বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬

 

কলারোয়ায় বিএনপি প্রার্থী সাবেক এমপি হাবিব-

অবহেলিত এই এলাকার উন্নয়নে ধানের শীষে ভোট দিন

কামরুল হাসান।। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১ সংসদীয় আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপি সংগ্রাম করে আসছে। জীবন মানের উন্নয়নের জন্য ধানের শীষে ভোট প্রার্থনা করে তিনি বলেন, অবহেলিত এই এলাকার সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন। তিনি বলেন-মানুষের কর্মসংস্থান, বাসস্থান, কৃষক কার্ড, ফ্যামিলি কার্ডসহ সব ধরনের নাগরিক সুবিধা ও নিরাপত্তা বিধানে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। ধানের শীষে ভোট দিয়ে দেশকে উন্নয়ন ও অগ্রগতির শীর্ষে নিয়ে যান। বুধবার বিকেল ৪টায় কলারোয়ার পৌরসভার ৭,৮ ও ৯নং ওয়ার্ডবিস্তারিত…


জামায়াতকে দেশের জনগণ সরকার গঠনের সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবে….প্রতাপনগরের জনসভায় এমপি প্রার্থী রবিউল বাশার

মোঃ জাকির হোসেন।।সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনের ১১ দলীয় জোট ও জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার বলেছেন-আমরা আল্লাহর আইন চাই,সৎ লোকের শাসন চাই। আল্লাহর আইনের পক্ষে আমরা সর্থন দেব,এর জন্য জান-মাল দেওয়ার জন্য তৈরী থাকবো। সৎ লোকের শাসন ছাড়া আল্লাহর আইন চালু হতে পারে না এবং সমাজ দুর্নীতি মুক্ত হতে পারেনা। আমরা দেখেছি ইতিপূর্বের শাসনগুলো ছিল দুর্নীতিপূর্ণ। আল্লাহ আমাদেরকে যদি,জামায়াতে ইসলামীকে যদি এদেশের জনগণ সরকার গঠনের পর্যায়ে নিয়ে যায়, তাহলে আমরা দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো। চাঁদাবাজি,ঘুষ,দখলবাজি বন্ধ করার চেষ্টা করবো। আসুন আমরা দুর্নীতিমুক্ত একটি দেশ গড়ে তোলার চেষ্টাবিস্তারিত…


যতই অপপ্রচার হোক নির্ধারিত তারিখেই নির্বাচন : স্বরাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক নিউজ :: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, যতই অপপ্রচার হোক না কেন, নির্ধারিত তারিখেই নির্বাচন অনুষ্ঠিত হবে। মঙ্গলবার বিকেলে সাভারের তেঁতুলঝোরা কলেজ মাঠে মক ভোটিং কেন্দ্র পরিদর্শন ও নির্বাচন ব্যবস্থাপনা অনুশীলন পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ, অবাধ এবং উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। সবাই শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারবেন। তিনি বলেন, কেউ যদি নির্বাচনে কোনো রকম শৃঙ্খলাভঙ্গের চেষ্টা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সবসময় প্রস্তুত আছেন। জাহাঙ্গীরবিস্তারিত…