শ্রদ্ধা ও ভালবাসায় সৈয়দপুরে বিজয় দিবস পালন করলো বিএনপি

সৈয়দপুর (নীলফামারী)  প্রতিনিধি  :
সারাদেশের মতো সৈয়দপুরেও যথাযথ মর্যাদা ও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে সোমবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উদযাপন করেছে বিএনপি ও দলটির অঙ্গ ও সহযোগী সংগঠন। দীর্ঘ ১৬ বছর পর কোন প্রকার বাঁধা ও হয়রানি ছাড়াই দলটি বিনম্র শ্রদ্ধা ও ভালবাসায় জাতীর শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করেছে নানা কর্মসূচির মাধ্যমে। এসব কর্মসূচির মধ্যে ছিল সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল ৯ টায় দলীয় কার্যালয় থেকে বর্ণাঢ্য র‍্যালী সহকারে স্বাধীনতা যুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধাদের সম্মানে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ এবং শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত, সকাল ১০ দলীয় কার্যালয়ে দিবসের আলোচনা সভা, দিনব্যাপী স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ভাষণ প্রচার ও দোয়া মাহফিল।
শহরের শহীদ ডা.  জিকরুল হক সড়কের বিএনপি কার্যালয়ের সামনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকার। এতে দিবসের তাৎপর্য তুলে ধরে  মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা তুলে ধরে গুরুত্বপূর্ণ বক্তব্য বলেন, সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা আলহাজ্ব শওকত চৌধুরী,  সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সাধারন সম্পাদক শাহিন আকতার শাহীন, জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি এ্যাড. এসএম ওবায়দুর রহমান,  জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ হোসেন পাপ্পু,সাংগঠনিক সম্পাদক এম এ পারভেজ লিটন, অর্থ সম্পাদক আবিদ হোসেন লাড্ডান,  বিএনপির অন্যতম নেতা সৈয়দপুর কামারপুকুর ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক শওকত হায়াত শাহ, জিয়াউল হক জিয়া, পৌর বিএনপির সাধারন সম্পাদক শেখ বাবলু, যুবদলের আহবায়ক তারিক আজিজ, ছাত্রদলের সভাপতি হোসাইন মোহাম্মদ আরমান, স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি মোশাররফ হোসেন,  কৃষক দলের সাধারন সম্পাদক সাদেদুজ্জামান দিনার, মহিলা দলের সাধারন সম্পাদক রুপা খাতুন প্রমুখ। এরআগে  বিএনপি, যুবদল,ছাত্রদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, শ্রমিক দল, তাঁতীদল, মৎস্যজীবি দল, জাসাস, জিয়া মঞ্চ, জিয়া পরিষদের সর্বস্তরের নেতাকর্মী আজকের এইদিনে জিয়া তোমায় মনে পড়ে, স্বাধীনতার ঘোষক জিয়া লও লও লও সালাম, বাংলার মাটিতে স্বৈরাচারের ঠাঁই নাই সহ নানা শ্লোগানে মুখরিত করে র‍্যালী সহকারে শহীদ স্মৃতিস্তম্ভে যায়। সেখানে মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপনে বিএনপি ছাড়াও প্রতিটি অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে পৃথক পৃথক পুষ্পস্তবক অর্পণ করা হয়। উল্লেখ্য এরআগে কোন দিবস পালন করতে গেলেই পুলিশী বাঁধার সম্মুখীন হতো দলটির নেতাকর্মীরা। ফলে দলীয় কার্যালয়ের অভ্যন্তরেই পালন করা হতো দলের কর্মসূচি।
তবে এবার সেটি হয়নি। অথচ যে দলের কারণে নানা কর্মসূচিতে বাঁধা দেওয়া হতো, এবার সে দলেরই কাউকে দেখা যায়নি বিজয় দিবস পালন করতে।





সম্পর্কিত সংবাদ

  • কয়রায় মাস ব্যাপি রাত্রিকালিন ফু্টবল খেলার উদ্বোধন করলেন ইঞ্জিঃ শোভন
  • আত্মহত্যা প্রতিরোধে সচেতনতা ও সহমর্মিতার ওপর গুরুত্বারোপ
  • গণপরিবহনে পরোক্ষ ধূমপানের শিকার আড়াই কোটি মানুষ: তামাকমুক্ত পরিবহন নিশ্চিতের দাবি
  • কয়রা সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি নুরুল আমিন বাবুলকে সম্বার্ধনা
  • নারায়ণগঞ্জে পুকুরে ডুবে ৪ শিশুর মৃত্যু
  • কয়রায় জাতীয় মৎস্য পক্ষ পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
  • ক্যাশলেস সোসাইটি বিনির্মাণে বাংলাদেশ ব্যাংকের ডিজিটাল পেমেন্ট সার্ভিস ‘বাংলা কিউআর’ সম্পর্কে জনসচেতনতা
  • প্রশাসনিক নিষ্ক্রিয়তায় গণধর্ষণের বিচারহীনতা মানা হবে না