জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে সিঙ্গাপুরের হাইকমিশনারের সাক্ষাৎ
নিউজ ডেস্ক :: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের হাইকমিশনার সারাহ ডেরেক লো। সোমবার সকাল সাড়ে ৯টায় মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার প্রমুখ। সাক্ষাৎ শেষে অধ্যাপক মুজিবুর রহমান বলেন, জামায়াতে ইসলামী দীর্ঘদিন ধরে গণতন্ত্রের জন্য যুদ্ধ করে যাচ্ছে। দেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছে। কিন্তু বিগত সরকারগুলো এসব কাজে ব্যর্থ হয়েছে। আগামি দিনে দুই দেশের সম্পর্ক আরও গভীর হবে বলে প্রত্যাশাবিস্তারিত…
মেট্রোরেলে চাকরির সুযোগ
নিউজ ডেস্ক :: শতভাগ সরকারি মালিকানাধীন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ম্যানেজিং ডিরেক্টর পদে কর্মকর্তা নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের ই–মেইলে আবেদনপত্র পাঠাতে হবে। পদের নাম: ম্যানেজিং ডিরেক্টর (এমডি) পদসংখ্যা: ১ যোগ্যতা: সিভিল, ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ভালো ফলসহ স্নাতক ডিগ্রি থাকতে হবে। প্রজেক্ট ম্যানেজমেন্ট, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা ট্রান্সপোর্ট ম্যানেজমেন্টে স্নাতকোত্তর ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। চার্টার্ড/প্রফেশনাল ইঞ্জিনিয়ার হলে ভালো। রেলভিত্তিক ম্যাস ট্রানজিট সিস্টেম বা প্রকল্পে প্ল্যানিং ও ডেভেলপমেন্টে অভিজ্ঞতা থাকতে হবে। ২০ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে সিইও, ডিরেক্টর, প্রজেক্ট ডিরেক্টরবিস্তারিত…
ভিসা পেমেন্ট এক্সেলেন্স অ্যাওয়ার্ড’ পেল ফুডপ্যান্ডা
নিউজ ডেস্ক :: ই-কমার্স খাতে ভিসা কার্ড ব্যবহার করে সর্বাধিক অনলাইন লেনদেনের জন্য ‘ভিসা পেমেন্ট এক্সেলেন্স অ্যাওয়ার্ড ২০২৪’ পেয়েছে দেশের শীর্ষস্থানীয় অনলাইন ফুড ও গ্রোসারি ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডপ্যান্ডা। “এক্সেলেন্স ইন মার্চেন্ট অ্যাকসেপটেন্স (অনলাইন)” ক্যাটাগরিতে এই পুরস্কার পায় প্রতিষ্ঠানটি। সম্প্রতি ঢাকায় ‘ভিসা লিডারশিপ কনক্লেভ বাংলাদেশ ২০২৪’ নামে এক অনুষ্ঠান আয়োজন করে ভিসা। বাংলাদেশের ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেমে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ভিসা আয়োজিত এ অনুষ্ঠানে ফুডপ্যান্ডাকে মর্যাদাপূর্ণ পুরস্কারটি প্রদান করা হয়। পুরস্কার প্রাপ্তি প্রসঙ্গে ফুডপ্যান্ডা বাংলাদেশের ডিরেক্টর অব ফাইন্যান্স জামাল ইউসুফ জুবেরি বলেন, “সর্বাধিক অনলাইন লেনদেনের জন্য ভিসার পক্ষ থেকে এইবিস্তারিত…
সাতক্ষীরায় সপ্তাহ ব্যাপী দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা-২০২৪ এর উদ্বোধন
মাহফিজুল ইসলাম আককাজ :: সাতক্ষীরায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা-২০২৪ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার (১১ নভেম্বর) সকাল ১০টায় সদর উপজেলা পরিষদের হলরুমে দুর্নীতি দমন কমিশন সজেকা খুলনার আয়োজনে ও সাতক্ষীরা জেলা প্রশাসনের সহযোগিতায় এবং জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সাতক্ষীরার বাস্তবায়নে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা’র সভাপতিত্বে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা-২০২৪ এর উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগ সাতক্ষীরার উপপরিচালক মাশরুবা ফেরদৌস। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুর্র্নীতি দমন কমিশন সজেকা খুলনার উপ-পরিচালক মো. আবদুল ওয়াদুদ।বিস্তারিত…
ভিসা জটিলতায় কমে গেছে ভারত গামী পাসপোর্ট যাত্রী
বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতগামী যাত্রীদের যাতায়াত কমে গেছে। ভারতীয় দূতাবাস বাংলাদেশিদের ভিসা দেওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করায় যাত্রী অর্ধেকের নিচে নেমে এসেছে। এতে রাজস্ব আদায়ে ধস নেমেছে। বেনাপোল চেকপোস্টে ইমিগ্রেশনে খোঁজ নিয়ে জানা গেছে, বেনাপোল দিয়ে ভ্রমণ কর বাবদ বছরে প্রায় ২০০ কোটি টাকা রাজস্ব আয় করে সরকার। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে বাংলাদেশের পর্যটকদের জন্য ভারতীয় ভিসা সীমাবদ্ধ করে দেওয়া হয়। শুধু যাদের জরুরি প্রয়োজন, তাদের ঢাকায় ভারতীয় হাইকমিশন থেকে ভিসা দেওয়া হচ্ছে। ফলে যাত্রী যাতায়াত কমে যাওয়ায় রাজস্ব কমতে শুরু করে। বন্দর সূত্রেবিস্তারিত…
ভারতে পালিয়ে যাওয়ার সময় কলারোয়ার আওয়ামীলীগ নেতা বেনাপোলে আটক
নিউজ ডেস্ক :: বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাতক্ষীরা জেলার কলারোয়া পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর এবং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আলফাজ উদ্দিন (৫৭) কে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। রবিবার (১০ নভেম্বর) সন্ধ্যায় বেনাপোল ইমিগ্রেশন ভবন থেকে তাকে আটক করা হয়। আটক আলফাজ উদ্দিন কলারোয়া পৌরসভার ৬ নং ওয়ার্ডের গোপিনাথপুর গ্রামের এবাদত হোসেনের ছেলে। সে সাতক্ষীরার সদর থানার একটি হত্যা মামলার আসামি। গত ২৫ সেপ্টেম্বর তার বিরুদ্ধে ৩০২/৩৪ ধারায় থানায় মামলা হয়। মামলা নম্বর – ৫২। বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ আহসানুল কাদের ভূঞাবিস্তারিত…
ঝাউডাঙ্গা থেকে ৩টি স্বর্ণের বার সহ এক চোরাকারবারি আটক
নিউজ ডেস্ক :: সাতক্ষীরার ঝাউডাঙ্গা থেকে ভারতে পাচারকালে ৩টি স্বর্ণের বার সহ এক চোরাকারবারি কে আটক করেছে বিজিবি। আটককৃতরা হলেন মোঃ জাহাঙ্গীর হোসেন স্বপন(৫১) সে ঢাকার রায়েরবাগ থানাধীন রায়েরবাগ গ্রামের বাসিন্দা মৃত নুরুল হকের ছেলে। রবিবার (১০ নভেম্বর) ভোর সাড়ে ৪টা দিকে এ আটকের ঘটনা ঘটে। সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)র অধিনায়ক লে. কর্নেল মোঃ আশরাফুল হক রবিবার বেলা সাড়ে ১২ টায় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন। বিজিবি অধিনায়ক জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি- ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের দায়িত্বাধীন তুজুলপুর এলাকা দিয়ে ভারতে স্বর্ণ পাচার করা হবে। এমনবিস্তারিত…
কোয়ান্টাম ফাউন্ডেশনের উদ্যোগে সাতক্ষীরা প্রেস ক্লাবে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান
নিজস্ব প্রতিনিধি :: কোয়ান্টাম ফাউন্ডেশন সাতক্ষীরা সেল এর উদ্যোগে ও সাতক্ষীরা গুড মনিং হেলথ ক্লাবের সদস্যদের অংশ গ্রহণে রবিবার সকাল ৭টায় সাতক্ষীরা প্রেসকøাবে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা প্রেসক্লাবের সম্মানিত সাধারণ সম্পাদক মোঃ আব্দুর বারী প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পরিচ্ছতা অভিযানের শুভ উদ্বোধন করেন। কোয়ান্টাম ফাউন্ডেশনের পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসাবে পরিচালিত হচ্ছে এ কার্যক্রম । পর্যায়ক্রমে শহরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সেবা মূলক প্রতিষ্ঠানে পরিচালিত হবে এ কার্যক্রম। পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রমে আরো অংশ গ্রহণ করেন সাতক্ষীরা গুড মনিং হেলথ ক্লাবের সদস্য ও শ্যামনগর আতরজান মহিলা কলেজের সাবেকবিস্তারিত…
জাতীয় সমবায় পুরস্কার প্রাপ্তিতে কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির আনন্দ সমাবেশ
পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি :: পাইকগাছা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির জাতীয় সমবায় পুরস্কার প্রাপ্তিতে আনন্দ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ আনন্দ সমাবেশের আয়োজন করা হয়। কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির সাবেক সভাপতি জগন্নাথ সানার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় সমবায় কর্মকর্তা (যুগ্ম নিবন্ধক) মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা সমবায় কর্মকর্তা সৈয়দ জসিম উদ্দিন, সাতক্ষীরা জেলা সমবায় কর্মকর্তা এফএম সেলিম আখতার, উপজেলা সমবায় কর্মকর্তা হুমায়ূন কবির। দেবব্রত কুমার সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমিতির সভাপতি হিরামন মন্ডল, সাধারণ সম্পাদক শিবপদ নাথ ও ষোলআনাবিস্তারিত…
পাইকগাছা বিএনপির শিক্ষক-শিক্ষার্থীদের সাথে মতবিনিময়
পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি ::পাইকগাছা উপজেলা বিএনপির সভাপতি ডাঃ মোঃ আব্দুল মজিদ কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেছেন। তিনি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে রোববার সকালে উপজেলার গড়ইখালী শহীদ আয়ুব ও মুসা মেমোরিয়াল ডিগ্রী কলেজের শিক্ষক শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন। কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম শেখ এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, পৌর সদস্য সচিব মোস্তফা মোড়ল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, পৌর যুগ্ম আহবায়ক এডভোকেট সাইফুদ্দিন সুমন, দাতা সদস্য মোঃ দাউদ আলী গাজী, বিএনপি নেতা মফিজুল ইসলাম টাকু, মেসের আলি সানা, সরদারবিস্তারিত…


