রবিবার, ফেব্রুয়ারি ১৫, ২০২৬

 

নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় গেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রোববার (১৫ ফেব্রুয়ারি) রাত ৮টার পর রাজধানীর মগবাজারে নাহিদ ইসলামের বাসায় পৌঁছান তিনি। সাক্ষাতের সময় আরও ছিলেন এনসিপি নেতা আখতার হোসেন, সারজিস আলম, বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, নজরুল ইসলাম খান প্রমুখ। এর আগে আজ রোববার সন্ধ্যা ৭টার দিকে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের বসুন্ধরার আবাসিক কার্যালয়ে যান তারেক রহমান। সেখানে তিনি জামায়াত আমিরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে দলের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ডা. শফিকুর রহমান বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে বাংলাদেশের ভবিষ্যৎবিস্তারিত…


জামায়াত আমিরের বাসায় তারেক রহমান

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে বসুন্ধরার বাসায় গেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা ১২ মিনিটে তারেক রহমান জামায়াত আমিরের বসুন্ধরা কার্যালয়ে পৌঁছান। এদিকে তারেক রহমানের আগমনকে ঘিরে জামায়াত আমিরের কার্যালয়ে সামনে দুই দলের নেতাকর্মীদের উপস্থিতি রয়েছেন। এছাড়া পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত রয়েছে। এর আগে শনিবার বিএনপির পক্ষ থেকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে তারেক রহমানের সাক্ষাতের বিষয়টি বিএনপির পক্ষ থেকে জানানো হয়। তারেক রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর ওবিস্তারিত…


বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সাথে সাবেক এমপি হাবিবের সৌজন্য সাক্ষাৎ

কামরুল হাসান।। বাংলাদেশের ভাবী প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সাথে নির্বাচন পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপির প্রকাশনা সম্পাদক ও তালা-কলারোয়ার সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। রবিবার বিকেলে গুলশান কার্যালয়ে তারেক রহমানের সাথে এ সৌজন্য সাক্ষাৎ ও শুভেচছা বিনিময় হয় বলে জানা গেছে। দলের চেয়ারম্যান ও ভাবী প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে প্রিয় নেতা সাক্ষাৎ করায় তালা-কলারোয়ার দলীয় নেতা-কর্মীসহ হাবিবভক্ত সাধারণ মানুষের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। এসময় হাবিবুল ইসলাম হাবিব এর সাথে উপস্থিত ছিলেন তার কন্যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেত্রী কানেতা ইয়া লাম-লাম। সাতক্ষীরা জেলা বিএনপিকে নতুনভাবে নতুনবিস্তারিত…


ডাঃ নুরুল আমিন ইসলামী আন্দোলনের এক প্রাণ পুরুষ..অধ্যক্ষ মোহাম্মাদ ইজ্জত উল্লাহ।

এস,এম মোস্তাফিজুর রহমান।।আশাশুনি উপজেলা জামায়াতের সাবেক আমীর,সাবেক জেলা শুরা ও কর্ম পরিষদ সদস্য,বর্ষিয়ান রাজনীতিবিদ, বিশিষ্ট হোমিও চিকিৎসক ডাক্তার নুরুল আমিন(৭৩) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার দুপুর ১২:০৫ মিনিটে নিজ বাসভবনে স্ট্রোকজনিত কারণে তিনি ইন্তেকাল করেন। তিনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের চাকলা গ্রামের মৃত:নিছার উদ্দিন ঢালীর মেজ পুত্র। মৃত্যুকালে তিনি স্ত্রী,তিন পুত্র,তিন কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও রাজনৈতিক সহকর্মী রেখে যান। গতকাল রাত ৯:০০ টায় আশাশুনি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জানাজা নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজা নামাজে ইমামতি করেন সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা)আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক।বিস্তারিত…