ফুলকুঁড়ি আসর সাতক্ষীরা শহর শাখার উদ্যোগে ব্যাডমিন্টন টুর্নামেন্ট 

নিজস্ব প্রতিনিধি :: মহান বিজয় দিবস-২০২৪ উপলক্ষে ফুলকুঁড়ি আসর সাতক্ষীরা শহর শাখার উদ্যোগে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট  অনুষ্ঠিত হয়েছে। সোমবার(১৬ ডিসেম্বর) শহর  শাখার সিএসডি সম্পাদক অগ্রপথিক আব্দুর রহমান জায়েদ এবং অফিস সম্পাদক ফুয়াদ আব্দুল্লাহর যৌথ ব্যবস্থাপনায় এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। ফুলকুঁড়ি আসর সাতক্ষীরা শহর শাখার সহকারী পরিচালক খালিদ বিন ওয়ালি’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহর শাখার উপদেষ্টা সহ-সভাপতি অধ্যক্ষ কামাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা শহর শাখার পরিচালক আশিকুর রহমান।  টুর্ণামেন্ট এ চাম্পিয়ন হয় শাখার ধীমান ফুলকুঁড়ি ফাহীম আহমাদ। এই আয়োজনে খেলোয়াড় ও দর্শকদেরবিস্তারিত…

বিজয় দিবসে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন

বেনাপোল প্রতিনিধি :: মহান বিজয় দিবস উপলক্ষে যশোরের শার্শা উপজেলার কাশিপুরে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন, বিজিবি ও স্থানীয় প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক ও বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা। সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত বিভিন্ন সংগঠন এ শ্রদ্ধা নিবেদনে অংশ নেয়। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহা-পরিচালকের পক্ষে যশোর-৪৯ ব্যাটালিয়নের সহকারী পরিচালক (এডি) সোহেল আল মুজাহিদ গার্ড অব অনার প্রদান করেন। পরে সেখানে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। নূর মোহাম্মদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন- বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদবিস্তারিত…

ঝাউডাঙ্গায় বিএনপি’র বিজয় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ঝাউডাঙ্গা প্রতিনিধি :: মহান বিজয় দিবস উপলক্ষে ঝাউডাঙ্গা ইউনিয়ন বিএনপির বিজয় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১৬ ডিসেম্বর) বিকালে সাতক্ষীরা সদর উপজেলার ১১নং ঝাউডাঙ্গা ইউনিয়ন বিএনপির আয়োজনে এ র‍্যালিটি ঝাউডাঙ্গা বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদর্শন করে বিএনপি’র অস্থায়ী কার্যালয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। ইউনিয়ন বিএনপির তাতী দলের সভাপতি মোঃ আব্দুস সাত্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১১নং ঝাউডাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সদর উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন সদর উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক আখতারুজ্জামান বাপ্পি, সাবেক সাংগঠনিক সম্পাদক বজলু রহমান বজু, ছাত্রবিস্তারিত…

বলাডাঙ্গা ছয়ঘরিয়া দাখিল মাদ্রাসায় মহান বিজয় দিবস উদযাপন

  মুজাহিদুল ইসলাম : : নয় মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয়। ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের পতনের মধ্যে দিয়ে জাতি নতুন করে ১৬ ডিসেম্বর মহান বিজয়বছর দিবস উদযাপন করেছে। স্বৈরাচারী শেখ হাসিনার সরকার পতনের পর বাংলাদেশের নবযাত্রায় জাতি নতুন উদ্যম ও উদ্দীপনা নিয়ে দিনটি পালন করছে। স্বাধীনতার অর্ধশতাব্দী পর অধিকাংশ দেশবাসী এ সময়টাকে ‘দ্বিতীয় স্বাধীনতা’ বলেও অভিহিত করছে। এরই ধারাবাহিকতায় ১৬ ডিসেম্বর (সোমবার) সকাল ১০ টায় মহান বিজয় দিবস উপলক্ষে বলাডাঙ্গা ছয়ঘরিয়া দাখিল মাদ্রাসায় সহকারী শিক্ষক মাওলানা হাবিবুল ইসলামের উপস্হাপনায় মো:বিস্তারিত…

শ্রদ্ধা ও ভালবাসায় সৈয়দপুরে মহান বিজয় দিবস পালিত  : বীরমুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান

মিজানুর রহমান মিলন, সৈয়দপুর থেকে ::সারাদেশের মতো সৈয়দপুরেও যথাযথ মর্যাদা ও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে সোমবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। বিনম্র শ্রদ্ধা ও ভালবাসায় জাতীর শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করেছে সৈয়দপুরের বিভিন্ন রাজনৈতিক দল সরকারি বেসরকারি প্রতিষ্ঠানসহ  আপামর জনতা। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ সরকারি -বেসরকারি, প্রতিষ্ঠান নানা কর্মসূচি পালন করে। সূর্যোদয়ের সাথে সাথে শহরের শহীদ স্মৃতিস্তম্ভ চত্ত্বরে ৩১ বার তোপধ্বনির মধ্যদিয়ে দিবসের সুচনা করা হয়। পরে একইস্থানে মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপনে উপজেলা প্রশাসনের পক্ষেবিস্তারিত…

সাতক্ষীরায় যথাযথ মর্যাদায় জেলা প্রশাসনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোগে ৫৪ তম মহান বিজয় দিবস উদযাপন 

নিজস্ব প্রতিনিধি :: ১৬ ডিসম্বের ৫৪ তম মহান বিজয় দিবস, বাঙালী জাতির হাজার বছরের বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন। নয় মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের  বিনিময়ে বাঙালি স্বাধীনতার সুখ পেয়েছিল এদিনটিতে। দিবসটি উদযাপন উপলক্ষে ১৬ ডিসেম্বর সোমবার  সকাল সাড়ে ৮ টায় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে  জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা প্রশাসনের আয়োজনে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন, সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ ও জেলা পুলিশ সুপার মুহাম্মাদ মনিরুল ইসলাম।  পরে জামায়াতে ইসলামী জেলা আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুলের নেতৃত্বে শহীদদের রুহের মাগফেরাত কামনাবিস্তারিত…

কেঁড়াগাছী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে মহান বিজয় দিবস পালন

নিজস্ব প্রতিনিধি :: ১৬ ই ডিসেম্বর আমাদের জাতীয় জীবনে এক গুরুত্বপূর্ণ দিন। দীর্ঘ সংগ্রামের পর নগত রক্তে কেনা আমাদের এই  বিজয়। সাতক্ষীরা জেলাধীন কলারোয়া উপজেলার কেঁড়াগাছী  ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে দিনব্যাপী পালন করা হয় বিজয় দিবসের নানান অনুষ্ঠানমালা। শত শত ছাত্র অভিভাবকের উপস্থিতিতে বিদ্যালয় প্রাঙ্গণ হয় মুখরিত। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি’র সম্মানিত নেতৃবৃন্দ ও বাংলাদেশ জামাতে ইসলামীর ইউনিয়ন নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। সমগ্র অনুষ্ঠানমালা পরিচালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ আব্দুল হান্নান। সবশেষে, যাদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের এই বিজয় তাদের রুহের মাগফিরাত কামনাবিস্তারিত…

বর্ণীল আয়োজনে শার্শায় মহান বিজয় দিবস উদযাপন

বেনাপোল প্রতিনিধি :: বিনম্র শ্রদ্ধা আর যথাযোগ্য মর্যাদায় মধ্য দিয়ে যশোরের শার্শায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। সোমবার ১৬ ডিসেম্বর সূর্যদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনীর মধ্য দিয়ে দিনের শুভ সুচনা করা হয়। মুক্তিযুদ্ধে শহীদদের মাজারে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। কাগজপুকুর সৃতিসৌধে পুষ্প্যমাল্য অর্পণ করা হয়। শার্শা উপজেলার কাশিপুরে বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের সমাধিতে সূর্য উঠার সাথে সাথে যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। সকাল সাড়ে ৮টায় উপজেলা স্টেডিয়ামে উপজেলা পুলিশ প্রশাসনসহ সকল শিক্ষা প্রতিষ্টানের অংশ গ্রহণে কুজকাওয়াজ শরীর চর্চায়বিস্তারিত…

কয়রায় মহান বিজয় দিবস পালন

কয়রা(খুলনা)প্রতিনিধি :: কয়রা উপজেলায় যথাযোগ্য মর্যাদার সাথে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে গতকাল সোমবার ( ১৬ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, কয়রা থানা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, কয়রা উপজেলা  বিএনপি ও তার বিভিন্ন অঙ্গ সংগঠন, কয়রা উপজেলা প্রেসক্লাব, কয়রা আইনজীবী সমিতি, শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। এরপর আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, ক্রীড়া অনুষ্ঠান শেষে বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে বীর মুক্তিযোদ্ধাদের সম্বর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাসের সভাপতিত্বে ওবিস্তারিত…

বিজয় দিবসে বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

বেনাপোল প্রতিনিধি :: মহান বিজয় দিবস উপলক্ষে সোমবার (১৬ ডিসেম্বর) দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। সেই সাথে বন্ধ রয়েছে বেনাপোল কাস্টমস হাউজ ও বন্দরের কার্যক্রম। তবে দু‘দেশের মধ্যে পাসপোর্টযাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম চলবে এ বন্দরে। বেনাপোল সিএন্ডএফ এজেন্ট স্টাফ এসোসিয়েশনের সাধারন সম্পাদক সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, মহান বিজয়ে সরকারি ছুটি থাকায় আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। এ বিষয়ে পেট্রাপোল সিএন্ডএফ এজেন্টদের মৌখিক ভাবে জানানো হয়েছে। তবে এদিন যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। মঙ্গলবার সকাল থেকে পুনরায়বিস্তারিত…