মে, ২০২৬
কলারোয়ায় যাত্রা শুরু সিটি মেডিকেল সেন্টারের
কামরুল হাসান।। কলারোয়ায় যাত্রা শুরু হলো সিটি মেডিকেল সেন্টারের। চিকিৎসাসেবার নতুন দিগন্ত উন্মোচনের প্রত্যয়ে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করা হলো। সকল শ্রেণি ও পেশার মানুষ মানসম্মত চিকিৎসাসেবা পাবেন – এমন প্রত্যাশা করেন উদ্বোধনী অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ। রোববার দুপুরে কলারোয়া শিশুর ল্যাবরেটরি স্কুলের বিপরীতে এই সিটি মেডিকেল সেন্টারের উদ্বোধন করেন মাওলানা ওমর আলী। সিটি মেডিকেল সেন্টারের চেয়ারম্যান ডাক্তার খালিদ সাইফুল্লাহ সভাপতিত্বে বক্তব্য দেন কলারোয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর স্যার আবু নসর, উপজেলা বিএনপির মুখপাত্র শেখ আমানুল্লাহ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ রইছ উদ্দিন, হেলাতলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু তালেব সরদার,বিস্তারিত…
কলারোয়ায় ৩ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন
কামরুল হাসান।। কলারোয়ার জালালাবাদ ইউনিয়নের বাঁটরা মাধ্যমিক বিদ্যালয় ময়দানে শুরু হলো তিন দিনব্যাপী বৈশাখী মেলা। শুক্রবার বিকালে মেলার উদ্বোধন করেন বিএনপির প্রকাশনা সম্পাদক সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। বিএনপি নেতা আব্দুর রহিমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম, কলারোয়া থানার অফিসার ইনচার্জ এইচএম শাহীন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সাবেক অধ্যক্ষ রইছ উদ্দিন, কলারোয়া পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন, সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম রসুল, কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক মীর রফিকুল ইসলাম, স্থানীয় ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুলবিস্তারিত…
আওয়ামী দোসরদের ষড়যন্ত্রের শিকার ইউসুফের আশাশুনি প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন
আশাশুনি প্রতিনিধি।।আওয়ামী দোসরদের ষড়যন্ত্র ও হুমকী-ধামকীর শিকার ঘের মালিক ইউসুফ আলী আশাশুনি প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছেন। বৃহস্পতিবার (৭ মে) বিকাল ৫.৩০ টায় প্রেস ক্লাব কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। শ্রীউলা ইউনিয়নের লাঙ্গলদাড়িয়া গ্রামের মাওঃ সাইদুর রহমানের ছেলে মোঃ ইউসুফ আলী লিখিত বক্তব্যে ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে জানান,আমি একটি বেসরকারি কোম্পানীতে চাকুরী করি। আমার মেজ ভাই শহীদ রফিকুল ইসলাম কুষ্টিয়া ইউনিভার্সিটিতে ছাত্র শিবিরের ১১৪ তম শহীদ। তিনি ২০২১ সালে শহীদ হন। লাঙ্গলদাড়িয়া মৌজায় পৌত্রিক ও ডিডকৃত ২৩৩ বিঘা জমিতে ২০২১ সাল থেকে আমাদের পারিবারিক মৎস্য ঘের। চলতি ২০২৬বিস্তারিত…
কলারোয়ায় সোনাই নদীতে অবৈধ নেট-পাটা অপসারণ
কামরুল হাসান।। কলারোয়ায় সোনাই নদীতে অবৈধ পাটা ও নেট অপসারণ করা হয়েছে। মঙ্গলবার কলারোয়া সীমান্তবর্তীগ্রামের সোনাই নদীর ব্রীজ সংলগ্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নদীতে দেওয়া ১৫টি চায়না ও ১০টি মশারি জাল জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম। এসসয় উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ এইচএম শাহীন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ মোহাম্মদ সাইদুর রেজা, উপজেলা সহকারী প্রোগ্রামার মোতাহার হোসেন, বিজিবির মাদরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার প্রমুখ। জব্দকৃত জাল স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে পুড়িয়ে বিনষ্ট করা হয়। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলামবিস্তারিত…
কলারোয়ায় আম সংগ্রহ ও বাজারজাতকরণ শুরু
কামরুল হাসান।। কলারোয়ায় আম সংগ্রহ ও বাজারজাতকরণ শুরু হয়েছে। ইতোমধ্যে কলারোয়ার বেলতলা বাজারে আম সংগ্রহ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম। সাতক্ষীরা জেলা কৃষি অধিদপ্তরের আম সংগ্রহের ক্যালেন্ডার অনুযায়ী ৫ মে গোবিন্দভোগ, গোলাপখাস, বোম্বাই, বৈশাখিসহ স্থানীয় জাতের পরিপক্ব আম আমবাগান থেকে সংগ্রহ ও বাজারজাত করা হচ্ছে। এরপর ১৫ মে হিমসাগর, ২৭ মে ল্যাংড়া ও ৫ জুন আম্রপালি আম সংগ্রহ করার কথা। উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম আমের বিভিন্ন আড়ত ঘুরে দেখেন ও ব্যবসায়ীদের সাথে কথা বলেন। জানা যায়, সকলকে কৃষি অধিদপ্তর ঘোষিত আমসংগ্রহের ক্যালেন্ডার অনুযায়ী আম সংগ্রহবিস্তারিত…
সুনামগঞ্জে বাসের ধাক্কায় বাবা-মেয়েসহ নিহত ৫
সুনামগঞ্জ-সিলেট সড়কের ছাতক উপজেলার জালালপুর এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনসহ পাঁচজন নিহত হয়েছেন। সোমবার (৪ মে) দুপুরে জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- তাহিরপুর উপজেলার তিওর জালাল গ্রামের ইউসুফ আলী, তার দুই মেয়ে নিলুফা আক্তার (৩০) ও কেয়া মনি (১৭) এবং ভাতিজি জামাই একই উপজেলার বিন্নাকুলি গ্রামের মো. শাহাব উদ্দিন। তবে নিহত সিএনজিচালকের পরিচয় এখনও জানা যায়নি। তিওর জালাল গ্রামের বাসিন্দা ও বালীজুরি ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য আলী নেওয়াজ এসব তথ্য নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ জানায়, সিলেট থেকে যাত্রী নিয়েবিস্তারিত…
ছাত্রদল নেতা আবিরকে সংবর্ধনা প্রদান
কামরুল হাসান।। কলারোয়ার কৃতি সন্তান, নবনির্বাচিত ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল এর যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবির হোসেন এর আগমন উপলক্ষে কলারোয়া উপজেলা ,পৌর এবং কলেজ ছাত্রদলের পক্ষ থেকে নিজ উপজেলায় মোটরশোভাযাত্রা সহ সংবর্ধনা দেওয়া হয়েছে। রবিবারের এ সংবর্ধনায় উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা ছাত্রদল এর যুগ্ম আহবায়ক আকিফুর রহমান আকিব, যুগ্ম আহবায়ক শেখ রাব্বি হাসান, পৌর ছাত্রদলের আহব্বায়ক শুভ রাসেল, সদস্য সচিব জিএম সোহেল , পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামিমুর রহমান দোয়েল, কলারোয়া সরকারি কলেজ ছাত্রদল এর সাধারণ সম্পাদক অংকুর রহমান, আমানুল্লাহ কলেজের সভাপতি মুন্নাসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। উল্লেখ্য, মো.আবিরবিস্তারিত…
কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
কামরুল হাসান।। দফায় দফায় জিডি করেও নিরাপত্তা নিশ্চিত হচ্ছে না কলারোয়ার কেরালকাতা গ্রামের আমেনা বেগমের পরিবারের। প্রতিপক্ষের নানামুখী হুমকি ও ভয়-ভীতি প্রদর্শনের মুখে চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন তারা। শনিবার কলারোয়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই নিরাপত্তাহীনতার কথা তুলে ধরেন আমেনা বেগম। সংবাদ সম্মেলনে আমেনা বেগম বলেন, উপজেলার কেরালকাতা গ্রামের জাকির হোসেন, ছোটো জাকির, পুটুনি গ্রামের নাজমুল হোসেন, আবু সাঈদ নানাভাবে তার ও তার পরিবারকে নিরাপত্তাহীন করে তুলছে। আমেনা বেগম উল্লেখ করেন, গত বছরের ৪ ডিসেম্বর জাকিরের বিরুদ্ধে আমার ছেলে মিকাইল একটি জিডি করে। সেই জিডি তুলে নেওয়ারবিস্তারিত…
তোমাদেরকেই দেশের দায়িত্ব নিতে হবে: ক্ষুদে শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী
ক্ষুদে শিক্ষার্থীদের ‘আগামী দিনের ভবিষ্যৎ’ হিসেবে অভিহিত করে তাদের পড়াশুনা ও খেলাধুলার মাধ্যমে নিজেদের গড়ে উঠার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ‘আমি চাই, তোমরা যারা গ্যালারিতে বসে আছো তোমরা প্রত্যেকে একেকজন বাংলাদেশের অ্যাম্বেসেডর হবে…. তোমাদেরকেই বাংলাদেশের দায়িত্ব নিতে হবে। কারণ ইউ আর দি ফিউচার, তোমরাই ভবিষ্যৎ। শনিবার (২ মে) বিকেলে সিলেট স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশ করে এসব বলেন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এই অনুষ্ঠান হয়। তারেক রহমান বলেন, এখন পড়তে হবে, নিজেকে রেডি করতে হবে, আর খেলতে হবে। একই সাথে যেবিস্তারিত…
ঝাউডাঙ্গা বাজারে ৪টি দোকানে দুধর্ষ চুরি
এসএম আব্দুল্লাহ :: ঝাউডাঙ্গা বাজারের ৪টি দোকানে দুধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শনিবার (২ মে) ভোর রাতে চোর চক্র ঝাউডাঙ্গা বাজারে রায় সীম হাউজ, আদি চাঁদনী চিকিৎসালয় ও রজনী ফার্মেসী, সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলামের মোবাইল ও ফ্রিজের শোরুম, নব—নির্মিত কাপুড়িয়া পট্টিতে জাকিরের কাপড়ের দোকানে একযোগে পালাক্রমে চুরির ঘটনা ঘটেছে। বিভিন্ন দোকানের সিসিটিভি ফুটেজে চোরদের দোকানের ছাদ ও পিছন দিক দরজা দিয়ে ঢুকতে দেখা গেছে। তারা দোকানের সাটার সাবল দিয়ে ফাঁকা করে ভিতরে ঢুকে ক্যাশের তালা ভেঙে চুরি সংঘঠিত করেছে। এসময় চোরদের মুখে গামছা বাধা ছিল। তাদের চেহারা বোঝা যাচ্ছিল না। এসময়বিস্তারিত…


