আশাশুনি ৪ দোকানে ভয়াবহ আগুন।। ৬ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনিতে আকস্মিক অগ্নিকান্ডে ৪ টি দোকান ও দোকানের মালামাল পুড়ে গেছে। প্রাথমিক হিসাবে ৬ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারনা করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান,আশাশুনি ব্রীজের দক্ষিণ পাশে বাস স্ট্যান্ডে মুদি ও চা-পান ব্যবসায়ী মুজিবুর রহমানের মুকুল স্টোরে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। মুহুর্তে পাশের বকুল মোড়ল,রাজু আহমেদ ও রজব আলীর দোকানে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় ফায়ার ব্রিগেট স্টেশনের একটি দল দ্রুত ঘটনাস্থানে পৌছে আগুন নিভানোর চেষ্টা করে। ১২ জন ফায়ার ফাইটার প্রায় আধা ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। ততক্ষনে মুকুল স্টোর সম্পূর্ণভাবে এবং পাশের ৩টি দোকান বেশীর ভাগ ক্ষতিগ্রস্ত হয়। অগ্নিকান্ডে মুকুল স্টোরের সাড়ে ৩ লক্ষ টাকা,বকুল মোড়লের ১ লক্ষ টাকা,রাজু আহমদের ১ লক্ষ ২০ হাজার টাকা ও রজব আলীর ৫০ হাজার টাকার আনুমানিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দোকান মালিক পক্ষ জানান।
আশাশুনি ফায়ার স্টেশনের লিডার মিজানুর রহমান জানান,তারা ১২ জনের টিম আধা ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়েছি। ক্ষয়ক্ষতির সঠিক তথ্য পাওয়া না গেলেও প্রায় ২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারনা করা হচ্ছে।






সম্পর্কিত সংবাদ

  • আশাশুনি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা প্রদান
  • আশাশুনির ১০টি পয়েন্টে মারাত্মক নদী ভাঙ্গন রোধে টেকসই বাঁধ নির্মানে এমপি’র ডিও লেটার প্রদান
  • আশাশুনির হাজরাখালী ভাঙ্গন কবলিত ভেড়ীবাঁধ পরিদর্শেন এমপি রবিউল বাশার
  • আশাশুনির সন্তান লেবাননে নিহত নাহিদুলের বাড়িতে ইউএনও শ্যামানন্দ কুন্ডু
  • আশাশুনিতে ফারিয়ার প্রতিবাদী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
  • আওয়ামী দোসরদের ষড়যন্ত্রের শিকার ইউসুফের আশাশুনি প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন
  • আশাশুনিতে মে দিবসে উপজেলা প্রশাসনের র‍্যালি ও পথ সভা
  • আশাশুনিতে মে দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা