খাদিজাতুল কুবরার ইন্তেকালে সাতক্ষীরা জামায়াতের গভীর শোক প্রকাশ
নিজস্ব প্রতিনিধি :: সাতক্ষীরা শহর জামায়াতের নায়েবে আমির মাওলানা মোস্তাফিজুর রহমানের বড় মেয়ে খাদিজাতুল কুবরার ৪২ বছর বয়সে গত ৯ নভেম্বর রাতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ……… রাজিউন)। তিনি ২ পুত্রসহ বহু আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন।
১০ নভেম্বর দুপুরে নামাজে জানাযা শেষে মরহুমাকে নিজ বাড়ি শহরের পুরাতন সাতক্ষীরায় পারিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে।
শোকবাণী
বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা শহর শাখার নায়েবে আমির মাওলানা মোস্তাফিজুর রহমানের বড় মেয়ে খাদিজাতুল কুবরার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার আমির অধ্যাপক শহিদুল ইসলাম মুকুল, সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান, শহর আমির জাহিদুল ইসলাম ও সেক্রেটারী খোরশেদ আলম যৌথভাবে এক শোকবাণী প্রদান করেছেন। শোকবাণীতে নের্তৃদ্বয় মরহুমার জীবনের সকল নেক আমল কবুল করে তাকে জান্নাতবাসী করার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন এবং মরহুমার শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামীন তাদের এ শোক সহ্য করার তাওফিক দান করুন।
সম্পর্কিত সংবাদ
সাতক্ষীরায় ২০ অসহায়কে ২ লাখ টাকার চেক দিলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক
মো. হাফিজুল ইসলাম, সাতক্ষীরা:সাতক্ষীরা সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের গরিব, দুঃস্থ, কর্মহীন,বিস্তারিত…
সাতক্ষীরায় বিএনপির আনন্দ মিছিল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি এবং দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীবিস্তারিত…


