আইডিইবি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে ওজোপাডিকো ডিপ্রকৌস এর র‌্যালী

খুলনা প্রতিনিধি :: ‘বৈষম্যহীন কর্মক্ষেত্রÑসময়ের দাবী’ প্রতিপাদ্যে বাংলাদেশের বৃহত্তম পেশাজীবী সংগঠন আইডিইবি’র ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রবিবার ১০ নভেম্বর সকাল ৯টায় আইডিইবি খুলনা জেনিক এর উদ্যোগে খুলনা মহানগরীর জিয়া হল চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

খুলনা জেলা আইডিইবি’র অন্যতম বৃহৎ সার্ভিস এসোসিয়েশন ওজোপাডিকো ডিপ্রকৌস কেন্দ্রীয় নির্বাহী পরিষদ ও খুলনা সার্কেল কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকদের নেতৃত্বে ওজোপাডিকো’র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক সদস্য প্রকৌশলী উক্ত র‌্যালীতে অংশগ্রহণ করেন।

এ সময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আইডিইবি’র সাবেক কেন্দ্রীয় নেতা ও খুলনা জেলার সাবেক সভাপতি, ওজোপাডিকো ডিপ্রকৌসের সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং বাংলাদেশ পাওয়ার সেক্টরস ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ফেডারেশনের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব রোটারিয়ান ইঞ্জিনিয়ার রুহুল আমিন হাওলাদার, ওজোপাডিকো ডিপ্রকৌসের উপদেষ্টা সাবেক নির্বাহী প্রকৌশলী মৃণাল কান্তি বড়াল, ডিপ্রকৌস কেনিপ সভাপতি ও ফেডারেশনের কেন্দ্রীয় নেতা ইঞ্জিঃ আল মামুন চৌধুরী, কেনিপ সাধারণ সম্পাদক ও ফেডারেশনের কেন্দ্রীয় নেতা ইঞ্জিঃ মাহাবুবুর রহমান, সার্কেলের সাধারণ সম্পাদক ইঞ্জিঃ শাহিনুর ইসলাম, সংগঠনের সিনিয়র নেতা ইঞ্জিঃ মোরশেদ আহমেদ, ইঞ্জিঃ মহাদেব পালিত, ইঞ্জিঃ আব্দুল আলিম, ইঞ্জিঃ নিমাই চন্দ্র সরকার, ইঞ্জিঃ সিফাত আলম, ইঞ্জিঃ আব্দুল্লাহ আল আমিন, ইঞ্জিঃ শফিউল আলম, ইঞ্জিঃ হাসান, ইঞ্জিঃ নাজমুল, ইঞ্জিঃ মেহেদী হাসান, ইঞ্জিঃ নূর ইসলাম প্রমুখ নেতৃবৃন্দ।






সম্পর্কিত সংবাদ

  • গণপরিবহনে পরোক্ষ ধূমপানের শিকার আড়াই কোটি মানুষ: তামাকমুক্ত পরিবহন নিশ্চিতের দাবি
  • কয়রা সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি নুরুল আমিন বাবুলকে সম্বার্ধনা
  • নারায়ণগঞ্জে পুকুরে ডুবে ৪ শিশুর মৃত্যু
  • কয়রায় জাতীয় মৎস্য পক্ষ পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
  • ক্যাশলেস সোসাইটি বিনির্মাণে বাংলাদেশ ব্যাংকের ডিজিটাল পেমেন্ট সার্ভিস ‘বাংলা কিউআর’ সম্পর্কে জনসচেতনতা
  • প্রশাসনিক নিষ্ক্রিয়তায় গণধর্ষণের বিচারহীনতা মানা হবে না
  • সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা-২০২৬
  • প্রবীণ সঙ্গীতজ্ঞ ওস্তাদ আব্দুল মালেক চিশতীর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত