শুক্রবার, ফেব্রুয়ারি ২০, ২০২৬
সড়কে ঝরলো তাজা প্রান
মায়ের সাথে ইফতার করা হলো না সজীবের
কামরুল হাসান।। মায়ের সাথে ইফতার করা হলো না স্কুল ছাত্র সজীব হোসেনের(১৫)। ইফতারের ঠিক পূর্ব মুহূর্তে শুক্রবার পৌণে ৬ টার দিকে কলারোয়া উপজেলার আলাইপুর খাঁপাড়া মোড়ে ইটবাহী ট্রলি চাপায় প্রাণপ্রদীপ নিভে যায় সজীবের। নিহত সজীব কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। সে উপজেলার আগুনপুর গ্রামের ব্যবসায়ী রবিউল ইসলামের ছেলে। জানা গেছে, শুক্রবার পড়ন্ত বিকেলে সজীব নিজ গ্রাম আগুনপুর থেকে বাইসাইকেলযোগে কলারোয়ার বাসায় আসছিলো। পথিমধ্যে আলাইপুর খাঁপাড়ার নিকটে একটি ইটবাহী ট্রলি সামনের দিক থেকে বাইসাইকেলটিকে ধাক্কা দেয়। এ সময় সাইকেল থেকে ছিটকে পড়ে সজীব ট্রলির চাকার নিচে পিষ্ট হয়।বিস্তারিত…


