আশাশুনির বুধহাটায় নমুনা শস্য কর্তন
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের পদ্ম বেউলায় নমুনা শস্য কর্তন করা হয়েছে। গতকাল ইউনিয়নের পদ্ম বেউলা বিলে কৃষক আঃ ওহাবের ধান ক্ষেতে এ শস্য কর্তন করা হয়।
উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস পদ্ম বেউলা গ্রামের মরহুম মুনশী রুস্তম আলীর ছেলে কৃষক আব্দুল ওহাবকে ধান চাষে উদ্বুদ্ধ করে ব্রি- ধান ৮৭ জাতের বীজ ধান ও প্রয়োজনীয় সার প্রদান করে।
কৃষক আঃ ওহাব তার অন্যান্য জমা অন্য জাতের ধান চাষ করার পাশাপাশি এক বিঘা জমিতে ব্রি ধান-৮৭ চাষ করেন। গতকাল তার জমিতে নমুনা শস্য কর্তন করা হয়। শস্য কর্তন শেষে দেখা যায় বিঘা প্রতি ১৮ মন ধান উৎপাদিত হয়েছে। আশা ব্যঞ্জক ফসল উৎপাদন করত পেরে কৃষক ওহাব খুবই খুশি প্রকাশ করেছেন। নমুনা শস্য কর্তন উদ্বোধন ও ধান মাড়াই শেষে ওজন করা পর্যন্ত প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলানকৃষি অফিসার কৃষিবিদ এনামুল ইসলাম।
এসময় এসএপিপিও বিল্লাল হোসেন, উপ সহকারী কৃষি কর্মকর্তা দেব প্রসাদ দাশ, ইকবাল হোসেন, এস এম আঃ ওহাব, গন্যমান্য ব্যক্তি শফিকুল সরদার, সাইদুল ইসলাম, কৃষক হাবিবুর রহমান, মতিন সরদার, গিয়াস উদ্দীন প্রমুখ উপস্থিত ছিলেন।
« আশাশুনিতে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন টাস্কফোর্স কমিটির সভা (পূর্ববর্তী সংবাদ)
(পরবর্তী সংবাদ) আশাশুনিতে মাদ্রাসা প্রধানদের সাথে শিক্ষা কর্মকর্তার মতবিনিময় »
সম্পর্কিত সংবাদ
জমির ওপর দিয়ে যাওয়া নিয়ে বিরোধ: আশাশুনিতে শ্রমিকের ওপর হামলা
নিজস্ব প্রতিনিধি :: সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের বল্লভপুর গ্রামে জমির ওপর দিয়ে যাওয়াকে কেন্দ্রবিস্তারিত…
আশাশুনির বুধহাটায় মোবাইল কোর্টে মিষ্টির দোকান ও তেল মিলকে জরিমানা
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) : আশাশুনি উপজেলার বুধহাটা বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেবিস্তারিত…


