চিত্রনায়ক জাভেদ মারা গেছেন
বিনোদন ডেস্ক :: ঢালিউডের কিংবদন্তি চিত্রনায়ক ইলিয়াস জাভেদ আর নেই। আজ ২১ জানুয়ারি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন তিনি। ঢাকা মেইলকে খবরটি নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির একজন কার্যনির্বাহী সদস্য সনি রহমান। জানা গেছে, ক্যানসারে আক্রান্ত ছিলেন জাভেদ। এছাড়াও নানা রকম শারীরিক জটিলতায় ভুগছেন তিনি। গেল বছরের এপ্রিলে ছিলেন হাসপাতালেও। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে মারা যান তিনি। সংবাদমাধ্যমকে জাভেদের স্ত্রী ডলি চৌধুরী বলেন, ‘আজ সকালে উনার শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হয়। এমনিতে তো তাকে হাসপাতালে রেখে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছিল। একটা সময় বাসায় রেখে তার চিকিৎসাসেবা চালিয়ে নেওয়া হয়।বিস্তারিত…
জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শনে প্রধান উপদেষ্টা
ডেস্ক নিউজ :: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস গণভবনে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের চূড়ান্ত পর্যায়ের কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন। গতকাল বেলা ৩টার দিকে প্রধান উপদেষ্টা জাদুঘরে পৌঁছান এবং জাদুঘরে থাকা জুলাই গণ-অভ্যুত্থানের পেছনের ইতিহাস ও শেখ হাসিনার ১৬ বছরের দুঃশাসনের চিত্রগুলো ঘুরে দেখেন। এ সময় প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন। উপদেষ্টাদের মধ্যে উপস্থিত ছিলেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, স্বরাষ্ট্রবিস্তারিত…
প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৬৯ হাজার
ডেস্ক নিউজ :: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫-এর লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মোট ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থী মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছেন। বুধবার (২১ জানুয়ারি) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামানের সই করা এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে জানানো হয়, গত ৯ জানুয়ারি পার্বত্য তিন জেলা ছাড়া দেশের ৬১ জেলায় একযোগে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজস্বখাতভুক্ত ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’-এর জন্য এ পরীক্ষা নেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষার ফলাফলের ভিত্তিতেবিস্তারিত…
সাতক্ষীরার ৪টি আসনে ৮টি প্রতীকে লড়বেন ২০জন প্রার্থী
ডেস্ক নিউজ :: সাতক্ষীরার চারটি সংসদীয় আসনে চুড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বীতাকারি ২০ প্রার্থীর মধ্যে উৎসবমুখর পরিবেশে প্রতীক বরাদ্দ করা হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) বেলা ১২টায় সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা রিটানিং কর্মকর্তা মিজ আফরোজা আখতার তার সম্মেলন কক্ষে সকল রাজনৈতিক দলের প্রার্থী ও সমার্থকদের উপস্থিতিতে এই প্রতীক বরাদ্দ করেন। এরআগে সংক্ষিপ্ত আলোচনা সভায় রিটানিং কর্মকর্তা আচরণ বিধি মেনে চলার পরামর্শ দেন। আচরণ বিধিতে ব্যাপ্তয় ঘটলে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর হবে এমন সতর্কও করেন তিনি। এসময় পুলিশ সুপার আরেফিন জুয়েল, জেলা নির্বাচন কর্মকর্তা মাসুদুর রহমান, জেলার বিজিবি প্রধান, আনসার কমান্ডান্টসহ অন্যরাও নির্বাচন সংক্রান্ত সামগ্রিকবিস্তারিত…
আশাশুনিতে দু’টি ফিলিং স্টেশনে মোবাইল কোর্ট পরিচালনা।।৪০ হাজার টাকা জরিমানা
এস,এম মোস্তাফিজুর রহমান।।আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নে দু’টি ফিলিং স্টেশনে মোবাইল কোর্ট পরিচালনা করে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (১৯ জানুয়ারী) দুপুরে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। আশাশুনি সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজয় কুমার জোয়ার্দার বুধহাটা বাজারের রহমান ফিলিং স্টেশনে মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় ওজন ও পরিমাপ মানদন্ড আইন ২০১৮ এর ৩২(৩) ধারায় পাম্পের মালিক একেএম এহসানুল হককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ইউনিয়নের মহেশ্বরকাটিতে অবস্থিত আন্না ফিলিং স্টেশনে মোবাইল কোর্ট পরিচালনাকালে ওজন ও পরিমাপ মানদন্ড আইন ২০১৮ এর ২৯ ধারায় পাম্প মালিককে ৩০বিস্তারিত…
কলারোয়ায় শহীদ জিয়ার ৯০তম জন্মদিন পালিত
কামরুল হাসান।। কলারোয়ায় মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এঁর ৯০ তম জন্মবার্ষিকী যথাযথ মর্যাদায় পালন করেছে বিএনপি। সোমবার বিকেলে পৌর সদরে বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সহ সভাপতি সাবেক অধ্যক্ষ রইছ উদ্দীন। উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ তামিম আজাদ মেরিনের সঞ্চালনায় দোয়ানুষ্ঠান পূর্ব আলোচনায় বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাবেক মেয়র গাজী আক্তারুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদের বাচ্চু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন, ইউপি চেয়ারম্যান ইব্রাহিম হোসেন, উপজেলাবিস্তারিত…
কালিকাপুর সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসার দ্বিতল ভবনের ছাদ ঢালাইয়ের উদ্বোধন
কালিগঞ্জ প্রতিনিধি। বহু জল্পনা কল্পনার পর অবশেষে কালিগঞ্জের ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ কালিকাপুর সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসার দ্বিতল ভবনের ছাদ ঢালাইয়ের নির্মাণ কাজ বিভিন্ন এলাকার দানশীল ব্যক্তিদের সহযোগিতায় উদ্বোধন করা হয়েছে। ১৯ জানুয়ারি সোমবার সকাল১০ টায় নির্মাণ কাজের উদ্বোধন করেন কালিগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জি,এম, রবিউল্লাহ বাহার ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা মানব সম্পদ বিভাগের সভাপতি মাস্টার ইউসুফ আলী। এ সময় আরো উপস্থিত ছিলেন.. মাদ্রাসা সুপার মাওঃ ইদ্রিস আলী মাওঃ আব্দুর রউফ, মাওঃ আব্দুল মাজিদ মাওঃ নাজমুল আমান, মাস্টার আব্দুল হাকিম, মাস্টার মশিউর রহমান, মাস্টার হেলাল উদ্দিন, মাস্টার মাহফুজুর রহমান মাওঃবিস্তারিত…
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা আনিছুর অসুস্থ, দোয়া কামনা
সাতক্ষীরা নিউজ ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা, সাতক্ষীরা নিউজ ডটকম এর প্রধান উপদেষ্টা, বিশিষ্টা সমাজ সেবক, আমেরিকান প্রবাসী মোঃ আনিছুর রহমান গাজী ভাই বাংলাদেশ থেকে স্বপরিবারে আমেরিকায় যাওয়ার পথে বিমানে অসুস্থ হয়ে কানাডায় জরুরী অবতরণ করে সেখানে এক হসপিটালে চিকিৎসাধীন আছেন। আজ রাতে তার হার্ট এর এনজিওগ্রাম করার কথা আছে। সাতক্ষীরা নিউজ পরিবারেরিপ পক্ষ থেকে আনিছুর ভায়ের আশু রোগমুক্তি কামনায় মহান আল্লাহু তায়ালার নিকট দোয়া করার জন্য পরিচিত সকলের প্রতি আকুল আবেদন জানাই।
কলারোয়ায় সংবাদপত্র পরিবেশক অহিদুজ্জামানের মৃত্যুতে শোক
কামরুল হাসান।। কলারোয়ায় সংবাদপত্র পরিবেশক জামান পত্র বিতানের স্বত্বাধিকারী অহিদুজ্জামানের মৃত্যুতে কলারোয়া প্রেস ক্লাবের সকল কর্মকর্তা ও সদস্যবৃন্দ গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। অহিদুজ্জামান (৭৮) বার্ধক্যজনিত কারণে গত শনিবার সকালে কলারোয়ার ঝিকরা গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন। প্রয়াত অহিদুজ্জামান সত্তর দশকের শুরু থেকে কলারোয়ায় পত্রিকা পরিবেশক হিসেবে সুশীল সমাজের কাছে অতি পরিচিতজন ছিলেন। শনিবার জোহরের নামাজের শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়। তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন: কলারোয়া প্রেস ক্লাবের আহ্বায়ক তাওফিকুর রহমান সঞ্জু, যুগ্ম আহবায়ক এমএ সাজেদ, সদস্য প্রবীণ সাংবাদিক আনোয়ার হোসেন, শেখবিস্তারিত…
ইসি পক্ষপাতমূলক আচরণ করছে : মির্জা ফখরুল
নির্বাচন কমিশনের (ইসি) বেশ কিছু কার্যক্রমের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করেছেন, অনেক ক্ষেত্রে কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে, যা একটি সুষ্ঠু নির্বাচনের পথে অন্তরায় হতে পারে। তবে বিদ্যমান ত্রুটিগুলো দ্রুত সমাধান করলে এই কমিশনের অধীনেই সুষ্ঠু নির্বাচন সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। রোববার (১৮ জানুয়ারি) বিকেল ৪টা ৪৫ মিনিটে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করতে ইসিতে আসেন মির্জা ফখরুল ইসলাম। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দলে ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, উপদেষ্টা পরিষদের সদস্যবিস্তারিত…


