আশাশুনিতে মাদ্রাসা প্রধানদের সাথে শিক্ষা কর্মকর্তার মতবিনিময়

জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি উপজেলার সকল দাখিল আলিম ও ফাজিল মাদ্রাসার প্রধানদের সাথে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মতবিনিময় সভা করেছেন। সোমবার সকালে আশাশুনি দাখিল মাদ্রাসা হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। গুনারকরকাটি খাইরিয়া আজিজীয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ আলহাজ্ব মাওঃ আবু তাহেরের সভাপতিত্বে ও শিক্ষক আবুল কামাল আজাদ বুলবুলের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আতিয়ার রহমান। বিশেষ অতিথি ছিলেন, একাডেমীক সুপার ভাইজার হাসানুজ্জামান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, আশাশুনি দাখিল মাদ্রাসার সুপার ড. মাওঃ আবুল হাসান, প্রতাপনগর মহিলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মাছুম বিল্লাহ, প্রতাপনগরবিস্তারিত…

আশাশুনির বুধহাটায়  নমুনা শস্য কর্তন

জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের পদ্ম বেউলায় নমুনা শস্য কর্তন করা হয়েছে। গতকাল ইউনিয়নের পদ্ম বেউলা বিলে কৃষক আঃ ওহাবের ধান ক্ষেতে এ শস্য কর্তন করা হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস পদ্ম বেউলা গ্রামের মরহুম মুনশী রুস্তম আলীর ছেলে কৃষক আব্দুল ওহাবকে ধান চাষে উদ্বুদ্ধ করে ব্রি- ধান ৮৭ জাতের বীজ ধান ও প্রয়োজনীয় সার প্রদান করে। কৃষক আঃ ওহাব তার অন্যান্য জমা অন্য জাতের ধান চাষ করার পাশাপাশি এক বিঘা জমিতে ব্রি ধান-৮৭ চাষ করেন। গতকাল তার জমিতে নমুনা শস্য কর্তন করা হয়। শস্যবিস্তারিত…

আশাশুনিতে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন টাস্কফোর্স কমিটির সভা

জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনিতে উপজেলা তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন টাস্কফোর্স কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনু্ষ্ঠিত হয়। জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ সভার আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়ের সভাপতিত্বে ও সদস্য মৌমাছি পরিচালক সুশান্ত মল্লিকের সঞ্চালনায় সভায় আলোচনা রাখেন, সদস্য সচিব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ উম্মে ফারহানা, সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন, থানার সাব ইন্সপেক্টর শ্যামা প্রসাদ রায়, উপজেলা কৃষিবিস্তারিত…

আশাশুনিতে সেনাবাহিনীর হাতে অস্ত্র ও গুলিসহ ৩ সন্ত্রাসী গ্রেফতার

জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনিতে সেনা বাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ ৩ সন্ত্রাসীকে গ্রেফতার করছে। রবিবার (১৭ নভেম্বর) রাত দেড়টার দিকে উপজেলার প্রতাপনগর এলাকা থেকে সেনা বাহিনী আব্দুল খালেক, উজ্জ্বল হোসেন ও আনারুল ইসলামকে অস্ত্রসহ গ্রেফতার করেন। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে একটি পিস্তল, একটি পিস্তলের ম্যাগাজিন, ২ রাউন্ড পিস্তলের গুলি, ২টি ছুরি, ১টি কুড়াল, ৩টি চাপাতি, ৪টি রাম দা এবং ৪টি মোবাইল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, প্রতাপনগর ইউনিয়নের শ্রীপুর গ্রামের রজব আলী গাজীর ছেলে আব্দুল খালেক, প্রতাপনগর গ্রামের বাবর আলী গাজীর ছেলে উজ্জ্বল হোসেনবিস্তারিত…

আবারও প্রেমে পড়েছেন পরীমণি

নিউজ  ডেস্ক  ::  আবারও প্রেমে পড়েছেন আলোচিত চিত্রনায়িকা পরীমণি। ফেসবুকে ছোট্ট এক ভিডিওক্লিপে নিজের নতুন ভালোবাসার কথা জানান দিয়েছেন তিনি। ভিডিওতে দেখা গেছে, চলন্ত গাড়িতে কারো হাতের ওপর হাত রেখেছেন অভিনেত্রী। যদিও পাশে থাকা ব্যক্তির চেহারা প্রকাশ্যে আনেননি তিনি। সেই ভিডিও শেয়ার করে পরী লিখেছেন, ‘হ্যাঁ আমি আবারও প্রেমে পড়েছি’। তার শেয়ার করা ভিডিওতে শুভাকাঙ্খী-সহকর্মীরাও শুভেচ্ছা জানিয়েছেন। কেউ লিখেছেন, ‘পরীরা উঠতে বসতে প্রেমে পড়ে।’ কারো মন্তব্য, ‘এইবার আর ভুল করো না। আশা করছি সঠিক মানুষকে বেছে নিয়েছেন।’ সূত্র :দেশ রূপান্তর

না ফেরার দেশে বাংলাদেশ ফুটবলের প্রথম অধিনায়ক

নিউজ  ডেস্ক  ::  বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রথম অধিনায়ক ও স্বাধীন বাংলা ফুটবল দলকে নেতৃত্ব দেওয়া জাকারিয়া পিন্টু পাড়ি জমালেন না ফেরার দেশে আর নেই। রাজধানীর একটি হাসপাতালে আনুমানিক ১১টা ৫০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দেশের ফুটবল ও মুক্তিযুদ্ধের ইতিহাসের অন্যতম এই নায়কের বয়স হয়েছিল ৮১ বছর। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) দেশের ফুটবলের প্রথম অধিনায়কের মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছে।  তারা জানায়, সোমবার ১১টা ৫০ মিনিটে ইবনে সিনা হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। হার্ট, কিডনি ও লিভারের সমস্যা নিয়ে কদিন ধরেই ভুগছিলেন পিন্টু। তার অবস্থার অবনতি হলে রবিবারবিস্তারিত…

১০ হাজার কোটি টাকার নতুন শেয়ার ইস্যু করতে চায় ইসলামী ব্যাংক

নিউজ  ডেস্ক  ::  বেসরকারি খাতে ইসলামী ব্যাংক নতুন করে ১০ হাজার কোটি টাকার শেয়ার ইস্যু করতে চায়। সোমবার (১৮ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ। তিনি বলেন, ইসলামি ব্যাংকের আমানত ও ঋণের মধ্যে ২০ হাজার কোটি টাকার ঘাটতি রয়েছে। এ ঘাটতি পূরণে নতুন ১০ হাজার কোটি টাকার শেয়ার ইস্যু করা হবে। আর ইসলামি ব্যাংকে এস আলমের শেয়ার বিক্রি করে বাকি ১০ হাজার কোটি টাকা উঠানো হবে। ওবায়েদ উল্লাহ আল মাসুদ বলেন, এস আলমের শেয়ার বিক্রির জন্য শিগগিরই আদালতে মামলাবিস্তারিত…

অনলাইন ব্যাংকিং কার্যক্রমে প্রবেশ করল চবি

নিউজ  ডেস্ক  ::  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অনলাইন ব্যাংকিং কার্যক্রম শুরু হয়েছে। এর মধ্য দিয়ে চবির শিক্ষার্থীরা তাদের যাবতীয় ফি অনলাইনে পরিশোধ করতে পারবেন। সোমবার (১৮ নভেম্বর) ৫৯তম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠানে এ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। এ সময় চবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইয়াহ্ইয়া আখতার, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. কামাল উদ্দিন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. শামীম উদ্দিন খান ও সোনালী ব্যাংক হাটহাজারী শাখার ম্যানেজার যাদব চন্দ্র দাসসহ বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সোনালী ব্যাংক কর্তৃপক্ষের অন্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। শিক্ষার্থীরা https://billpay.sonalibank.com.bd/ ওয়েবসাইটে গিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সিলেক্ট করেবিস্তারিত…

প্রধান উপদেষ্টার বক্তব্যে আশাহত বিএনপি

নিউজ  ডেস্ক  ::  বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা একটি ক্রান্তিকাল অতিক্রম করছি। গতকাল অন্তর্বর্তী সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন। তার বক্তব্যে অনেকে আশান্বিত, তবে আমি একটু আশাহত হয়েছি। আমি আশা করেছিলাম, প্রধান উপদেষ্টা তার সমস্ত প্রজ্ঞা দিয়ে সমস্যাগুলো চিহ্নিত করে নির্বাচনের রূপরেখা দেবেন। সোমবার (১৮ ন‌ভেম্বর) জাতীয় প্রেস ক্লা‌বে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত‌্যুবার্ষ‌ি‌কী উপল‌ক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আমি কেন বারবার নির্বাচনের কথা বলছি এমন প্রশ্ন রেখে ফখরুল বলেন, নির্বাচন দিলেইবিস্তারিত…

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে বড় নিয়োগ, আবেদন শেষ ২১ নভেম্বর

নিউজ  ডেস্ক  ::  স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষাসেবা বিভাগের অধীন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজস্বখাতভুক্ত একাধিক পদে জনবল নিয়োগে আবেদন চলছে। এই অধিদপ্তরে পাঁচ ক্যাটাগরির পদে ১১ থেকে ১৯তম গ্রেডে ৮৬ জনকে নিয়োগ দেওয়া হবে। এই ৮৬ জন নিয়োগ পাবেন অস্থায়ী ভিত্তিতে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। ১. পদের নাম: হিসাবরক্ষক পদসংখ্যা: ২২ যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য অনুষদের যেকোনো বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটারে এমএস অফিসে দক্ষতা থাকতে হবে। বেতন স্কেল: ১২,৫০০–৩২,২৪০ টাকা (গ্রেড-১১) ২. পদের নাম: কম্পিউটার অপারেটর পদসংখ্যা: ১৫ যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয়বিস্তারিত…