জিয়া অরফানেজ ট্রাস্ট : খালেদার লিভ টু আপিলের আদেশ সোমবার

নিউজ ডেস্ক :: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ১০ বছরের সাজার বিরুদ্ধে লিভ টু আপিলের (আপিলের অনুমতি চেয়ে করা  আবেদন) আদেশের জন্য সোমবার (১১ নভেম্বর) দিন ধার্য করেছেন আপিল বিভাগ। রোববার (১০ নভেম্বর) আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন বেঞ্চ এ আদেশ দেন। আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ব্যারিস্টার কায়সার কামাল। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। আদালতে খালেদা পক্ষে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল, ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম, অ্যাডভোকেট জাকির হোসেন, অ্যাডভোকেটবিস্তারিত…

লাইভে এসে আওয়ামী লীগের উদ্দেশে যা বললেন হাসনাত আব্দুল্লাহ

নিউজ  ডেস্ক  ::  শহীদ নূর হোসেন দিবসে ‘অগণতান্ত্রিক শক্তির অপসারণ এবং গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার’ দাবিতে আজ রবিবার (১০ নভেম্বর) গুলিস্তানের জিরো পয়েন্ট মোড়ে সমবেত হওয়ার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। একই স্থানে পাল্টা গণজমায়েত কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে উদ্বেগ ছড়িয়েছে জনমনে। রবিবার (১০ নভেম্বর) সকাল থেকে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন বিএনপি নেতাকর্মীরা। তবে কোথাও দেখা যায়নি আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীদের। এমন পরিস্থিতিতে অন্তত এক মিনিটের জন্য হলেও আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীদের রাস্তায় নামার অনুরোধ জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্রবিস্তারিত…

ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাত ধুঁকছে বিনিয়োগের অভাবে

নিউজ  ডেস্ক  ::  জিডিপিতে এসএমই খাতের অবদান মাত্র ২০ শতাংশ  । দেশের ৯০ শতাংশ প্রতিষ্ঠান ছোট ব্যবসায়ীদের হাতেএক বছর আগের অবস্থানের চেয়ে খারাপ পর্যায়ে পৌঁছেছে এমএসএমই উৎপাদন ।ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোগকে (এসএমই) কাজে লাগিয়ে বিশ্ব দরবারে মাথা উঁচু করা দাঁড়িয়ে থাকা দক্ষিণ কোরিয়া বড় উদাহরণ হতে পারে। স্যামসাং, এলজি ও হুন্দাইয়ের মতো বিশ্বখ্যাত ব্র্যান্ডগুলো থাকা সত্ত্বেও এখনো দেশটির মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৬০ শতাংশ অবদান এসএমই খাতের। এ খাতটিই দক্ষিণ কোরিয়ার বড় শিল্প প্রতিষ্ঠানগুলোর ব্যাকওয়ার্ড লিংকেজ হিসেবে কাজ করে। বাংলাদেশে ৫২ শতাংশ আর্থিক কর্মকাণ্ডের নিয়ন্ত্রণ ব্যাংকগুলোর হাতে থাকার পরওবিস্তারিত…

আইডিইবি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে ওজোপাডিকো ডিপ্রকৌস এর র‌্যালী

খুলনা প্রতিনিধি :: ‘বৈষম্যহীন কর্মক্ষেত্রÑসময়ের দাবী’ প্রতিপাদ্যে বাংলাদেশের বৃহত্তম পেশাজীবী সংগঠন আইডিইবি’র ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রবিবার ১০ নভেম্বর সকাল ৯টায় আইডিইবি খুলনা জেনিক এর উদ্যোগে খুলনা মহানগরীর জিয়া হল চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। খুলনা জেলা আইডিইবি’র অন্যতম বৃহৎ সার্ভিস এসোসিয়েশন ওজোপাডিকো ডিপ্রকৌস কেন্দ্রীয় নির্বাহী পরিষদ ও খুলনা সার্কেল কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকদের নেতৃত্বে ওজোপাডিকো’র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক সদস্য প্রকৌশলী উক্ত র‌্যালীতে অংশগ্রহণ করেন। এ সময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আইডিইবি’র সাবেক কেন্দ্রীয় নেতা ও খুলনা জেলার সাবেক সভাপতি, ওজোপাডিকো ডিপ্রকৌসের সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং বাংলাদেশ পাওয়ারবিস্তারিত…

নতুন উপদেষ্টাদের জন্য প্রস্তুত ৫ গাড়ি

নিউজ  ডেস্ক  ::  নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে আরও ৫ জন যুক্ত হতে যাচ্ছেন। এরই মধ্যে তাদের জন্য পাঁচটি গাড়ি প্রস্তুত রাখা হয়েছে। আজ রবিবার (১০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় নতুন পাঁচ উপদেষ্টাকে শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এ বিষয়ে সরকারি যানবাহন অধিদপ্তরের পরিবহন কমিশনার (অতিরিক্ত সচিব) মো. আবুল হাছানাত হুমায়ুন কবীর বলেন, নতুন উপদেষ্টাদের গাড়ি প্রস্তুত করার নির্দেশনা আমরা পেয়েছি। পাঁচটি গাড়ি প্রস্তুত রাখছি। উপদেষ্টা পরিষদে যুক্ত হওয়া নতুন পাঁচ জনের মধ্যে চারজনের নাম জানা গেছে। তারা হলেন অধ্যাপক মো. সায়েদুর রহমান, ব্যবসায়ী সেখবিস্তারিত…

খাদিজাতুল কুবরার ইন্তেকালে সাতক্ষীরা জামায়াতের গভীর শোক প্রকাশ

নিজস্ব প্রতিনিধি :: সাতক্ষীরা শহর জামায়াতের নায়েবে আমির মাওলানা মোস্তাফিজুর রহমানের বড় মেয়ে খাদিজাতুল কুবরার ৪২ বছর বয়সে গত ৯ নভেম্বর রাতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ……… রাজিউন)। তিনি ২ পুত্রসহ বহু আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন। ১০ নভেম্বর দুপুরে নামাজে জানাযা শেষে মরহুমাকে নিজ বাড়ি শহরের পুরাতন সাতক্ষীরায় পারিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে। শোকবাণী বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা শহর শাখার নায়েবে আমির মাওলানা মোস্তাফিজুর রহমানের বড় মেয়ে খাদিজাতুল কুবরার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার আমির অধ্যাপক শহিদুল ইসলাম মুকুল, সেক্রেটারী মাওলানা আজিজুরবিস্তারিত…

রোবটের আঁকা ছবির দাম উঠল ১৫ কোটি টাকা!

নিউজ  ডেস্ক  ::  রোবট হল যন্ত্র। তার ভাবনাচিন্তা সবই অঙ্কে বাঁধা। কিন্তু শিল্প তো অঙ্ক নয়। রং-তুলি-ক্যানভাসে ছাড়াও তার নেপথ্য থাকে ভাবনা, কিছু আবেগ, অভিজ্ঞতা, আর কিছু মনন। তবেই গিয়ে রং-তুলি মিলেমিশে ছবি ফোটায় ক্যানভাসে। শিল্পে তাই এত দিন আবেগ আর ভাবনাপ্রবণ মানুষেরই আধিপত্য ছিল। কিন্তু সেই ধারণায় সম্প্রতি ধাক্কা দিয়েছে এক যন্ত্রমানব শিল্পী। নাম ‘এআই-ডিএ’। রং-তুলির টানে সে ক্যানভাসে এঁকে ফেলেছে একটি সম্পূর্ণ ছবি। সেই ছবি নিলামে বিক্রিও হয়েছে ১৩ লক্ষ ২০ হাজার মার্কিন ডলারে। যা বাংলাদেশী মুদ্রায় প্রায় ১৫ কোটি টাকা। এই প্রথম কোনও মানুষের মতো দেখতে রোবটবিস্তারিত…

উপদেষ্টা হচ্ছেন মোস্তফা সরয়ার ফারুকী

নিউজ  ডেস্ক  ::  অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হতে যাচ্ছেন চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। এমনটাই খবর। উপদেষ্টা পরিষদে নতুন যারা যুক্ত হচ্ছেন, তাদের মধ্যে চারজনের নাম জানা গেছে। এরমধ্যে রয়েছে ফারুকীর নামও। আজ রবিবার সন্ধ্যায় বঙ্গভবনে নতুন উপদেষ্টাদের শপথ হওয়ার কথা রয়েছে। এই চারজনের নতুন উপদেষ্টা হিসেবে শপথ নিতে আমন্ত্রণ পাওয়ার বিষয়ে নিশ্চিত হওয়া গেছে।ফারুকী ছাড়া অন্য তিনজনের মধ্যে রয়েছেন অধ্যাপক মো. সায়েদুর রহমান, ব্যবসায়ী সেখ বশির উদ্দিন ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর গত ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করেবিস্তারিত…

কর্মক্ষেত্রে যেসব বিষয় লক্ষ রাখা জরুরি

নিউজ  ডেস্ক  :: কর্মক্ষেত্রে নৈতিকতার গুরুত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে বিবেচিত হয়। একজন মুসলিম কর্মক্ষেত্রে নৈতিকতার উচ্চমান বজায় রাখতে এবং সৎভাবে কাজ করতে বাধ্য। ইসলামের দৃষ্টিকোণ থেকে প্রতিটি কাজেই আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা থাকা জরুরি। কোরআন ও হাদিসে কর্মক্ষেত্রে নৈতিকতার বিভিন্ন দিক আলোচনা করা হয়েছে, যা একটি সফল ও উন্নত সমাজ গঠনে সহায়ক। এ সম্পর্কে বিস্তারিত বিবরণী উল্লেখ করা হলো। সত্যবাদিতা ও সততা : ইসলামে সত্যবাদিতা ও সততার প্রতি বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে। কর্মক্ষেত্রে সৎ হওয়া, মিথ্যা না বলা এবং প্রতারণা না করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ বলেন, ‘আর তোমরা সত্যবাদীদের সঙ্গেবিস্তারিত…

মানুষের ভালোবাসার প্রতিদান দেওয়া নৈতিক দায়িত্ব : সালাউদ্দিন

নিউজ  ডেস্ক  ::  জাতীয় দলের সঙ্গে কোচ সালাউদ্দিনের পথচলার শুরু সেই ২০০৬ সাল থেকে। ২০০৬-১০ পর্যন্ত ছিলেন সহকারী কোচ। ২০১০-১১ তে ছিলেন বিসিবি একাডেমির বিশেষজ্ঞ কোচ। মাঝে দীর্ঘ বিরতির পর আবারও জাতীয় দলে ফিরেছেন সিনিয়র সহকারী কোচ হিসেবে।আপাতত সালাউদ্দিনের সঙ্গে বিসিবির চুক্তিটা ২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত। তবে সব ঠিক থাকলে দীর্ঘ মেয়াদে চুক্তিতে যেতে পারে বিসিবি। নতুন করে দায়িত্ব নেয়ার পর আজ মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে কথা বলেছেন সালাউদ্দিন। উইন্ডিজ সফর থেকে দলের সঙ্গে যোগ দেবেন সালাউদ্দিন। অভিজ্ঞ এই কোচ বলেন, ‘যেহেতু আমি সহকারী কোচ, আমার মনে হয় যেবিস্তারিত…