সৈয়দপুরে নদী দূষণ ও সরকারি  জমি দখলের প্রতিবাদে মানববন্ধন 

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:: নীলফামারীর সৈয়দপুরে নদীতে শিল্প প্রতিষ্ঠানের বিষাক্ত বর্জ্য ফেলে দূষিত করাসহ নদীর তীরে সরকারি খাস জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সচেতন নাগরিক সমাজের ব্যানারে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টায় সৈয়দপুর শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কস্থ প্রেসক্লাবের সামনে ওই কর্মসূচির পালন করা হয়। ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য বলেন, বাম নেতা আব্দুল খালেক, রফিকুল ইসলাম সরকার, মোমিনুল ইসলাম, সাবেক ছাত্র নেতা এস এম মাহমুদুল হাসান তনু, জাহিদ হাসান ও মাহামুদুল ইসলাম রকি। বক্তারা বলেন,খড়খড়িয়া নদী তীরের সরকারি জমি জবর দখল করে নির্মাণবিস্তারিত…

সাতক্ষীরায় মোটরসাইকেল ও ট্রাকের মুখমুখি সংঘর্ষ, নিহত ২

সাতক্ষীরা নিউজ ডেস্ক :: সাতক্ষীরায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকেলে জেলা সদরের মাধবকাটি এলাকায় ঠিকানা ব্রিকসের সামনে এ দুর্ঘটনা হয়। ঘটনার পর ট্রাকটিকে জব্দ করেছে পুলিশ। নিহতরা হলেন, সাতক্ষীরা শহরের মুনজিতপুরের শাহানুজ্জামানের ছেলে আল হেলাল জয় (২০)। অপরজন হলেন সদর উপজেলার মাছখোলা গ্রামের হাবিবুল্লাহ গাজীর ছেলে তানজিমুল হোসেন শিহাব (১৮)। সাতক্ষীরা সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন তিনি। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে সাতক্ষীরা সদর থানার এসআই দেলওয়ার হোসেন সাতক্ষীরা নিউজকে জানান, জয় ও শিহাব দুই বন্ধু মিলে মঙ্গলবার বিকেলবিস্তারিত…

ওয়েস্ট ইন্ডিজে শেষ ওভারে জয় বাংলাদেশের

 নিউজ ডেস্ক :: বিজয় দিবসে দারুণ এক জয়! ১৬ ডিসেম্বরের সকালেই মিলল ক্রিকেট মাঠ থেকে সুখবর! রুদ্ধশ্বাস উত্তেজনা থাকল পুরোটা সময়। ৬১ রানে ওয়েস্ট ইন্ডিজের ৭ উইকেট তুলে নিয়েছিল বাংলাদেশ, মনে হচ্ছিল অনায়াসে জিততে যাচ্ছে বাংলাদেশ। এরপর বদলে যায় ম্যাচের ছবি, বিধ্বংসী ব্যাটিংয়ে খাদের কিনার থেকে দলকে টেনে তুলে উল্টো ওয়েস্ট ইন্ডিজের জেতার সম্ভাবনা বাড়িয়ে দেন রভম্যান পাওয়েল। তবে শেষ ওভারে আবার ঘুরে যায় মোড়, দারুণ রোমাঞ্চ জাগিয়ে ম্যাচ জিতে নিল টাইগারর। সেন্ট ভিনসেন্টের আর্নাস ভেলে ওয়েস্ট ইন্ডিজকে ৭ রানে হারিয়েছে বাংলাদেশ। টস হেরে আগে ব্যাট করে ১৪৭ রান করেবিস্তারিত…

মোদির ‘বিজয় দিবসের’ বার্তা ঘিরে বাংলাদেশে তীব্র প্রতিক্রিয়া

নিউজ ডেস্ক :: বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বিজয় দিবসকে ১৯৭১ সালে ‘ভারতের ঐতিহাসিক বিজয়’ বর্ণনা করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একটি স্ট্যাটাস দেয়ার পর এ নিয়ে বাংলাদেশে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। এর আগেও স্বাধীনতা দিবস বা বিজয় দিবসের মতো বিশেষ বিশেষ দিনে নিয়মিতই নিজের বার্তা পোস্ট করেছেন নরেন্দ্র মোদি। তবে তার বিজয় দিবসের শুভেচ্ছাবার্তায় সাধারণত বাংলাদেশ বা মুক্তিযুদ্ধের উল্লেখ থাকে না। কারণ বিজয় দিবসকে ভারত তথা ভারতের সেনাবাহিনী যুদ্ধে তাদের বিজয় হিসেবেই তুলে ধরে থাকে। শুধু নরেন্দ্র মোদি নন ভারতের সামরিক বাহিনী কিংবা অন্য রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পর্যায় থেকেও ১৬ ডিসেম্বরের এইবিস্তারিত…

শ্রমিক কল্যাণ ফেডারেশন এর র‍্যালি,আলোচনা সভা ও খাদ্য বিতরণ 

এম এ আজিজ,কলারোয়া :: মহান বিজয় দিবস উপলক্ষে কলারোয়া উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন এর র‌্যালি, আলোচনা সভা ও অসহায়দের মাঝে খাদ্য বিতরণ অনুষ্ঠান। সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ৮টায় কলারোয়া আল আমিন ট্রাস্ট মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের কলারোয়া উপজেলা শাখার সভাপতি মাওলানা রুহুল কুদ্দুস এর সভাপতিত্বে এ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ। কলারোয়া উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মাওলানা মশিউর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক কল্যাণবিস্তারিত…

 শ্রদ্ধা ও ভালবাসায় সৈয়দপুরে বিজয় দিবস পালন করলো বিএনপি

সৈয়দপুর (নীলফামারী)  প্রতিনিধি  : সারাদেশের মতো সৈয়দপুরেও যথাযথ মর্যাদা ও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে সোমবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উদযাপন করেছে বিএনপি ও দলটির অঙ্গ ও সহযোগী সংগঠন। দীর্ঘ ১৬ বছর পর কোন প্রকার বাঁধা ও হয়রানি ছাড়াই দলটি বিনম্র শ্রদ্ধা ও ভালবাসায় জাতীর শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করেছে নানা কর্মসূচির মাধ্যমে। এসব কর্মসূচির মধ্যে ছিল সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল ৯ টায় দলীয় কার্যালয় থেকে বর্ণাঢ্য র‍্যালী সহকারে স্বাধীনতা যুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধাদের সম্মানে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ এবং শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত, সকালবিস্তারিত…

ঝাউডাঙ্গা কলেজে মহান বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নিউজ ডেস্ক: ঝাউডাঙ্গা কলেজে মহান বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ ডিসম্বর) সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা কলেজ অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ঝাউডাঙ্গা কলেজের অধ্যক্ষ মোঃ খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সহকারী অধ্যাপক পরিমল কুমার ঘোষ, আব্দুল মান্নান, আনারুল ইসলাম, অহিদুল ইসলাম সহ শিক্ষকমন্ডলী এবং ছাত্র—ছাত্রীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

ভালুকা চাঁদপুর আর্দশ  ডিগ্রি কলেজে বিজয় দিবস উদযাপন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

মুহাম্মদ হাফিজ :: সাতক্ষীরা সদর ভালুকা আর্দশ  ডিগ্রি কলেজে বিজয় দিবস উদযাপন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার(১৬ ডিসেম্বর) সকালে ভালুকা চাঁদপুর আর্দশ ডিগ্রি কলেজ প্রাঙ্গনে বিজয় দিবস উদযাপন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন অত্র কলেজের অধ্যক্ষ  এ বি এম মোবাশশ্বেরুল হক জ্যোতি, উপাধ্যক্ষ ওবায়দুল্লাহ, এ সময় আরো উপস্হিত ছিলেন বিজয় দিবস উদযাপন কমিটির আহবায়ক সহকারী অধ্যাপক এস এম সহিদুর রহনান,সমীরন সরকার,প্রভাষক,মিজানুর রহমান, শারমিন সুলতানা,প্রর্দশক কাজী আব্দুস সবুর,ক্রীড়া শিক্ষক দীপংকর মল্লিক। সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন,বিজয় দিবস আমাদের মনে করিয়ে দেয় যে বাঙ্গালি জাতি হলো বীরের জাতিবিস্তারিত…

ইসলামী ব্যাংক হাসপাতালের উদ্যোগে আলোচনা সভা ও  ফ্রি মেডিকেল ক্যাম্প

মুহাম্মদ হাফিজ ,সাতক্ষীরা ::১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল সাতক্ষীরা লিমিটেডের উদ্যোগে আলোচনা সভা ও  ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ৯ টায় হাসপাতালের কনসালটেন্ট চত্বরে উক্ত আলোচনা সভা ও ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় হাসপাতাল ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সিভিল সার্জন ডাক্তার মো. আব্দুস সালাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,  হাসপাতালের পরিচালক শেখ নুরুল হুদা, মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার আসাদুল্লাহ আল গালিব, লিভার পরিপাকতন্ত্র, গ্যাসট্রো মেডিসিন বিশেষজ্ঞ মেজর ডাঃ সালাউদ্দিন, গাইনী, প্রসূতি  বিশেষজ্ঞ ও সার্জনবিস্তারিত…

খেলাঘর আসর কেশবপুরের আয়োজনে পালিত হল মহান বিজয় দিবস

সোহেল পারভেজ, কেশবপুর প্রতিনিধি :: “লাল সবুজের বাংলাদেশে, শিশুর জীবন উঠুক হেসে” এই শ্লোগানকে সামমে রেখে যশোরের কেশবপুরে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে কেশবপুর উপজেলা খেলাঘর আসরের আয়োজনে ছবি আঁকা,মুক্তিযুদ্ধের গল্প শোনা,সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়েছে। সংগঠনে পক্ষথেকে ১৬ই ডিসেম্বর ২০২৪ মহান বিজয় দিবস উপলক্ষে নানা আয়োজনে মধ্যদিয়ে সোমবার সাকালে কেশবপুর সরকারি ডিগ্রী কলেজ ক্যাম্পাস বিজয় স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, শহীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন,শিশুদের ছবি আঁকা,একজন মুক্তিযোদ্ধার কাছে মুক্তিযুদ্ধের গল্প শোনা, আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির মিলনায়তনে সকাল ১১বিস্তারিত…