আশাশুনিতে মাদ্রাসা প্রধানদের সাথে শিক্ষা কর্মকর্তার মতবিনিময়

জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি উপজেলার সকল দাখিল আলিম ও ফাজিল মাদ্রাসার প্রধানদের সাথে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মতবিনিময় সভা করেছেন। সোমবার সকালে আশাশুনি দাখিল মাদ্রাসা হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
গুনারকরকাটি খাইরিয়া আজিজীয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ আলহাজ্ব মাওঃ আবু তাহেরের সভাপতিত্বে ও শিক্ষক আবুল কামাল আজাদ বুলবুলের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আতিয়ার রহমান।
বিশেষ অতিথি ছিলেন, একাডেমীক সুপার ভাইজার হাসানুজ্জামান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, আশাশুনি দাখিল মাদ্রাসার সুপার ড. মাওঃ আবুল হাসান, প্রতাপনগর মহিলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মাছুম বিল্লাহ, প্রতাপনগর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ বদরুল আলম, গোয়ালডাঙ্গা শুক্কলিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওঃ আঃ আহাদ, নৈকাটি দাখিল মাদ্রাসার সুপার মাওঃ ইমদাদুল হক, গাজীপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মিজানুর রহমান প্রমুখ আলোচনা রাখেন। আলোচনা সভা শেষে মোনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ বদরুল আলম।





সম্পর্কিত সংবাদ

  • আশাশুনিতে “তরুণদের নেতৃত্ব ও অংশগ্রহণ: আগামীর বাংলাদেশ গড়ার পথে যুব সমাজ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
  • আশাশুনিতে সাবেক ইউপি চেয়ারম্যান,জামায়াত নেতা অধ্যাপক মাওঃ আব্দুল মান্নানের জানাজা সম্পন্ন
  • আশাশুনির বুধহাটা-পাইথালী সড়কের বেহাল দশা, জনভোগান্তি চরম
  • আশাশুনিতে পুলিশের অভিযানে মাদকদ্রব্যসহ গ্রেফতার-২
  • আশাশুনি উপজেলা জামায়াতের নায়েবে আমীর আঃ মান্নানের ইন্তেকাল
  • আশাশুনিতে ২ আসামী গ্রেফতার
  • আশাশুনিতে এমপি’র পক্ষ থেকে সিলিং ফ্যান বিতরণ
  • আশাশুনিতে অবঃ সেনাকল্যাণ সংস্থার কমিটি গঠন