আবারও প্রেমে পড়েছেন পরীমণি

নিউজ  ডেস্ক  ::  আবারও প্রেমে পড়েছেন আলোচিত চিত্রনায়িকা পরীমণি। ফেসবুকে ছোট্ট এক ভিডিওক্লিপে নিজের নতুন ভালোবাসার কথা জানান দিয়েছেন তিনি।

ভিডিওতে দেখা গেছে, চলন্ত গাড়িতে কারো হাতের ওপর হাত রেখেছেন অভিনেত্রী। যদিও পাশে থাকা ব্যক্তির চেহারা প্রকাশ্যে আনেননি তিনি। সেই ভিডিও শেয়ার করে পরী লিখেছেন, ‘হ্যাঁ আমি আবারও প্রেমে পড়েছি’।

তার শেয়ার করা ভিডিওতে শুভাকাঙ্খী-সহকর্মীরাও শুভেচ্ছা জানিয়েছেন। কেউ লিখেছেন, ‘পরীরা উঠতে বসতে প্রেমে পড়ে।’ কারো মন্তব্য, ‘এইবার আর ভুল করো না। আশা করছি সঠিক মানুষকে বেছে নিয়েছেন।’

সূত্র :দেশ রূপান্তর





সম্পর্কিত সংবাদ

  • চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী
  • পানিতে ডুবে জনপ্রিয় অভিনেতা রাহুলের মৃত্যু
  • ঈদের শুভেচ্ছা জানালেন শাকিব খান
  • অভিনেতা শামস সুমন মারা গেছেন
  • সারা পৃথিবীর জন্য সিনেমা বানাবো : রায়হান রাফী
  • সালমান শাহ হত্যা মামলার আসামিদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
  • ৪০ বছরের পথচলা শেষ, বন্ধ হচ্ছে এমটিভি
  • বক্স অফিসে ‘কান্তারা চ্যাপ্টার ১’ এর আয় কত