মার্চ, ২০২৬

 

বরিশাল বিভাগে হামে আক্রান্ত ৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৭

সারাদেশের মতো বরিশাল বিভাগেও উদ্বেগজনক হারে বাড়ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা। চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ- এই তিন মাসে বিভাগে হামে আক্রান্ত হয়ে ৭ শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। বর্তমানে বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ৭৭ জন শিশু চিকিৎসাধীন রয়েছে। বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, ছয় জেলার মধ্যে ভোলা জেলায় টিকার সংকট থাকলেও বাকি পাঁচ জেলায় হামের টিকা পর্যাপ্ত রয়েছে। তবে দ্রুত সংক্রমণ ছড়িয়ে পড়ায় জনমনে উদ্বেগ বাড়ছে। রোগীর স্বজনদের অভিযোগ, হাসপাতালগুলোতে অব্যবস্থাপনা ও চাপের মধ্যে চিকিৎসা দেওয়া হচ্ছে। বরিশাল নগরীর হরিণাফুলিয়া এলাকার বাসিন্দা রাশিদা বেগম তার দুইবিস্তারিত…


কোহলিকে ছাড়িয়ে নতুন মাইলফলক গড়লেন রোহিত

কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলতে নেমে ৩৮ বলে ঝড়ো ৭৮ রানের ইনিংস খেলে রোহিত শর্মা নতুন মাইলফলক গড়লেন রোহিত শর্মা। আর তাতে তিনি ভেঙে দিয়েছেন বিরাট কোহলির দীর্ঘদিনের এক রেকর্ড। রোববার ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২২১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে রোহিত শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন। তার ব্যাট থেকে এসেছে ছয়টি চার ও ছয়টি ছক্কা। এই ইনিংসের সুবাদে তিনি আইপিএল ইতিহাসে একটি দলের বিপক্ষে সবচেয়ে বেশি রান করার নতুন রেকর্ড গড়েছেন। কলকাতার বিপক্ষে রোহিতের মোট রান এখন ১১৬১। এর আগে বিরাট কোহলি পাঞ্জাব কিংসের বিপক্ষে করেছিলেন ১১৫৯ রান।বিস্তারিত…


পানিতে ডুবে জনপ্রিয় অভিনেতা রাহুলের মৃত্যু

টলিউডের জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় আর নেই। আজ রোববার শুটিংয়ের সময় পানিতে ডুবে মৃত্যু হয় তার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৩ বছর। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। জানা গেছে, ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করছিলেন অভিনেতা। এ সময় পানিতে নামেন তিনি। আর উঠতে পারেননি। তলিয়ে যান অরুণোদয়। পরে টেকনিশিয়ানরা উদ্ধার করে দিঘা হাসপাতালে নিয়ে যান তাকে। কিন্তু সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন তাকে। জানান, পথিমধ্যেই মৃত্যু হয়েছে অভিনেতার। ধারাবাহিকে অরুণোদয়ের সহশিল্পী ছিলেন ভাস্কর বন্দ্যোপাধ্যায়। তিনি জানান তালসারিতে শুটিং হচ্ছিল। ওখানেই পানিতে ডুবে মৃত্যু হয়েছেবিস্তারিত…


খেলোয়াড়দের রাজনীতি থেকে দূরে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

খেলোয়াড় জীবনে কোনো রাজনৈতিক দলের সদস্য না হতে খেলোয়াড়দের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (৩০ মার্চ) সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান তেজগাঁওয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ের ‘শাপলা হলে’ ক্রীড়া ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধনকালে এ আহ্বান জানান। এসময় প্রধানমন্ত্রী জানান, ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার পরিকল্পনা নিয়েছে সরকার। আগামী ৩০ এপ্রিল সিলেট থেকে ক্রীড়া প্রতিভা অন্বেষণ কার্যক্রম ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ শুরু হবে বলেও জানান তারেক রহমান। এর আগে প্রথমবারের মতো জাতীয় ক্রীড়াবিদদের ভাতার আওতায় আনার কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। প্রথম পর্যায়ে ১২৯ জন ক্রীড়াবিদকে ক্রীড়া কার্ড দেওয়া হচ্ছে। বেতনের পাশাপাশি সরকারের পক্ষবিস্তারিত…


মহান স্বাধীনতা দিবস উপলক্ষে HTC ফাউন্ডেশনের আলোচনা সভা, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান

এসএম আব্দুল্লাহ :: মহান স্বাধীনতা দিবস উপলক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন HTC ফাউন্ডেশনের উদ্যোগে এক আলোচনা সভা, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকালে ঝাউডাঙ্গা ইউনিয়নের হাজীপুর দেলপোতা প্রাইমারী স্কুল চত্তরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। HTC ফাউন্ডেশনের সাফল্যের ১০ বছর পূর্তি উপলক্ষে শোয়েব আক্তারের পরিচালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম, ঝাউডাঙ্গা কলেজের অধ্যক্ষ খলিলুর রহমান, ইউনিয়ন জামায়াতের আমির প্রফেসর ইকবাল হোসেন, মাওঃ নূরুল বাশার, ড.সাইফুল আলম, রবিউল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন HTC ফাউন্ডেশনের সভাপতি সানোয়ার হোসেন মুন্না, সাধারণ সম্পাদক শোয়েব আক্তার, সিনিয়র সহ-সভাপতি ইসমাইলবিস্তারিত…


ঝাউডাঙ্গায় সাতক্ষীরা-২ আসনের এমপি মুহাদ্দিস আব্দুল খালেককে সংবর্ধনা প্রদান

এস এম আব্দুল্লাহ :: ঝাউডাঙ্গা ইউনিয়নবাসীর উদ্যোগে সাতক্ষীরা-২ (সদর ও দেবহাটা) আসনের এমপি মুহাদ্দিস আব্দুল খালেক এর সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। মঙ্গলবার (২৪ মার্চ) বিকালে ঝাউডাঙ্গা হাইস্কুল বলফিল্ড ময়দানে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইউনিয়ন জামায়াতের আমীর প্রফেসর ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-২ (সদর ও দেবহাটা) আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল। এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক আব্দুর রহমান,বিস্তারিত…


সাতক্ষীরায় ছাত্র ইসলামী আন্দোলনের প্রাক্তনদের নিয়ে ঈদ পূনর্মিলনা অনুষ্ঠান অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি :: বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা সদর উপজেলা কর্তৃক আয়োজিত ইসলামী আন্দোলনের সাবেক ছাত্রনেতাদের নিয়ে আল আমিন ট্রাস্ট, কাজী শামছুর রহমান মিলনায়তন সাতক্ষীরায় এক ঈদ পূনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সদর উপজেলা আমীর মাওলানা মোশাররফ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্টানে প্রধান অথিতি ছিলেন তালা কলারোয়া আসনের এমপি ও খুলনা অঞ্চলের পরিচালক অধ্যক্ষ ইজ্জত উল্লাহ। বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা ২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মুহাদ্দিস আব্দুুল খালেক, সাতক্ষীরা জেলা আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সদর উপজেলার সম্মানিত সেক্রেটারী মাওলানা হাবিবুর রহমান।


কালিগঞ্জে নানার বাড়িতে বেড়াতে এসে মাছের ঘেরে ডুবে ২ শিশুর মৃত্যু

ডেস্ক নিউজ :: সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার সন্ন্যাসীর চক গ্রামে ঈদের ছুটিতে নানা বাড়ি বেড়াতে এসে দুই শিশু খেলতে খেলতে বাড়ির পাশের মাছের ঘেরে পরে মারা গেছেন। সোমবার দুপুরে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত শিশুরা হলো, জাকারিয়া হোসেন (ফারুক হোসেনের ছেলে), স্থানীয় মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র। জান্নাতুল ফেরদৌস (আহসান আলীর মেয়ে), স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী। কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানান, ঈদের প্রথম দিন রবিবার সকালে দুই শিশুটি তাঁদের বাড়িতে বেড়াতে এসেছিল। সোমবার তারা বাড়ির বাইরে খেলতে যায়, পরে কিছুক্ষণ তাদেরবিস্তারিত…


ঈদ মোবারক ওয়াস-সালাম

ঈদ মোবারক। সাতক্ষীরা নিউজ এর পক্ষ থেকে নিউজ সংশ্লিষ্ট সকলকে জানাই ঈদ মোবারক। ঈদের অনাবিল প্রশান্তি আর মমতা ছড়িয়ে যাক বিশ্ব মানবতার অন্তর থেকে অন্তরে। সত্যের আলোয় উদ্ভাসিত হোক হিংসা আর বর্বরতার ক্রোধে নিমজ্জিত অবিবেচক ব্যক্তিদের হৃদয়। খুনঝরা পিচ্ছিল জনপদ আবারও সুভাষিত হোক, বাসযোগ্য হোক নিষ্পাপ আদম সন্তানের পদচারণায়, এই কামনায়, ঈদ মোবারক। সম্পাদক। সাতক্ষীরা নিউজ।


ঈদের শুভেচ্ছা জানালেন শাকিব খান

দেশবাসীসহ প্রবাসীদের পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ঢালিউড মেগাস্টার শাকিব খান। শুক্রবার (২০ মার্চ) এক পোস্টে ঈদের শুভেচ্ছা জানিয়ে তিনি লিখেছেন, ‘দেশ ও প্রবাসের সবাইকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক।’ শাকিব আরও লিখেছেন, ‘পবিত্র এই উৎসব আপনার এবং আপনার পরিবারকে আনন্দ, শান্তি ও সমৃদ্ধিতে ভরিয়ে তুলুক, আমিন। ঈদ উপভোগ করুন পৃথিবীময় বাংলা ভাষাভাষীদের ঈদের জনপ্রিয় গান— ঈদ মোবারক।’ পোস্টে দেখা যায়, লাল পাঞ্জাবি পরিহিত একটি ছবি শেয়ার করেছেন এই অভিনেতা। শাকিবের স্ট্যাটাসের মন্তব্যের ঘরে অভিনেতাকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তাঁর অনুরাগীরা।