কেশবপুরে ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের উপশাখা উদ্বোধন
সোহেল পারভেজ, কেশবপুর প্রতিনিধি ::প্রতিটি পরিবারের স্বপ্ন পূরণের প্রতিজ্ঞা নিয়ে যশোরের কেশবপুরে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক উপশাখা উদ্বোধন করা হয়েছে। চুকনগর বাজার সংলগ্ন ব্রীজ উপজেলার সন্যাসগাছা বাজারস্ত মমতা বস্ত্রালয় এন্ড শপিং কমপ্লেক্স এর উত্তর পার্শে আসাদ মার্কেটের দ্বিতিয় তলায় সোমবার (১৮ নভেম্বর) দুপুরে একটি আনুষ্ঠানিকভাবে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে পিএলসি-এর ১৭৭তম উপশাখা উদ্বোধন করা হয়। কেশবপুর শাখার অধীনে ওই উপশাখা বর্তমান চলবে। উক্ত উদ্বোধন অনুষ্ঠানে ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংকের খুলনা প্রধান আঞ্চলিক জোন এসভিপি আশিক রাজি এর সভাপতিত্বে এবং সন্ন্যাসগাছা উপশাখার ইনচার্জ এনামুল কবীর-এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন, এক্সিকিউটিভবিস্তারিত…
অন্তর্বর্তী সরকার কোনো ব্যাংক বন্ধ করবে না: অর্থ উপদেষ্টা
নিউজ ডেক্স :: অন্তর্বর্তী সরকার কোনো ব্যাংক বন্ধ করবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, কিছু ব্যাংক ভালো অবস্থায় ফিরে আসছে এবং কিছু ব্যাংক খুঁড়িয়ে খুঁড়িয়ে চলবে, কিন্তু সেগুলো বন্ধ করা হবে না। মঙ্গলবার (১৯ নভেম্বর) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন অর্থ উপদেষ্টা। সালেহউদ্দিন আহমেদ বলেন, কিছু ব্যাংক ফিরে আসছে। ইসলামী ব্যাংক বিগেস্ট ব্যাংক। এটা ভালোর দিকে যাচ্ছে। তবে কিছু ব্যাংক খুঁড়ে খুঁড়ে চলবে। আমরা কোনো ব্যাংক বন্ধ করব না। সব খাত লাগামহীন দুনীতিতে পর্যুদস্ত মন্তব্য করে অর্থ উপদেষ্টা বলেন, দেশের অর্থনীতিরবিস্তারিত…
শেখ হাসিনা আবার ফিরে আসুক বিএনপি তা চায় না: ফখরুল
নিউজ ডেক্স :: ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আবার ক্ষমতায় ফিরে আসুক বিএনপি তা চায় না বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৯ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী পেশাজীবী পরিষদ আয়োজিত আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি। মির্জা ফখরুল বলেন, রাজনৈতিক দলগুলোর দুর্বলতার সুযোগ নিয়ে ফ্যাসিস্ট হয়ে উঠেছিলেন শেখ হাসিনা। তিনি আবার ক্ষমতায় ফিরে আসুক বিএনপি তা চায় না। বিএনপি মহাসচিব বলেন, বর্তমানে দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে নিয়ে আসাকেই মূল অগ্রাধিকার দেওয়া উচিত। সংখ্যালঘুদের নিয়ে, গার্মেন্টস নিয়ে এখন নানা ষড়যন্ত্রবিস্তারিত…
শুল্ক মুক্ত সুবিধায় বেনাপোল বন্দর দিয়ে ৩১০মে.টন চাল আমদানি
বেনাপোল প্রতিনিধি :: শুল্ককর প্রত্যাহার করে নেওয়ায় পর সোমবার (১৮ নভেম্বর) দুপুর ২টার দিকে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু হয়েছে। দুই বছর পর যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে তিনটি ট্রাকে এল চালের প্রথম চালান। বেনাপোল শুল্ক ভবনের কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা আবু তাহের বলেন, শনিবার আমদানিকারক প্রতিষ্ঠান মাহাবুবুল আলম ফুড প্রডাক্ট এর ১০৫ মেট্রিক টন, রোববার মাহাবুবুল আলম ফুড প্রডাক্টের ১০৫ মেট্রিক টন, ও অর্ক ট্রেডিং এর ১শ’ মেট্রিকটন চালের গেট পাস করা হয়। এই ৩১০ মেট্রিকটন চালের মধ্যে সোমবার একটি চালানের ১০৫ মেট্রিকটন চাল বেনাপোলবিস্তারিত…
ডাক্তার সমাচার
আকিব শিকদার আমাদের কলেজের ভাইস প্রিন্সিপাল সৈয়দ সানোয়ার স্যার একজন হাঁপানির রোগী। এজমাট্যিক সমস্যা। রোগ বেড়ে গেলে তিনি হাসপাতালে যান ঠিকই, তবে ডাক্তারের চেম্বারে ঢুকেন না। চেম্বারের সামনে বসে থাকা রোগীদের সাথে আলাপ করে দেখেন কার সাথে তার সমস্যা হুবহু মিলে যাচ্ছে। তারপর সে রোগী ডাক্তার দেখিয়ে এলে প্রেসক্রিপশন থেকে ঔষধের নামগুলো টুকে নিয়ে ফার্মেসি ঘুরে ঔষধ কিনে বাড়ি চলে যান। ঔষধও যথার্থ পাওয়া গেল, ডাক্তারের ভিজিটও দেওয়া লাগলো না। জীবন চলার পথে একটু চালাক না হলে কি চলে! ডাক্তারদের যা মোটা অংকের ভিজিট, আর যতো টেস্ট! আঙুল কাটা নিয়েবিস্তারিত…
শীতকালে এয়ার কন্ডিশনারের যত্ন; জেনে নিন করণীয়
নিউজ ডেস্ক :: শীতের হিমেল হাওয়া চারপাশে বইতে শুরু করেছে; ইতোমধ্যে কমতে শুরু করেছে আশপাশের তাপমাত্রা। শীত আরও বাড়তে থাকার সাথে সাথে আমাদের প্রতিদিনের জীবনেও কিছু পরিবর্তন আসবে। যেমন, এই সময়ে আমাদের এয়ার কন্ডিশনারগুলো (এসি) বন্ধ করে রাখতে হবে। তবে, এসি দীর্ঘসময় বন্ধ করে রাখলে এর যন্ত্রাংশের ক্ষতি হতে পারে—গরমের সময় আবার চালু করতে গিয়ে প্রয়োজন হতে পারে অতিরিক্ত সার্ভিসিং খরচ। ঠিকঠাকভাবে এসির যত্ন না নেয়া গেলে যন্ত্রাংশে ক্ষয় যেমন হতে পারে, তেমনি এর ওপর ধুলাবালির আস্তরণ পড়তে পারে; ফলে, কমে যেতে পারে কার্যক্ষমতা। আবহাওয়া-জনিত ক্ষতি, মরিচা ধরা, ধুলো-ময়লাবিস্তারিত…
পাচারকৃত টাকা বাংলাদেশে ফেরত আনার ব্যাপারে যুক্তরাজ্য সরকারের সহযোগিতা কামনা করেছেন ডা. শফিকুর রহমান
নিউজ ডেস্ক :: যুক্তরাজ্যে সফররত বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান যুক্তরাজ্য সরকারের সহযোগিতা কামনা করে বলেন, বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে পাচারকৃত টাকা বাংলাদেশে ফেরত আনার ব্যাপারে আমি আপনাদের সহযোগিতা কামনা করছি। পাচারকৃত টাকা ফেরত পেলে বাংলাদেশের মানুষ আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবে। তিনি ১৭ নভেম্বর, রবিবার, লন্ডনের রয়েল রিজেন্সি-তে কোয়ালিশন ফর পিস অ্যান্ড জাস্টিস ইন বাংলাদেশ কর্তৃক তাঁর সম্মানে আয়োজিত এক ‘সিভিক রিসিপশন’ (নাগরিক সংবর্ধনা) অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন । তিনি বলেন, সত্য একবার বললেই প্রতিষ্ঠিত হয় কারণ সেটা সত্য। আর মিথ্যা প্রতিষ্ঠিত করতে বারবার বলতে হয়। আওয়ামী লীগবিস্তারিত…
কালিগঞ্জে ভূমিদস্যু জাকির ও মান্নান মেম্বরের নেতৃত্বে ৭টি পরিবারের বাড়ি ঘর ভাংচুর, মারপিট
প্রতিকারের দাবিতে সাতক্ষীরা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন
নিজস্ব প্রতিনিধি :: কালিগঞ্জে চিহ্নিত ভূমিদস্যু জাকির ও মান্নান মেম্বরের নেতৃত্বে সরকারি খাস জমিতে বসবাসকারী ৭টি অসহায় পরিবারকে উচ্ছেদের উদ্দেশ্যে বাড়ি ঘর ভাংচুর, লুটপাট এবং মারপিটের প্রতিকারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কালিগঞ্জের ঘুষুড়ি গ্রামের শহর আলী গাজীর স্বামী পরিত্যক্তা অসহায় রোজিনা খাতুন। তিনি বলেন, আমরা অত্যান্ত অসহায় এবং ভূমিহীন পরিবার। আমাদের কোন জমি জমা না থাকায় হাওড়ার নদীর তীরে ঝুপড়ি ঘর বেধে আমার পিতা আমাদের নিয়ে বসবাস করতেন। সে সময় তৎকালিন জেলা প্রশাসকের নির্দেশে এসিল্যান্ডসহবিস্তারিত…
ছাত্র আন্দোলনে নিহত আব্দুল্লাহ’র বাড়িতে উপদেষ্টা এ এফ হাসান আরিফ,করলেন কবর জিয়ারত
বেনাপোল প্রতিনিধি :: ঢাকায় ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহত শহীদ আব্দুল্লাহ’র কবর জিয়ারত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রনালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ। এ সময় তিনি শহীদ আব্দুল্লাহর পরিবারের সদস্যদের সাথে কথা বলেন। সোমবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় শার্শা উপজেলার বেনাপোল বন্দর নগরীর বড়আঁচড়া গ্রামে আব্দুল্লাহর বাড়িতে পৌঁছান উপদেষ্টা এ এফ হাসান আরিফ। এ সময় উপস্থিত ছিলেন, যশোরের জেলা প্রশাসক মুহাম্মদ আজাহারুল ইসলাম, যশোর জেলা পুলিশ সুপার জিয়াউর রহমান, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ড. কাজী নাজিব হাসান, এসি ল্যান্ড নুসরাত ইয়াসিন, জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কর্মবিস্তারিত…
সততার চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে মতবিনিময় ও পুরস্কার বিতরণ
মাহফিজুল ইসলাম আক্কাজ :: গণসচেতনতা সৃষ্টি ও সততার চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে মতবিনিময় সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ নভেম্বর) বেলা ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দুর্নীতি দমন কমিশন সজেকা খুলনার আয়োজনে, সাতক্ষীরা জেলা প্রশাসনের সহযোগিতায় ও সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির বাস্তবায়নে এ মতবিনিময় সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং পুরস্কার বিতরণ করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। প্রধান অতিথির বক্তব্য জেলা প্রশাসক বলেন, “দেশবিস্তারিত…


