বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৫, ২০২৬
কলারোয়ায় বিএনপি প্রার্থী সাবেক এমপি হাবিব
এলাকার সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন
কামরুল হাসান।। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১ সংসদীয় আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবকে ধানের শীষে ভোট দিন। বৃহস্পতিবার সন্ধ্যায় কলারোয়া পৌর সভার মির্জাপুর দক্ষিণ পাড়ায় অবস্থিত বিএনপি অফিসে আয়োজিত এক মতবিনিময় সভায় এই আহবান জানান বিএনপির নেতৃবৃন্দ। মতবিনিময় সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক কলারোয়া পৌর সভার সাবেক মেয়র আক্তারুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব শেখ তামিম আজাদ মেরিন। প্রধান শিক্ষক সাবেক পৌর কাউন্সিলর রাশেদুল হাসান কামরুলের সঞ্চালনায় ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আইয়ুব হোসেনবিস্তারিত…


