আশাশুনিতে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন টাস্কফোর্স কমিটির সভা

জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনিতে উপজেলা তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন টাস্কফোর্স কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনু্ষ্ঠিত হয়।
জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ সভার আয়োজন করে।
উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়ের সভাপতিত্বে ও সদস্য মৌমাছি পরিচালক সুশান্ত মল্লিকের সঞ্চালনায় সভায় আলোচনা রাখেন, সদস্য সচিব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ উম্মে ফারহানা, সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন, থানার সাব ইন্সপেক্টর শ্যামা প্রসাদ রায়, উপজেলা কৃষি অফিসার কৃ্ষিবিদ এনামুল ইসলাম, সমাজ সেবা অফিসার রফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আতিয়ার রহমান, স্যানেটারী ইন্সপেক্টর জি এম গোলাম মোস্তফা, সহকারী উপজেলা শিক্ষা অফিসার শাহজাহান আলী, প্রতাপনগর ইউপি চেয়ারম্যান হাজী আবু দাউদ ঢালী, প্রেস ক্লাব সভাপতি জি এম আল ফারুক, প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান প্রমুখ।





সম্পর্কিত সংবাদ

  • আশাশুনিতে “তরুণদের নেতৃত্ব ও অংশগ্রহণ: আগামীর বাংলাদেশ গড়ার পথে যুব সমাজ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
  • আশাশুনিতে সাবেক ইউপি চেয়ারম্যান,জামায়াত নেতা অধ্যাপক মাওঃ আব্দুল মান্নানের জানাজা সম্পন্ন
  • আশাশুনির বুধহাটা-পাইথালী সড়কের বেহাল দশা, জনভোগান্তি চরম
  • আশাশুনিতে পুলিশের অভিযানে মাদকদ্রব্যসহ গ্রেফতার-২
  • আশাশুনি উপজেলা জামায়াতের নায়েবে আমীর আঃ মান্নানের ইন্তেকাল
  • আশাশুনিতে ২ আসামী গ্রেফতার
  • আশাশুনিতে এমপি’র পক্ষ থেকে সিলিং ফ্যান বিতরণ
  • আশাশুনিতে অবঃ সেনাকল্যাণ সংস্থার কমিটি গঠন