বুধবার, ফেব্রুয়ারি ১১, ২০২৬
সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি সুষ্ঠু নির্বাচনের সাক্ষী হতে পারব: সিইসি
ডেস্ক নিউজ :: শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ রক্ষার্থে দায়িত্বশীল হতে রাজনৈতিক দল, প্রার্থী ও ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ শুরুর ঠিক সাড়ে ১২ ঘণ্টা আগে জাতির উদ্দেশে তার ভাষণটি রাষ্ট্রীয় গণমাধ্যমে সম্প্রচার করা হয়। ভোটকে নাগরিক অধিকারই শুধু নয়, একে দায়িত্ব ও কর্তব্য হিসেবেও অভিহিত করেন তিনি। নির্বাচন পরবর্তী আবহ এবং ফলাফলকে ইতিবাচকভাবে গ্রহণ করার আহ্বান জানিয়ে সিইসি বলেন, ভিন্নমত গণতন্ত্রের স্বাভাবিক বিষয় তথা সৌন্দর্য। ভোটারদের উৎসবমুখর পরিবেশে কেন্দ্রে এসে পছন্দের প্রার্থীকে ভোট দেয়ারবিস্তারিত…
জাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬: সাতক্ষীরায় ৬০৯ ভোটকেন্দ্রের মধ্যে ১৭৯টিই ঝুঁকিপূর্ণ
ডেস্ক নিউজ :: বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সাতক্ষীরার চারটি সংসদীয় আসনের ৬০৯টি ভোটকেন্দ্রের মধ্যে ১৭৯টিকে গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) হিসেবে চিহ্নিত করা হয়েছে। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন জানিয়েছে, এসব কেন্দ্রে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ নিশ্চিত করতে নিশ্চিদ্র নিরাপত্তাসহ সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি সব ভোটকেন্দ্র সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। জেলা পুলিশের বিশেষ শাখাসূত্রে জানা গেছে, জেলার চারটি আসনের ৬০৯টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এসব কেন্দ্রে মোট ভোটকক্ষ রয়েছে ৩ হাজার ৪১০টি। এর মধ্যে স্থায়ী ভোটকক্ষ ৩ হাজার ২৮১টি এবং অস্থায়ী ১২৯টি। মোট কেন্দ্রেরবিস্তারিত…
বৈধ উৎস থাকলে ৫ কোটি টাকা বহনেও বাধা নেই : ইসি সচিব
ভোটের সময় টাকা বহনের নির্দিষ্ট কোনো সীমা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেছেন, টাকার উৎস এবং ব্যবহারের বৈধ খাত দেখাতে পারলে ৫০ লাখ নয়, প্রয়োজনে ৫ কোটি টাকা বহনেও কোনো সমস্যা নেই। বুধবার (১১ ফেব্রুয়ারি) নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মূলত, ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানকে ৫০ লাখ টাকাসহ আটকের ঘটনার পরিপ্রেক্ষিতে এই বিষয়ে জানতে চাওয়া হয়েছিল। ভোটের সময় একজন ব্যক্তি কত টাকা বহন করতে পারবেন— এমন প্রশ্নের জবাবে সচিব বলেন, এই টাকা যদি বৈধ হয়বিস্তারিত…
ইরানে দুই হাজারের বেশি বন্দিকে ক্ষমা করলেন খামেনি
ইরানের ইসলামি বিপ্লবের বার্ষিকী উপলক্ষে বিভিন্ন অপরাধে দোষী সাব্যস্ত হয়ে কারাভোগ করেছেন এমন দুই হাজারের বেশি বন্দির সাজা মওকুফ বা কমানোর অনুমোদন দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। তবে সাম্প্রতিক বিক্ষোভের সঙ্গে জড়িত কেউ এই তালিকায় নেই বলে জানিয়েছে দেশটির বিচার বিভাগ। ইরানের বিচার বিভাগের বার্তা সংস্থা মিজান অনলাইনের প্রতিবেদনে বলা হয়, বিচার বিভাগের প্রধানের অনুরোধে ২ হাজার ১০৮ জন দণ্ডপ্রাপ্ত ব্যক্তির সাজা মওকুফ, কমানো বা পরিবর্তনের অনুমোদন দিয়েছেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। ইরানি বিপ্লবের বার্ষিকীসহ অন্যান্য ঐতিহ্যগতভাবে গুরুত্বপূর্ণ অনুষ্ঠান উপলক্ষে প্রায় প্রতিবছরই এ ধরনের সাধারণ ক্ষমা দিয়েবিস্তারিত…


