ফেব্রুয়ারি, ২০২৬

 

কলারোয়ায় গণসংবর্ধিত হলেন নব-নির্বাচিত সংসদ সদস্য

কামরুল হাসান।। কলারোয়ায় নব নির্বাচিত এমপি অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহকে গণসংবর্ধনা দেয়া হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকালে কলারোয়া সরকারি পাইলট হাইস্কুল মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ বলেছেন, মহান আল্লাহতালা এ বিজয়ে আমাদেরকে আরো মানুষের কাছাকাছি আসার সুযোগ করে দিয়েছেন। সাথে সাথে সেই মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। তালা-কলারোয়ার জনগণ হামলা-মামলাসহ সকল ভয়ভীতি ও রক্ত চক্ষুকে উপেক্ষা করে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে এক নজিরবিহীন ইতিহাস সৃষ্টি করেছেন। গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন,বিস্তারিত…


কলারোয়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে একজন নিহত

কামরুল হাসান।। কলারোয়ায় তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে ইব্রাহিম হোসেন (২৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। মারাত্মকভাবে আহত হয়েছেন তার বড় ভাই রুহুল আমিন (৩৪)। এ ঘটনায় একই পরিবারের চারজনকে আটক করেছে থানা পুলিশ। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ৩টার দিকে উপজেলার ৮নং কেরালকাতা ইউনিয়নের সাতপোতা বেড়বাড়ি গ্রামে এ ঘটনাটি ঘটে। হতাহত দু’ভাই একই গ্রামের ছলেমান শেখের ছেলে। নিহত ইব্রাহিম হোসেন পেশায় ভ্যানচালক। তিনি এক সন্তানের জনক এবং বর্তমানে তার স্ত্রী অন্তঃসত্ত্বা বলে জানা গেছে। নিহত ইব্রাহিম হোসেনের স্ত্রী মেঘলা খাতুন জানান- বাড়ির পাশের একটি মুরগির খামারের দুর্গন্ধকে কেন্দ্র করে কথাবিস্তারিত…


নরসিংদীতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে ট্রেনের ধাক্কায় শীতলক্ষ্যা নদীতে পড়ে এক অজ্ঞাত পরিচয় নারীর (২৫) মৃত্যু হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে ঘোড়াশাল পুরনো রেলসেতুতে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার সকাল ১১টার দিকে ঘোড়াশাল ফ্ল্যাগ রেলস্টেশন সংলগ্ন পুরনো সেতু দিয়ে ওই নারী পার হচ্ছিলেন। এ সময় ঢাকাগামী একটি আন্তঃনগর ট্রেনের ধাক্কায় তিনি শীতলক্ষ্যা নদীতে পড়ে যান। এতে মাথায় ও মুখে গুরুতর আঘাত লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা তার মরদেহ নদী থেকে তীরে নিয়ে আসে। খবর পেয়ে ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির সদস্যরা মরদেহটি উদ্ধার করেন। ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জবিস্তারিত…


আশাশুনিতে নব-নির্বাচিত এমপি রবিউল বাশারের ৩ টি সরকারি প্রতিষ্ঠান পরিদর্শন ও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের সহায়তা প্রদান

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।। আশাশুনি উপজেলার ৩টি সরকারি প্রতিষ্ঠান ও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ দোকান পরিদর্শন করেছেন নব-নির্বাচিত এমপি মুহাদ্দিস রবিউল বাশার। রবিবার (২২ ফেব্রুয়ারী) সকাল ১০.১৫ টায় দোকান পরিদর্শনের মধ্যদিয়ে কার্যক্রম শুরু করা হয়। শুরুতে আশাশুনি ব্রীজের কাছে আশাশুনি বাস স্ট্যান্ডে সম্প্রতি অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ দোকান পরিদর্শন করা হয়। এসময় এমপি রবিউল বাশার ক্ষতিগ্রস্থ দোকান ও পুড়ে যাওয়া মালামাল দেখেন এবং ক্ষতিগ্রস্থ দু’ব্যবসায়ীকে ২০ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়। পরে তিনি আশাশুনি থানা পরিদর্শন,পুলিশ কর্মকর্তা ও সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। বেলা ১১.৩০ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। উপজেলারবিস্তারিত…


ভালুকা চাঁদ পুরে ছোট ভাইয়ের মৃত্যের খবরে বড় ভাইয়ের মৃত্য

রুহুল কুদ্দুস :: ভালুকা চাঁদ পুরে ছোট ভাইয়ের মৃত্যের খবরে বড় ভাইয়ের মৃত্যবরন করিয়াছেন। রবিবার (২২ ফেব্রুয়ারি) সকালে ধুলিহর ইউনিয়নের ভালুকা চাঁদ পুর সাত্তারের মোড় সংলগ্ন এলাকায় ছোট ভাই আব্দুল গফুরের মৃত্যের খবর শুনে বড় ভাই আব্দুল করিম স্ট্রোক করে করে মারা যায়। সরেজমিনে গিয়ে দেখা যায়,দুরারোগ্য ব্যাধি ক্যান্সার আক্রান্ত আবুল কাশেমের ছোট ছেলে আব্দুল গফুর(৫৩) সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্য বরন করেন এখবর বাড়িতে পৌছালে বড় ভাই আব্দুল করিম মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়ে ছোট ভাইয়ের মৃত্য শোক সহ্য করতে না পেরে স্ট্রোক জনিত কারনে নিজ বাড়িতে ইন্তেকাল করেনবিস্তারিত…


আশাশুনিতে নব-নির্বাচিত এমপি রবিউল বাশারকে ছাত্র শিবিরের সংবর্ধনা

আশাশুনি প্রতিনিধি :: সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনের নব-নির্বাচিত এমপি মুহাদ্দিস রবিউল বাশারকে আশাশুনি উপজেলা ছাত্র শিবিরের পক্ষ থোকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। রবিবার (২২ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলা জামায়াত কার্যালয়ে এ সংবর্ধনা সভার আয়োজন করা হয়। উপজেলা শিবির সভাপতি ইয়াছিন আরাফাতের সভাপতিত্বে শাখা সেক্রেটারী মোমিনুর রহমানের সঞ্চালনায় সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংবর্ধিত অতিথি মুহাদ্দিস রবিউল বাশার এমপি। সভায় অন্যদের মধ্যে জেলা জামায়াতের সেক্রেটারী মাওঃ আজিজুর রহমান,জেলা কর্ম পরিষদ সদস্য এড.আঃ সোবহান মুকুল ও কাজী মোজাহিদুল আলম,উপজেলা আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার,নায়েবে আমীর নুরুল আফসার মোর্তজা,উপজেলা সেক্রেটারী অধ্যক্ষ মাওঃ আনওয়ারুলবিস্তারিত…


১২ মার্চ সংসদ বসছে, নির্বাচন করা হবে স্পিকার-ডেপুটি স্পিকার

ডেস্ক নিউজ :: ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে আগামী ১২ মার্চ। এই অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। এ ছাড়া অন্তবর্তী সরকারের আমলে জারি করা অধ্যাদেশগুলো উত্থাপন করা হবে। শোক প্রস্তাব ও রাষ্ট্রপতির ভাষণ হবে। এসব তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী এই তথ্য জানিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ–সংক্রান্ত সারসংক্ষেপ জাতীয় সংসদ সচিবালয় থেকে প্রধানমন্ত্রীর দপ্তর হয়ে রাষ্ট্রপতির কাছে যাবে। রাষ্ট্রপতি সে মতে সংসদ অধিবেশন আহ্বান করবেন, প্রধানমন্ত্রী পরামর্শক্রমে। সেটা নির্ধারণ হয়েছে ১২বিস্তারিত…


বগুড়া ও শেরপুরের উপনির্বাচনের সম্ভাব্য তারিখ জানাল ইসি

ডেস্ক নিউজ :: বগুড়া-৬ এবং শেরপুর-৩ আসনের উপনির্বাচন আগামী ১৪ এপ্রিলের আগেই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। রবিবার (২২ ফেব্রুয়ারি) ইসি সূত্রে এ তথ্য জানা গেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসনে নির্বাচিত হন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি ঢাকা-১৭ আসনেও নির্বাচিত হওয়ায় গত ১৬ ফেব্রুয়ারি বগুড়া-৬ আসনের প্রতিনিধিত্ব ছেড়ে দেওয়ার কথা জানিয়ে কমিশনে ঘোষণাপত্র দাখিল করেন। ফলে একই তারিখ থেকে বগুড়া-৬ আসনটি শূন্য ঘোষণা করা হয়। এ ছাড়া, গত ৩ ফেব্রুয়ারি দিবাগত রাত ৩টার দিকে কিডনিজনিত রোগে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের জামায়াত মনোনীতবিস্তারিত…


আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিনিধি : মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত কবির হোসেন আকন এর সভাপতিত্বে আলোচনা সভায় দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ হাবিবুল্লাহ, মো. শফিউল ইসলাম ও শিক্ষার্থী তাসফিয়া তাবাচ্ছুম প্রমুখ। আলোচনা সভা শেষে মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আলোচনা সভা পূর্বে সাতক্ষীরা কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষক ওবিস্তারিত…


কুষ্টিয়ায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৫

কুষ্টিয়ায় সিলিন্ডারবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে কুষ্টিয়া বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে। কুষ্টিয়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন- খাজানগর এলাকার মৃত সিরাজুল ইসলামের দুই স্ত্রী আমেনা খাতুন (৬৫) ও কমেলা খাতুন (৬২), আমেনা খাতুনের মেয়ের জামাই সিএনজিচালক জাকারিয়া সরকার (৪০), খাজানগর এলাকার আব্দুল মালেকের ছেলে আশরাফুল (২৮) ও অজ্ঞাত এক নারী। নিহত আমেনা ও কমেলা তাদের মেয়ের বাড়ি রাজশাহী জেলার বাঘা থানার চকরাজাপুর এলাকার থেকে নিজ বাড়ি কুষ্টিয়ার খাজানগর এলাকায় আসছিলেন।বিস্তারিত…