ফেব্রুয়ারি, ২০২৬
জামায়াত আমিরের বাসায় তারেক রহমান
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে বসুন্ধরার বাসায় গেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা ১২ মিনিটে তারেক রহমান জামায়াত আমিরের বসুন্ধরা কার্যালয়ে পৌঁছান। এদিকে তারেক রহমানের আগমনকে ঘিরে জামায়াত আমিরের কার্যালয়ে সামনে দুই দলের নেতাকর্মীদের উপস্থিতি রয়েছেন। এছাড়া পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত রয়েছে। এর আগে শনিবার বিএনপির পক্ষ থেকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে তারেক রহমানের সাক্ষাতের বিষয়টি বিএনপির পক্ষ থেকে জানানো হয়। তারেক রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর ওবিস্তারিত…
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সাথে সাবেক এমপি হাবিবের সৌজন্য সাক্ষাৎ
কামরুল হাসান।। বাংলাদেশের ভাবী প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সাথে নির্বাচন পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপির প্রকাশনা সম্পাদক ও তালা-কলারোয়ার সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। রবিবার বিকেলে গুলশান কার্যালয়ে তারেক রহমানের সাথে এ সৌজন্য সাক্ষাৎ ও শুভেচছা বিনিময় হয় বলে জানা গেছে। দলের চেয়ারম্যান ও ভাবী প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে প্রিয় নেতা সাক্ষাৎ করায় তালা-কলারোয়ার দলীয় নেতা-কর্মীসহ হাবিবভক্ত সাধারণ মানুষের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। এসময় হাবিবুল ইসলাম হাবিব এর সাথে উপস্থিত ছিলেন তার কন্যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেত্রী কানেতা ইয়া লাম-লাম। সাতক্ষীরা জেলা বিএনপিকে নতুনভাবে নতুনবিস্তারিত…
ডাঃ নুরুল আমিন ইসলামী আন্দোলনের এক প্রাণ পুরুষ..অধ্যক্ষ মোহাম্মাদ ইজ্জত উল্লাহ।
এস,এম মোস্তাফিজুর রহমান।।আশাশুনি উপজেলা জামায়াতের সাবেক আমীর,সাবেক জেলা শুরা ও কর্ম পরিষদ সদস্য,বর্ষিয়ান রাজনীতিবিদ, বিশিষ্ট হোমিও চিকিৎসক ডাক্তার নুরুল আমিন(৭৩) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার দুপুর ১২:০৫ মিনিটে নিজ বাসভবনে স্ট্রোকজনিত কারণে তিনি ইন্তেকাল করেন। তিনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের চাকলা গ্রামের মৃত:নিছার উদ্দিন ঢালীর মেজ পুত্র। মৃত্যুকালে তিনি স্ত্রী,তিন পুত্র,তিন কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও রাজনৈতিক সহকর্মী রেখে যান। গতকাল রাত ৯:০০ টায় আশাশুনি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জানাজা নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজা নামাজে ইমামতি করেন সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা)আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক।বিস্তারিত…
এ বিজয় দেশের গণতন্ত্রকামী মানুষের : তারেক রহমান
দীর্ঘ দেড় দশক পর জনগণের সরাসরি ভোটে বিএনপি বিজয়ী হওয়ায় একে গণতন্ত্রের বিজয় হিসেবে অভিহিত করেছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, ‘এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের। আজ থেকে আমরা সবাই স্বাধীন। তবে মনে রাখতে হবে, জাতীয় ঐক্যই আমাদের শক্তি আর বিভাজন আমাদের দুর্বলতা।’ এ সময় দেশ গঠনে জাতীয় ঐক্যের ডাক দেন তারেক রহমান। শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর শাহবাগে ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর এটিই তার প্রথম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন। দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে তারেক রহমান বলেন, ‘ফ্যাসিবাদেরবিস্তারিত…
৩০টি আসনে ভোট পুনর্গণনার আবেদন, জয়ীদের শপথ স্থগিতে আইনি পদক্ষেপ নেবে জামায়াত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ৩০টি সংসদীয় আসনের ফলাফল স্থগিত রেখে পুনর্গণনার জন্য আবেদন করেছে জামায়াতে ইসলামী। পাশাপাশি আসনগুলোতে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ স্থগিত রাখার জন্যও আইন প্রদক্ষেপ নেওয়ার উদ্যোগ নিয়েছে দলটি। শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে ব্রিফিংয়ে এ কথা জানান দলটির সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল। জামায়াত বলছে, এসব আসনে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থীর সঙ্গে বিজয়ী ঘোষণা করা প্রার্থীর ব্যবধান খুবই অল্প। যেখানে ভোটের সর্বোচ্চ ব্যবধান হয়েছে ১০ হাজার মতো। আসনগুলোতে তারা জয়ের বার্তা পাচ্ছিল, যখন ভোগ গণনা চলছিল। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি।বিস্তারিত…
সংসদে শান্তিপূর্ণ বিরোধীদলের ভূমিকা রাখবে জামায়াত: ডা. শফিকুর রহমান
জামায়াতে ইসলামী জাতীয় সংসদে সতর্ক, নীতিবান ও শান্তিপূর্ণ বিরোধীদলের ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ কথা জানান তিনি। ফেসবুক পোস্টে জামায়াতের আমির লেখেন, ‘গত কয়েক মাস ধরে অক্লান্ত পরিশ্রম করা অসংখ্য স্বেচ্ছাসেবক ও সমর্থকদের প্রতি আমি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই। আপনারা অনেকেই সময়, শ্রম ও বিশ্বাস উৎসর্গ করেছেন। কেউ কেউ শুধুমাত্র গণতান্ত্রিক অধিকার প্রয়োগের কারণে ভয়ভীতি ও হয়রানির মুখোমুখি হয়েছেন। আপনাদের সাহস আমাদের গণতন্ত্রকে আরও শক্তিশালী করেছে।’ ডা. শফিকুর রহমান লেখেন, ‘আমি জানি,বিস্তারিত…
১৭ ফেব্রুয়ারির মধ্যে সবার শপথ সম্পন্ন হবে : প্রেস সচিব
আগামী ১৭ ফেব্রুয়ারির মধ্যে সবার শপথ সম্পন্ন হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক বিফ্রিংয়ে তিনি এ কথা বলেন। প্রেস সচিব বলেন, বিজয়ীদের শপথ গ্রহণ অনুষ্ঠান দ্রুত সম্পন্ন করা হবে। ১৬ বা ১৭ ফেব্রুয়ারির মধ্যে এটি অনুষ্ঠিত হতে পারে; এর বেশি দেরি হওয়ার সম্ভাবনা নেই।
তারেক রহমানকে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা
ডেস্ক নিউজ :: সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বার্তা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। শনিবার (১৪ ফেব্রুয়ারি) দেওয়া অভিনন্দন বার্তায় তারেক রহমানের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় আপনাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। গণতান্ত্রিক উত্তরণের ঐতিহাসিক প্রক্রিয়ায় জনগণের এই সুস্পষ্ট রায় দেশের সাংবিধানিক ও গণতান্ত্রিক ধারাবাহিকতা এবং প্রাতিষ্ঠানিক স্থিতিশীলতার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে। তিনি বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি রাষ্ট্র পরিচালনারবিস্তারিত…
সাতক্ষীরায় জামায়াতের ৪টি আসনেই জয়ী দাঁড়িপাল্লা
এস.এম আব্দুল্লাহ :: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা জেলার নির্বাচনী লড়াইয়ে বড় জয় পেয়েছে জামায়াতে ইসলামী। জেলার চারটি সংসদীয় আসনেই বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীদের পরাজিত করে জয়ী হয়েছেন জামায়াত মনোনীত ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের প্রার্থীরা। রিটার্নিং কর্মকর্তার দপ্তর থেকে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার প্রক্রিয়া চললেও স্থানীয়ভাবে প্রাপ্ত সবকটি কেন্দ্রের ফলাফলে এই চিত্র নিশ্চিত হওয়া গেছে। সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া): এই আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর জয়ী হয়েছেন জামায়াতের অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ। ১৬৮টি কেন্দ্রের সবকটির ফলাফলে (পোস্টাল ভোটসহ) তিনি পেয়েছেন ২ লাখ ২০ হাজার ৩৩০ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব (ধানেরবিস্তারিত…
সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি সুষ্ঠু নির্বাচনের সাক্ষী হতে পারব: সিইসি
ডেস্ক নিউজ :: শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ রক্ষার্থে দায়িত্বশীল হতে রাজনৈতিক দল, প্রার্থী ও ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ শুরুর ঠিক সাড়ে ১২ ঘণ্টা আগে জাতির উদ্দেশে তার ভাষণটি রাষ্ট্রীয় গণমাধ্যমে সম্প্রচার করা হয়। ভোটকে নাগরিক অধিকারই শুধু নয়, একে দায়িত্ব ও কর্তব্য হিসেবেও অভিহিত করেন তিনি। নির্বাচন পরবর্তী আবহ এবং ফলাফলকে ইতিবাচকভাবে গ্রহণ করার আহ্বান জানিয়ে সিইসি বলেন, ভিন্নমত গণতন্ত্রের স্বাভাবিক বিষয় তথা সৌন্দর্য। ভোটারদের উৎসবমুখর পরিবেশে কেন্দ্রে এসে পছন্দের প্রার্থীকে ভোট দেয়ারবিস্তারিত…


