ফেব্রুয়ারি, ২০২৬

 

সড়কে ঝরলো তাজা প্রান

মায়ের সাথে ইফতার করা হলো না সজীবের

কামরুল হাসান।। মায়ের সাথে ইফতার করা হলো না স্কুল ছাত্র সজীব হোসেনের(১৫)। ইফতারের ঠিক পূর্ব মুহূর্তে শুক্রবার পৌণে ৬ টার দিকে কলারোয়া উপজেলার আলাইপুর খাঁপাড়া মোড়ে ইটবাহী ট্রলি চাপায় প্রাণপ্রদীপ নিভে যায় সজীবের। নিহত সজীব কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। সে উপজেলার আগুনপুর গ্রামের ব্যবসায়ী রবিউল ইসলামের ছেলে। জানা গেছে, শুক্রবার পড়ন্ত বিকেলে সজীব নিজ গ্রাম আগুনপুর থেকে বাইসাইকেলযোগে কলারোয়ার বাসায় আসছিলো। পথিমধ্যে আলাইপুর খাঁপাড়ার নিকটে একটি ইটবাহী ট্রলি সামনের দিক থেকে বাইসাইকেলটিকে ধাক্কা দেয়। এ সময় সাইকেল থেকে ছিটকে পড়ে সজীব ট্রলির চাকার নিচে পিষ্ট হয়।বিস্তারিত…


প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ডোনাল্ড ট্রাম্পের চিঠি

বাংলাদেশের নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (১৮ ফেব্রুয়ারি) পাঠানো শুভেচ্ছা বার্তা সম্বলিত এক চিঠিতে তিনি তারেক রহমানের ঐতিহাসিক বিজয়ের জন্য অভিনন্দন জানান এবং তার সফলতা কামনা করেন। চিঠিতে আমেরিকান জনগণের পক্ষ থেকেও শুভেচ্ছা জানানো হয়। বার্তায় উল্লেখ করা হয়, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের অংশীদারিত্ব পারস্পরিক সম্মান এবং একটি মুক্ত ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শক্তিশালী ও সার্বভৌম রাষ্ট্রগুলোর সমৃদ্ধি নিশ্চিত করার যৌথ স্বার্থের ভিত্তিতে গড়ে উঠেছে। নবনির্বাচিত প্রধানমন্ত্রীর নেতৃত্বে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করা হয়। এছাড়া পারস্পরিক বাণিজ্য চুক্তির বাস্তবায়নেরবিস্তারিত…


কালিগঞ্জের নলতা শরীফে দেশের বৃহত্তম ইফতার মাহফিলের ১ম দিন

কালিগঞ্জ প্রতিনিধি :: রমজানের শুরুতে সাতক্ষীরা কালিগঞ্জের নলতা শরীফে প্রতিবছরের মতো শুরু হয়েছে দেশের অন্যতম বৃহত্তম ইফতার মাহফিল। নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশনের তত্ত্বাবধায়নে অনুষ্ঠিত এই মাহফিলটি প্রতিবছরই ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। বৃহস্পতিবার ১ম রোজায় সরজমিন দেখা যায়, ইফতার প্রস্তুতির বিশাল কর্মযজ্ঞ চলছে। ফজরের নামাজের পর থেকেই প্রায় ৩০/৩৫ জন কর্মী সিংগাড়া, ছোলা, ডিম সিদ্ধ, ফিরনি, ছোলা, কলা, খেজুর, চিড়া ও অন্যান্য পদ তৈরিতে ব্যস্ত ছিলেন। বিকাল গড়িয়ে মাগরিবের সময় ঘনিয়ে আসলে, ইফতার মাহফিল এক মিলনমেলায় পরিণত হয়। প্রায় ৩০০ স্বেচ্ছাসেবক ইফতার বণ্টনের কাজে নিয়োজিত ছিলেন। প্রথমে পানির পট ও গ্লাসবিস্তারিত…


পাকিস্তানে জোড়া বোমা বিস্ফোরণ-গুলিতে নিহত অন্তত ১৭

পাকিস্তানের উত্তর-পশ্চিমা পৃথক দুটি বোমা হামলা ও পুলিশের সঙ্গে জঙ্গিদের গোলাগুলিতে অন্তত ১৭ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ১৪ জন নিরাপত্তা বাহিনীর সদস্য ও তিনজন বেসামরিক নাগরিক বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন। মঙ্গলবার ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, সোমবার দেশটির খাইবার পাখতুনখোয়া প্রদেশে পৃথক বোমা হামলা ও গোলাগুলির এসব ঘটনায় আরও অন্তত এক ডজন মানুষ আহত হয়েছেন। আফগানিস্তানের সীমান্ত লাগোয়া পাকিস্তানের দক্ষিণ ও উত্তরাঞ্চলে দীর্ঘদিন ধরে চলা বিদ্রোহ দমনে ব্যাপক লড়াই করছে দেশটির নিরাপত্তা বাহিনী। প্রায়ই সেখানে সরকারি প্রতিষ্ঠান ও নিরাপত্তা বাহিনীর সদস্যদেরবিস্তারিত…


আশাশুনি ৪ দোকানে ভয়াবহ আগুন।। ৬ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনিতে আকস্মিক অগ্নিকান্ডে ৪ টি দোকান ও দোকানের মালামাল পুড়ে গেছে। প্রাথমিক হিসাবে ৬ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারনা করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান,আশাশুনি ব্রীজের দক্ষিণ পাশে বাস স্ট্যান্ডে মুদি ও চা-পান ব্যবসায়ী মুজিবুর রহমানের মুকুল স্টোরে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। মুহুর্তে পাশের বকুল মোড়ল,রাজু আহমেদ ও রজব আলীর দোকানে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় ফায়ার ব্রিগেট স্টেশনের একটি দল দ্রুত ঘটনাস্থানে পৌছে আগুন নিভানোর চেষ্টা করে। ১২ জন ফায়ার ফাইটার প্রায় আধা ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। ততক্ষনে মুকুল স্টোর সম্পূর্ণভাবে এবং পাশের ৩টিবিস্তারিত…


কলারোয়া শিশু ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও বনভোজন

কামরুল হাসান।। কলারোয়া শিশু ল্যাবরেটরি স্কুলের বার্ষিক ক্রীড়ানুষ্ঠান ও বনভোজন স্কুল প্রাঙ্গণে মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। শিশু থেকে বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে দৌড়, চেয়ার সিটিং, বেলুন ফাটানোসহ ছবি অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আনন্দঘন পরিবেশে শিশুদের কোলাহলে মুখরিত হয় বিদ্যালয় প্রাঙ্গণ। ক্রীড়ানুষ্ঠান শেষে স্কুল চত্বরে আয়োজিত বনভোজনে সকলেই একসাথে বসে মজা করে দুপুরের খাওয়া শেষ করে। বিকেলে অভিভাবকদের অংশগ্রহণে সংক্ষিপ্তভাবে মনোরম একটি খেলা অনুষ্ঠিত হয়। এছাড়া শিশুরা নৃত্য পরিবেশন করে। পরে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সব মিলিয়ে অত্যন্ত আনন্দ ও উচ্ছ্বাসের মধ্য দিয়ে শিশুরা দিনটি অতিবাহিত করে। সমগ্রবিস্তারিত…


প্রধানমন্ত্রীর শপথ নিলেন তারেক রহমান, শপথ নিলেন মন্ত্রিসভার সদস্যরাও

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে প্রধানমন্ত্রী ও গোপনীয়তার শপথ নিলেন তারেক রহমান। মঙ্গলবার বিকাল ৪টা ১২ মিনিটে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এ শপথ পাঠ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর আগে সকালে বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ শেষে তারেক রহমানের সভাপতিত্বে সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হয়। সভায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় তারেক রহমানকে সর্বসম্মতিক্রমে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয়। বেলা পৌনে ১১টার দিকে নতুন সরকারে শপথ নেন তারেক রহমানসহ ত্রয়োদশ জাতীয় নির্বাচনের বিএনপির সংসদ সদস্যরা (এমপি)। শপথের পর বৈঠকে বসেন তারা।


বিদায় নিচ্ছি, সাফল্য-ব্যর্থতা বিচারের ভার আপনাদের ওপর: প্রধান উপদেষ্টা

প্রায় দেড় বছর অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালনের পর বিদায় নিচ্ছেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তবে এই সময়ে তিনি কতটা সফল এবং কতটা ব্যর্থ তা বিচারের ভার দেশবাসীর ওপর ছেড়ে দিয়েছেন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত সোয়া ৯টার দিকে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন। দীর্ঘ বক্তব্যে প্রধান উপদেষ্টা বিভিন্ন খাতে তার সরকারের সফলতার কথা তুলে ধরেন। প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশকে আবার স্বাভাবিক জীবনে ফেরানোর জন্য তিনটি দায়িত্ব দেওয়া হয়েছিল। সংস্কার, বিচার এবং নির্বাচন। আমি ও আমার সহকর্মীরা সবাই আমরা সেই অঙ্গীকার রক্ষার চেষ্টা করেবিস্তারিত…


আশাশুনিতে চোলাই মদ ও সরঞ্জামসহ গ্রেফতার-২

এস এম সাইদুল ইসলাম,আশাশুনি।।আশাশুনি থানা পুলিশ অভিযান চালিয়ে চোলাই মদ ও মদ তৈরির সরঞ্জামসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। সোমবার (১৬ ফেব্রুয়ারী) দুপুরে  উপজেলার খাজরা ইউনিয়নে অভিযান চালিয়ে গ্রেফতার ও মালামাল উদ্ধার করা হয়। আশাশুনি থানার অফিসার ইনচার্জ শামীম আহমদ খানের নির্দেশনায় এএসআই আরিফ,এএসআই ইব্রাহিম ও এসআই ফয়সাল আহমেদ অভিযান পরিচালনাকালে খাজরা ইউনিয়নের খাজরা পূর্বপাড়ার মৃত আইজ উদ্দিন খাঁ’র ছেলে বিল্লাল হোসেন খাঁ ও তার ভাবি তৈয়েবুর খাঁ’র স্ত্রী রিমা সুলতানার বসত বাড়ির রান্না ঘর হতে ১০ লিটার চোলাই মদ,মদ তৈরিতে ব্যবহৃত ৩০ লিটার চিটাগুড় মিশ্রিত পানি ও মদ তৈরি করারবিস্তারিত…


নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় গেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রোববার (১৫ ফেব্রুয়ারি) রাত ৮টার পর রাজধানীর মগবাজারে নাহিদ ইসলামের বাসায় পৌঁছান তিনি। সাক্ষাতের সময় আরও ছিলেন এনসিপি নেতা আখতার হোসেন, সারজিস আলম, বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, নজরুল ইসলাম খান প্রমুখ। এর আগে আজ রোববার সন্ধ্যা ৭টার দিকে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের বসুন্ধরার আবাসিক কার্যালয়ে যান তারেক রহমান। সেখানে তিনি জামায়াত আমিরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে দলের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ডা. শফিকুর রহমান বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে বাংলাদেশের ভবিষ্যৎবিস্তারিত…