জানুয়ারি, ২০২৬
কলারোয়ার লাঙ্গলঝাড়ায় বিএনপি প্রার্থী সাবেক এমপি হাবিব
সুন্দর আগামীর জন্য ধানের শীষে ভোট দিন
কামরুল হাসান।। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১ সংসদীয় আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, সুন্দর বাংলাদেশ বিনির্মানের জন্য ধানের শীষে ভোট দিন। ভোট প্রার্থনা করে তিনি বলেন, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপি সংগ্রাম করে আসছে। প্রতিটি মানুষের কর্মসংস্থান, বাসস্থান, কৃষক কার্ড, ফ্যামিলি কার্ডসহ সব ধরনের নাগরিক সুবিধা ও নিরাপত্তা বিধানে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। ধানের শীষে ভোট দিয়ে আপনার গণতান্ত্রিক অধিকারকে সুপ্রতিষ্ঠিত করুন এবং সুন্দর আগামী বিনির্মানে আমাদের সাহায্য করুন। দেশকে উন্নয়ন ও অগ্রগতির শীর্ষে নিয়ে যান। শনিবার(৩১ জানুয়ারি) বিকেলে কলারোয়ার লাঙ্গলঝাড়াবিস্তারিত…
নির্বাচনে আসছেন ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক
ডেস্ক নিউজ :: আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ (ন্যাশনাল চার্টার) বিষয়ে গণভোট পর্যবেক্ষণে এখন পর্যন্ত ৩৩০ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক আসার বিষয়টি নিশ্চিত হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, এই সংখ্যা ২০২৪ সালের ৭ জানুয়ারির বিতর্কিত নির্বাচনের তুলনায় দ্বিগুণেরও বেশি। এবারের নির্বাচনকে কেন্দ্র করে আন্তর্জাতিক মহলে ব্যাপক আগ্রহ তৈরি হওয়ায় পর্যবেক্ষকের তালিকায় যুক্ত হচ্ছে প্রভাবশালী বিভিন্ন সংস্থা ও দেশ। প্রেস উইং থেকে জানানো হয়, ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি)-সহ ছয়টি আন্তর্জাতিক সংস্থা অন্তত ৬৩ জন পর্যবেক্ষক পাঠাতে সম্মত হয়েছে। এর পাশাপাশি ইউরোপীয়বিস্তারিত…
শিবপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ব্যক্তির মৃত্যু, এলাকাজুড়ে শোক
আব্দুল হাকিম, শিবপুর :: সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর ইউনিয়নে শনিবার (৩১ জানুয়ারি) সকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলেন— সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের তেঁতুলতলা গ্রামের মৃত রজব আলীর পুত্র হাফেজ মনিরুজ্জামান(৪৫) এবং শিয়ালডাঙ্গা গ্রামের মৃত নুর ইসলামের পুত্র সবুজ হোসেন(৩৭)। তারা ক্ষেতে পানি দেওয়ার জন্য বিদ্যুৎ লাইনে কাজ করছিল। হঠাৎ হাফেজ মনিরুজ্জামন বিদ্যুৎস্পর্শে আহত হলে তাকে সবুজ হোসেন ধরতে গেলে তারা দুজন গুরুতর আহত হয়। পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ দুর্ঘটনায় নিহতদের পরিবারে নেমে এসেছেবিস্তারিত…
সাতক্ষীরার কালিগঞ্জের কৃষ্ণনগরে ডা. শহিদুল আলমের ফুটবল প্রতীকের জনসভায় জনতার ঢল
কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: দল-মত নির্বিশেষে বিপুল সংখ্যক জনতার উপস্থিতিতে ৩০ জানুয়ারি (বৃহস্পতিবার) বিকেলে কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়নের কৃষাণ মজদুর ইউনাইটেড একাডেমি সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হলো সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনের স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক ডা. শহিদুল আলমের ফুটবল প্রতীকের জনসভা। কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল আজিজ গাইনের সভাপতিত্বে বক্তব্য রাখেন স্থানীয় বাসিন্দা মনিরুল ইসলাম, মফিজুল ইসলাম, গ্রামডাক্তার সুশান্ত ঘোষ, দক্ষিণ শ্রীপুর ইউপির সাবেক মেম্বার আনোয়ারুল ইসলাম আকুল, কালিগঞ্জ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের প্রচার সম্পাদক গোপীরঞ্জন অধিকারী, আব্দুর রশিদ মোড়ল, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম বাবলু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি বাবুলবিস্তারিত…
কলারোয়ার চন্দনপুরে বিএনপি প্রার্থী সাবেক এমপি হাবিব
ধানের শীষে ভোট দিয়ে দেশের উন্নয়ন ও অগ্রগতি ত্বরান্বিত করুন
কামরুল হাসান।। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১ সংসদীয় আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপি সংগ্রাম করে আসছে। জীবন মানের উন্নয়নের জন্য ধানের শীষে ভোট প্রার্থনা করে তিনি বলেন, প্রতিটি মানুষের কর্মসংস্থান, বাসস্থান, কৃষক কার্ড, ফ্যামিলি কার্ডসহ সব ধরনের নাগরিক সুবিধা ও নিরাপত্তা বিধানে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। ধানের শীষে ভোট দিয়ে আপনার গণতান্ত্রিক অধিকারকে সুপ্রতিষ্ঠিত করুন। দেশকে উন্নয়ন ও অগ্রগতির শীর্ষে নিয়ে যান। বৃহস্পতিবার বিকেলে কলারোয়ার চন্দনপুর হাইস্কুল ময়দানে চন্দনপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত নির্বাচনি জনসভায়বিস্তারিত…
এমপি প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার
দেশ গড়ার ক্ষেত্রে ঐক্যবদ্ধভাবে আমরা দেশকে গড়ে তুলবো
এস,এম মোস্তাফিজুর রহমান।।সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনের ১০ দলীয় জোট ও জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার বলেছেন,আপনারা আওয়ামী লীগ,বিএনপি,জাতীয়পাটির শাসন আমল দেখেছেন,জামায়াতের শাসন আমল দেখেননি,হ্যা দেছেন২০০২ থেকে ২০০৬ সালে। পাঁচ বছর দুটি মন্ত্রণালয়ে আমীরে জামায়াত শহীদ মাওঃ মতিউর রহমান নিজামী ও আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ দায়িত্ব পালন করেছেন। তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার সার্চ লাইট দিয়ে খোঁজ করে এক টাকারও দুর্নীতি পায়নি,জামায়াতের নেতৃত্বে,মন্ত্রীএমপি,সরকার গঠন হলে বাংলাদেশ একটি উন্নতদেশ হবে,দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অটুট থাকবে,দেশ চাঁদাবাজ মুক্ত হবে,ঘের দখল,বাড়ি দখল মুক্ত হবে। তিনি আরো বলেন,অন্যান্য দলের নমিনেশন নিতে কোটি কোটি টাকা লাগে,নির্বাচনে কোটিবিস্তারিত…
ঝাউডাঙ্গা বাজারে পার্কিং করা ট্রাকে ধাক্কা, আহত ২
এস.এম আব্দুল্লাহ :: সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা বাজারে রাস্তার পাশে পার্কিং করে রাখা একটি ট্রাকে অপর একটি ট্রাকের ধাক্কা লাগার ঘটনা ঘটেছে। এতে ২ জন আহত হয়েছে। আজ (বুধবার, ২৮ জানুয়ারি) আনুমানিক ভোর চার টার দিকে এ ঘটনা ঘটে। জানা যায়, যশোর থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী বালুর একটি ট্রাক ঝাউডাঙ্গা বাজারে পার্কিং করা ট্রাকে এসে আঘাত করে। পার্কিং করা গাড়িটির সামনে দুমড়ে মুচড়ে যায়। এতে ট্রাকের হেলফার ও ড্রাইভার আহত হলে তৎক্ষণিক তাদেরকে স্থানীয়রা হাসপাতালে নিয়ে যায়। স্থানীয় সচেতন মহল জানায়, ঝাডাঙ্গা বাজারে ট্র্যাক পার্কিংয়ের ভালো সু-ব্যবস্থা না থাকায় ট্রাকবিস্তারিত…
ইনসাফের বাংলাদেশ গড়তে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে: জামায়াত আমির
ডেস্ক নিউজ :: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, একহাতে ফ্যামিলি কার্ড আরেক হাতে নারীর গায়ে হাত একসঙ্গে চলতে পারে না। নারীরা মায়ের জাতি, যারা নারীর দিকে হাত বাড়াতে চায়, আমরা তাদের হাত শক্তভাবে ধরে ফেলব। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে সাতক্ষীরা শহরের সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে সাতক্ষীরা জেলা জামায়াত আয়োজিত ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা জেলার চারটি আসন থেকে জামায়াতের মনোনীত প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, আগামীতে ইনসাফের বাংলাদেশ গড়তে ‘হ্যাঁ’ ভোট দিতেবিস্তারিত…
কলারোয়ায় বিএনপি প্রার্থী সাবেক এমপি হাবিব
এলাকার উন্নয়ন তরান্বিত করতে ধানের শীষে ভোট দিন
কামরুল হাসান।। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১ সংসদীয় আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব বলেন, নির্বাচিত হলে কাশিয়াডাঙ্গা ও ত্রিমোহিনী এলাকার মানুষের যোগাযোগের সুবিধার্থে কপোতাক্ষ নদের ওপর একটি সেতু নির্মাণ করা হবে। জীবন মানের উন্নয়নের জন্য ধানের শীষে ভোট প্রার্থনা করে তিনি বলেন, প্রতিটি মানুষের কর্মসংস্থান, বাসস্থান, কৃষক কার্ড, ফ্যামিলি কার্ডসহ সব ধরনের নাগরিক সুবিধা ও নিরাপত্তা বিধানে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। ধানের শীষে ভোট দিয়ে আপনার গণতান্ত্রিক অধিকারকে সুপ্রতিষ্ঠিত করুন। মঙ্গলবার(২৭ জানুয়ারি) বিকেলে কলারোয়ার দেয়াড়া হাইস্কুল ময়দানে বিএনপি আয়োজিত নির্বাচনি জনসভায় তিনি প্রধানবিস্তারিত…
কলারোয়া হাসপাতালে বিশুদ্ধ পানির বুথ উদ্বোধন
কামরুল হাসান।। কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইউনিসেফ এর অর্থায়নে এবং দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) এর বাস্তবায়নে দশ লক্ষ টাকা ব্যয়ে বিশুদ্ধ পানির বুথ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল ১১টার দিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বুথের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কলারোয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ শফিকুল ইসলাম। তিনি বলেন, এই বুথ উদ্বোধনের ফলে রোগীদের জন্য বিশুদ্ধ পানির স্বল্পতা দূর হবে। অতিরিক্ত অর্থ ব্যয় করে রোগীদের বাইরে থেকে পানি কিনতে হবে না। হাতের নাগালেই পানির ব্যবস্থা থাকায় অনেক মানুষ উপকার পাবে। পুরুষ ও মহিলা ওয়ার্ডসহ মোটবিস্তারিত…


