মেডিকেলে ভর্তি পরীক্ষা ১৭ জানুয়ারি, ডেন্টালে ২৮ ফেব্রুয়ারি
নিউজ ডেস্ক :: ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষা আগামী ১৭ জানুয়ারি এবং ব্যাচেলর অব ডেন্টাল সার্জারিতে (বিডিএস) ভর্তি পরীক্ষা ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। আজ রবিবার (১০ নভেম্বর) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক মো. মহিউদ্দিন মাতুব্বর ভর্তি পরীক্ষার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজকের সভায় আগামী ১৭ জানুয়ারি এমবিবিএস ভর্তি পরীক্ষা এবং ২৮ ফেব্রুয়ারি ডেন্টালের বিডিএস ভর্তি পরীক্ষার অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্র :দেশ রূপান্তর
রাতে অন্তর্বাস পরে ঘুমানো : যে কারণে ক্ষতিকর
নিউজ ডেস্ক :: অনেকেরই ধারণা, রাতে অন্তর্বাস পরে ঘুমানো স্বাভাবিক একটি অভ্যাস। অনেক সময় সামাজিক কারণে, আবার কখনো ব্যক্তিগত আরামের কথা ভেবে বা সুরক্ষার জন্য রাতে অন্তর্বাস পরেই ঘুমানো হয়। কিন্তু চিকিৎসক ও বিশেষজ্ঞদের মতে, এ অভ্যাসটি দীর্ঘমেয়াদে ত্বক এবং স্বাস্থ্য উভয়ের জন্যই ক্ষতিকর হতে পারে। বিশেষ করে এটি নারী ও পুরুষ উভয়ের জন্যই নানা ধরনের সমস্যা সৃষ্টি করতে পারে। ত্বকের জন্য ঝুঁকি রাতে আঁটসাঁট অন্তর্বাস পরে ঘুমালে ত্বকে বাতাস চলাচলের পথ বাধাগ্রস্ত হয়। এতে ঘামের সঙ্গে বদ্ধ অবস্থায় ত্বকে ছত্রাক ও ব্যাক্টেরিয়া সহজে বাসা বাঁধে। এতে ত্বকে সংক্রমণের সম্ভাবনাবিস্তারিত…
শ্রমিকদের বকেয়া পরিশোধ করা সরকারের কাজ নয় : উপদেষ্টা আসিফ
নিউজ ডেস্ক :: শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করা সরকারের কাজ নয় বলে মন্তব্য করেছেন শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, শ্রমিকদের বকেয়া পরিশোধ করতে গেলে দেশের রাজস্ব খালি হয়ে যাবে।রোববার (১০ নভেম্বর) দুপুরে সচিবালয়ে শ্রম মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। উপদেষ্টা আসিফ বলেন, বেতন পরিশোধের জন্য মালিকদের সহযোগিতা করা হচ্ছে। এরপরও যারা শ্রমিকদের বেতন দিচ্ছে না তাদেরকে ধরে এনে জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট আটকে রাখা হচ্ছে। যাতে বিদেশ পালিয়ে না যায়। শ্রম উপদেষ্টা বলেন, খুব নাজেহাল অবস্থায় শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছি। আমরা ধীরে ধীরেবিস্তারিত…
ঢাবির জগন্নাথ হলে নবনির্মিত দুই ভবন উদ্বোধন
নিউজ ডেস্ক :: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলের শিক্ষার্থীদের জন্য নবনির্মিত রবীন্দ্র ভবন এবং আবাসিক শিক্ষকদের জন্য নবনির্মিত অধ্যাপক অনুদ্বৈপায়ন ভট্টাচার্য আবাসিক শিক্ষক ভবন উদ্বোধন করা হয়েছে। রোববার (১০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান প্রধান অতিথি হিসেবে ভবন দুটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। হলটির প্রাধ্যক্ষ দেবাশীষ পালের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান এই নির্মাণ প্রকল্প বাস্তবায়নের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক। ধন্যবাদ জানান। তিনি বলেন,বিস্তারিত…
আবারও এক হয়ে মাঠে নামছেন কিম-পুতিন
নিউজ ডেস্ক :: ইউক্রেনে বিপর্যয় ডেকে আনা আক্রমণের রূপকার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গত দুই দশকের বেশি সময় ধরে বিশ্বের সবচেয়ে বড় দেশটির ক্ষমতাধর নেতা। রাশিয়াকে এক হাতে শাসন করে যাচ্ছেন পুতিন। যাকে বলা হয় রাশিয়ার লৌহমানব। তাকে সমীহ করে চলতে বাধ্য হন বিশ্ব মোড়লরাও। অপর দিকে, উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। যাকে বলা হয় অসহিংসু রাষ্ট্রপ্রধান। যখন প্রাণপণ যুদ্ধে লিপ্ত রাশিয়া-ইউক্রেনের সৈন্যরা ঠিক তখনই নাটকীয়ভাবে এই লড়াইয়ে রাশিয়ার পক্ষে যুদ্ধের ময়দানে হাজার হাজার কোরীয় সেনা পাঠাচ্ছেন কিম। উত্তর কোরিয়ার সঙ্গে দেশের কৌশলগত অংশীদারত্বের স্বার্থ জড়িত এমনবিস্তারিত…
ষড়যন্ত্র প্রতিহতে রাজধানীতে এলডিপির মিছিল
নিউজ ডেস্ক :: ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার ও তাদের দোসরদের সকল ষড়যন্ত্র প্রতিহত করতে বিক্ষোভ মিছিল করেছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। রোববার (১০ নভেম্বর) দুপুরে রাজধানীতে দলটির ঢাকা মহানগর শাখার উদ্যোগে এই মিছিল অনুষ্ঠিত হয়। রাজধানীর মালিবাগ হোসাফ টাওয়ারের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে জিরো পয়েন্ট হয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- এলডিপির যুগ্ম মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজি, সাংগঠনিক সম্পাদক সোলায়মান হোসেন, প্রচার সম্পাদক অবাক হোসেন রনি প্রমুখ। ফ্যাসিবাদের ঠাঁই বাংলায় হবে না : ঢাবি শিবির সভাপতি এসময় মিছিলে এলডিপিরবিস্তারিত…
শপথ নিতে ডাক পেলেন যারা
নিউজ ডেস্ক :: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের আকার বাড়ছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারে আরও ৫ জন যোগ দিতে পারেন। রোববার সন্ধ্যা ৭ টায় বঙ্গভবনে তাদের শপথ অনুষ্ঠান হতে পারে। মন্ত্রিপরিষদ বিভাগের সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে নতুন যারা যুক্ত হচ্ছেন, তাদের মধ্যে চারজনের নাম জানা গেছে। তারা হলেন, অধ্যাপক মো. সায়েদুর রহমান, ব্যবসায়ী সেখ বশির উদ্দিন, চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। রোববার সন্ধ্যায় বঙ্গভবনে নতুন উপদেষ্টাদের শপথ হওয়ার কথা রয়েছে। এই চারজনের নতুন উপদেষ্টাবিস্তারিত…
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন বড় নিয়োগ, আবেদন করুন আজই
নিউজ ডেস্ক :: প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস (এমইএস) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই প্রতিষ্ঠানে দুই ক্যাটাগরির পদে ১০ম গ্রেডে ১৯০ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। ১. পদের নাম: উপসহকারী প্রকৌশলী বি/আর পদসংখ্যা: ১২৮ যোগ্যতা: স্বীকৃত প্রতিষ্ঠান থেকে চার বছর মেয়াদি সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে। বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০) ২. পদের নাম: উপসহকারী প্রকৌশলী ই/এম পদসংখ্যা: ৬২ যোগ্যতা: স্বীকৃত প্রতিষ্ঠান থেকে চার বছর মেয়াদি ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিকস বা মেকানিক্যাল বা পাওয়ার ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে। বেতনবিস্তারিত…
এমন সংস্কৃতি চাই না: বেবী নাজনীন
নিউজ ডেস্ক :: সংগীতশিল্পী বেবী নাজনীন আট বছর পর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরছেন। রোববার বেলা সাড়ে ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। নেমেই কথা বলেন, উৎসুক জনতা এবং গণমাধ্যম কর্মীদের সঙ্গে। বেবি নাজনীন শুরুতেই জুলাই আগস্টের আন্দোলনে নিহত সব শহিদ ও আহতদের প্রতি শ্রদ্ধা জানান। এছাড়া অন্তর্বর্তী সরকারপ্রধান প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের প্রতি আশাবাদী বলেও জানান। যাবতীয় সংস্কার শেষে দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের দাবি জানান এই দেশ বরেণ্য সঙ্গীত তারকা। এ সময় সংবাদকর্মীদের অনুরোধে তার জনপ্রিয় গান, ‘কাল সারা রাত’ গানের দুইটি লাইন গেয়ে শোনান তিনি। বিমান বন্দরেবিস্তারিত…
রোহিতের দায়িত্ব নিয়ে প্রশ্ন তুলে বিদ্রুপের শিকার গাভাস্কার
নিউজ ডেস্ক :: ক্রিকেটার রোহিত শর্মার পাশে দাঁড়াননি সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার সুনীল গাভাস্কার। তবে ভারতীয় অধিনায়কের পাশে দাঁড়িয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক অ্যারন ফিঞ্চ। আর সেই পরিস্থিতিতে রোহিতের স্ত্রী রীতিকা সাজদে যে প্রতিক্রিয়া দিয়েছেন, তা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। আনুশকা শর্মার পর রীতিকার রোষের মুখে পড়লেন সুনীল গাভাস্কার। সাবেক ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির স্ত্রী আনুশকা যেমন খোলাখুলি গাভাস্কারের সমালোচনা করেছিলেন, সেই পথে হাঁটেননি বর্তমান ক্যাপ্টেন রোহিত শর্মার স্ত্রী রীতিকা সাজদে। বরং অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ভারতীয় অধিনায়কের খেলা নিয়ে অ্যারন ফিঞ্চকে স্যালুট জানিয়ে আখেরে গাভাসকারকেই রীতিকা বার্তা দিলেনবিস্তারিত…


