নারী চরিত্রনির্ভর সিনেমা এখন আর চলে না: বিদ্যা

নিউজ  ডেস্ক  ::  মহামারির পর থেকে নারীকেন্দ্রিক সিনেমা পেতে সমস্যা হচ্ছে। কমেছে নারীকেন্দ্রিক সিনেমার হারও। সম্প্রতি এমনটিই দাবি করেছেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালান। যাকে একটা সময় একাধিক নারীকেন্দ্রিক সিনেমায় মুখ্য ভূমিকায় দেখা গেছে। হিন্দুস্তান টাইমস সূত্রে জানা গেছে, ইশকিয়া, পা, কাহানি, দ্য ডার্টি পিকচারসহ একাধিক নারীকেন্দ্রিক ছবিতে দাপিয়ে অভিনয় করেছেন বিদ্যা বালান। কেড়েছেন সিনেমাপ্রেমীদের নজর। কিন্তু এবার সেই অভিনেত্রী জানালেন মহামারি এলো এবং তার পর সবটাই নাকি বদলে গেল। তিনি বলেন, কমেছে নারীকেন্দ্রিক ছবির হার, সেই ছবিতে কাজ পাওয়াও কঠিন হয়ে উঠেছে। যদিও বিগত চার বছরে গাঙ্গুবাই কাঠিয়াওয়াডি, ক্রু, জিগরাবিস্তারিত…

ইরানের নেতা খামেনির কোমায় থাকার গুঞ্জন

নিউজ  ডেস্ক  ::  আন্তর্জাতিক একাধিক গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি কোমায় রয়েছেন। উত্তরসূরি হিসেবে তিনি তার ছেলে মোজতবা খামেনিকে মনোনীত করেছেন। এমন গুঞ্জনের মধ্যে রোববার রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করার একটি পোস্ট করেছেন খামেনি। নিউইয়র্ক টাইমস গত অক্টোবরে খামেনিকে গুরুতর অসুস্থ বলে একটি প্রতিবেদন করেন। এরপর বেশ কিছু মিডিয়া সম্প্রতি দাবি করে, ৮৫ বছর বয়সি খামেনি বর্তমানে কোমায় রয়েছেন। যে কারণে তিনি ৫৫ বছর বয়সি ছেলে মোজতবা খামেনিকে একটি গোপন বৈঠকে তার উত্তরসূরি হিসেবে মনোনীত করেছেন। এমন গুঞ্জন যখন ডালপালা মেলতে শুরু করে তখনবিস্তারিত…

খেলাপি ঋণ পৌনে ৩ লাখ কোটি টাকা

নিউজ  ডেস্ক  ::  দেশের ব্যাংকগুলোতে সেপ্টেম্বর পর্যন্ত খেলাপি ঋণ বেড়ে হয়েছে ২ লাখ ৮৪ হাজার ৯৭৭ কোটি টাকা। ৩ মাসেই ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়েছে ৭৩ হাজার ৫৮৬ কোটি টাকা। ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতা হারানো আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাংক থেকে নামে-বেনামে যে অর্থ বের করে নেওয়া হয়েছে, তা এখন খেলাপি হিসাবে চিহ্নিত হতে শুরু করেছে। ফলে ব্যাংক থেকে বিতরণ করা ঋণের প্রায় ১৭ শতাংশই বর্তমানে খেলাপিতে পরিণত হয়েছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। তবে ব্যাংক খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেন, প্রকৃত খেলাপি ঋণের অঙ্ক আরও বেশি। কারণ, কেন্দ্রীয়বিস্তারিত…

এখনও জনতাকে ভয় দেখাতে সাবেক এমপির ফাঁকা গুলি, কে তিনি?

নিউজ  ডেস্ক  ::  বিগত দেড় দশকের বেশি সময় বাংলাদেশ ছিল একটি আতঙ্কের দেশ। স্বৈর শাসনের ভয়ে সব সময় ভীত-সন্ত্রস্ত থেকেছে মানুষ। সঠিক কথাটাও বলতে শতবার ভাবতে হতো। কারণ সামান্য কোনো ছুতা পেলেই তার ওপর নেমে আসতো শাস্তির খড়গ। মন্ত্রী-এমপি তো অনেক বড় বিষয়, ক্ষমতাসীনদের পাতি নেতা পর্যন্ত জনগণকে মানুষ মনে করতো না। নেতা-নেত্রী, আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন তথা সর্ব ক্ষেত্রের সুবিধাবাদীরা সাধারণ জনগণের সঙ্গে পশু-পাখির মতো আচরণ করেছে। তবে গত ৫ আগস্ট দুই হাজারের বেশি ছাত্র-জনতার প্রাণের বিনিময়ে স্বৈরাচারের পতন ঘটেছে। মানুষ মনে করছে, দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে। মন খুলেবিস্তারিত…

ট্রেনে ঢিল তিতুমীরের শিক্ষার্থীদের, রক্তাক্ত শিশু

নিউজ ডেস্ক  ::  সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে সড়ক অবরোধ করা শিক্ষার্থীদের ঢিলে ট্রেনে থাকা এক শিশু রক্তাক্ত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। আজ সোমবার বেলা ১১টার দিকে তিতুমীরের শিক্ষার্থীরা মহাখালীতে সড়ক অবরোধ করে। মহাখালী ওভারব্রিজের নিচে অবস্থান নেওয়ার কারণে সড়কের পাশাপাশি বন্ধ হয়ে যায় রেল চলাচলও। পরে ধীরগতিতে একটি ট্রেন আসলে তা আটকে দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। পরে বিক্ষোভরত কয়েকজন ট্রেনটিতে ঢিল ছুড়লে শিশুসহ কয়েকজন আহত হন। প্রাথমিকভাবে শিশু ও অন্যান্য আহতদের পরিচয় পাওয়া যায়নি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত রেল ও সড়ক পথ অবরোধ করে রেখেছেন শিক্ষার্থীরা।বিস্তারিত…

অন্তর্বর্তী সরকারের কৌশল ও রোডম্যাপ নেই: টিআইবি

নিউজ  ডেস্ক  ::  আওয়ামী লীগ সরকার পতনের পর প্রশাসন পরিচালনায় অন্তর্বর্তীকালীন সরকারের দক্ষতা ও কর্মপরিকল্পনায় ঘাটতি আছে বলে মনে করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি জানায়, সরকারের কৌশল ও রোডম্যাপ নেই। সোমবার দুপুরে ধানমন্ডির মাইডাস সেন্টারে ‘নতুন বাংলাদেশ: কর্তৃত্ববাদী সরকার পতন-পরবর্তী ১০০ দিনের পর্যবেক্ষণ’ প্রসঙ্গে আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্থাটি তাদের গবেষণাপত্রে এসব উল্লেখ করে। গবেষণাপত্র পাঠ করেন সংস্থার প্রধান গবেষক শাহজাদা এম আকরাম। সংবাদ সম্মেলনে টিআইবির গবেষণা প্রতিবেদনে বলা হয়, নতুন সরকার দায়িত্ব নেওয়ায় একদিকে রাষ্ট্র সংস্কার ও নতুন রাজনৈতিক এবং সামাজিক বন্দোবন্তের মাধ্যমে ‘নতুন বাংলাদেশ’ গড়ার অভূতপূর্ব সুযোগ তৈরিবিস্তারিত…

বলিউডের নতুন তারকাদের নিয়ে আক্ষেপ অক্ষয়-অজয়ের

নিউজ  ডেস্ক  ::  বলিউড অভিনেতা অক্ষয় কুমার ও অজয় দেবগন একই সুরে কথা বললেন নতুন প্রজন্মের তারকাদের নিয়ে। তারা নাকি একে অপরের পাশে দাঁড়াতে প্রস্তুত নন। নতুন প্রজন্মের মধ্যে কোনো একতা নেই বলেও জানান এ দুই অভিনেতা। বলিউড ইন্ডাস্ট্রিকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিচ্ছে দক্ষিণী সিনেমার জগৎ। গত কয়েক বছরে এই প্রবণতা বেশ খানিকটা বেড়েছে। ক্রমশ দেশজুড়ে জনপ্রিয়তা পাচ্ছে দক্ষিণী ছবিগুলো। সারাবিশ্বে বাড়ছে রমরমা ব্যবসা। এ প্রসঙ্গে কথা বলতে গিয়ে খিলাড়িখ্যাত অভিনেতা অক্ষয় কুমার ও অজয় দেবগন একই সুরে কথা বললেন। তারা নতুন প্রজন্মের বলিউড তারকাদের নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বলেন,বিস্তারিত…

আইডিইবি‘র ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি :: “বৈষম্যহীন কর্মক্ষেত্র-সময়ের দাবি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গণপ্রকৌশল দিবস ২০২৪ ও আইডিইবি‘র ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ নভেম্বর) সকাল ১০টায় ইনষ্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আইডিইবি জেলা শাখার সভাপতি প্রকৌঃ আব্দুর রশিদ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বর্ণাঢ্য র‌্যালীর উদ্বোধন করেন এবং বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। প্রধান অতিথির তিনি বক্তব্যে বলেন, “দেশের কাঠামোগত উন্নয়নে দক্ষতা সাথে কাজ করা এবং বিভিন্ন সেকটরে বৈষম্যহীন ভাবে কাজ করে যাবেন।বিস্তারিত…

পতিত স্বৈরাচার শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত চাইবো: প্রধান উপদেষ্টা

নিউজ ডেস্ক  ::  দেশের স্বাধীনতা সংগ্রামের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে গত জুলাই-আগস্টের বিপ্লবের শহীদদের স্মরণ করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, ‘আমরা পতিত স্বৈরাচার শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত চাইবো।’ প্রধান উপদেষ্টা আরও জানান, তারা গত ১৫ বছরে গুম, খুন, এবং বিভিন্ন অপকর্মের বিচার করবেন এবং গুমের ঘটনা তদন্তের জন্য একটি কমিশন গঠন করা হয়েছে। রোববার (১৭ নভেম্বর) সন্ধ্যা সাতটায় জাতির উদ্দেশে ভাষণে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে তিনি এই ভাষণ দেন। ভাষণে প্রধান উপদেষ্টা বলেন, ‘আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম ১০০ দিনবিস্তারিত…

নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয় আন্ত: স্কুল বিতর্ক প্রতিযোগিতায় আবারও চ্যাম্পিয়ন

নিজস্ব প্রতিনিধি :: প্রধান শিক্ষক মো. আব্দুল মালেক গাজীর ঐকান্তিক প্রচেষ্টায় নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয় সাতক্ষীরায় দি ক্লাইমেট সিরিজ আন্ত:স্কুল বিতর্ক প্রতিযোগিতা-২০২৪ সাফল্যের ধারা অব্যাহত রেখে আবারও চ্যাম্পিয়ন হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় শহরের চালতেতলা কাথলিক মিশন হলরুমে সাতক্ষীরা ইয়ূথ হাবের আয়োজনে সিডো সংস্থার বাস্তবায়নে গ্লোবাল প্ল্যাটফর্ম বাংলাদেশের সহযোগিতায় দি ক্লাইমেট সিরিজ আন্ত: স্কুল বিতর্ক প্রতিযোগিতা-২০২৪ এর বিতর্ক প্রতিযোগিতায় ৪টি শিক্ষা প্রতিষ্ঠান ও সাতক্ষীরা ইয়ূথ গ্রুপের সদস্যবৃন্দ অংশগ্রহন করেন। বিতর্ক প্রতিযোগিতার বিষয়বস্তু ছিল “জনপ্রিয় মিডিয়ার উচিত জলবায়ূ পরিবর্তন নিয়ে উদ্বেগজনক ভবিষ্যদ্বাণীর পরিবর্তে এটিকে আশাবাদিভাবে প্রচার করা”। “প্রধান দূষণকারীবিস্তারিত…