সাতক্ষীরায় মোটরসাইকেল ও ট্রাকের মুখমুখি সংঘর্ষ, নিহত ২

সাতক্ষীরা নিউজ ডেস্ক :: সাতক্ষীরায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকেলে জেলা সদরের মাধবকাটি এলাকায় ঠিকানা ব্রিকসের সামনে এ দুর্ঘটনা হয়। ঘটনার পর ট্রাকটিকে জব্দ করেছে পুলিশ।

নিহতরা হলেন, সাতক্ষীরা শহরের মুনজিতপুরের শাহানুজ্জামানের ছেলে আল হেলাল জয় (২০)। অপরজন হলেন সদর উপজেলার মাছখোলা গ্রামের হাবিবুল্লাহ গাজীর ছেলে তানজিমুল হোসেন শিহাব (১৮)। সাতক্ষীরা সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন তিনি।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে সাতক্ষীরা সদর থানার এসআই দেলওয়ার হোসেন সাতক্ষীরা নিউজকে জানান, জয় ও শিহাব দুই বন্ধু মিলে মঙ্গলবার বিকেল তিনটার দিকে মটর সাইকেলে ঝাউডাঙা থেকে সাতক্ষীরায় ফিরছিলেন। তারা মাধবকাটি এলাকার ঠিকানা ব্রিকস এর সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ডাম্পার ট্রাক তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে জয় ও শিহাব মারা যায়।

সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক শফিকুল ইসলাম বলেন, ‌‘দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করে থানায় আনা হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’






সম্পর্কিত সংবাদ

  • বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নানকে ভোমরা সিএন্ডএফ এজেন্টস্ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা
  • (Untitled)
  • বিদ্যুতের ভূতুড়ে বিল আদায় ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • ঝাউডাঙ্গায় বিনামূল্যে চোখের চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প
  • সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের অ্যাডহক কমিটি করে শ্রমিক কার্ড যাচাই করে নির্বাচনের তারিখ ঘোষণা করা সিদ্ধান্ত
  • সাতক্ষীরা ল কলেজের অভাবনীয় সাফল্য
  • সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা-২০২৬
  • সাতক্ষীরায় প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ব্যবস্থাপনায় গণমাধ্যমের ভূমিকা বিষয়ক কর্মশালা