যুগ্ম আহ্বায়ক গাজী এমদাদুল প্রমুখ উপস্থিত ছিলেন।





সম্পর্কিত সংবাদ

  • জামায়াতকে দেশের জনগণ সরকার গঠনের সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবে….প্রতাপনগরের জনসভায় এমপি প্রার্থী রবিউল বাশার
  • আশাশুনি সদর বাজারে দাঁড়িপাল্লা প্রতিকের মিছিল ও নির্বাচনী অফিস উদ্বোধন
  • দেশ গড়ার ক্ষেত্রে ঐক্যবদ্ধভাবে আমরা দেশকে গড়ে তুলবো
  • দূর্নীতিমুক্ত দেশ গঠন করতে হলে সৎ নেতৃত্ব কায়েম করতে হবে
  • আশাশুনিতে দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী পথসভা ও মিছিল
  • আশাশুনিতে দু’টি ফিলিং স্টেশনে মোবাইল কোর্ট পরিচালনা।।৪০ হাজার টাকা জরিমানা
  • আশাশুনিতে জাতীয় সমাজসেবা দিবসে র‍্যালি, আলোচনা সভা ও সম্মাননা ক্রেস্ট প্রদান
  • শ্রীউলায় সাবেক মেম্বর মতিয়ার মোল্ল্যার দাফন সম্পন্ন