ফেব্রুয়ারি, ২০২৬
ঝাউডাঙ্গা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল
এস.এম আব্দুল্লাহ :: পবিত্র মাহে রমজান উপলক্ষে ঝাউডাঙ্গা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৯ই রমজান (শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি) সন্ধ্যায় প্রেসক্লাবের সকল সদস্যদের অংশগ্রহণে ঝাউডাঙ্গা হাইস্কুল অডিটোরিয়ামে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ঝাউডাঙ্গা প্রেসক্লাবের প্রতিষ্ঠা ও সাবেক সভাপতি একরামুল কবিরের সভাপতিত্বে এবং প্রেসক্লাবের বর্তমান সভাপতি মোস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক ডা. আবুল হোসেনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঝাউডাঙ্গা কলেজের কলেজের অধ্যক্ষ খলিলুর রহমান, ঝাউডাঙ্গা মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আব্দুল মজিদ, ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম, ইউনিয়ন জামায়াতের আমীর অধ্যাপক ইকবাল হোসেন, ঝাউডাঙ্গা বাজার কমিটির সভাপতি শাহজাহানবিস্তারিত…
“জামায়াত হারেনি, বরং হারানো হয়েছে জামায়াতকে” – মুহাদ্দিস আব্দুল খালেক
শাহ জাহান আলী মিটন, সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতে ইসলামী’র উদ্যোগে বুধবার (২৫ ফেব্রুয়ারি ২০২৬) বিকালে মোজাফফর গার্ডেনে “দায়িত্বশীলদের সম্মানে ইফতার মাহফিল” অনুষ্ঠিত হয়েছে। জেলা কর্মপরিষদ সদস্য ও সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোশাররফ হোসেন’র সভাপতিত্বে এবং জেলা কর্মপরিষদ সদস্য ও সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য ও জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেক। এসময় তিনি তাঁর বক্তব্যে বলেন, সকলে একসাথে হয়ে আমাদের মোকাবেলা করেছে। নির্বাচন ভাল হলেও নির্বাচনের ফলাফলের কারচুপি হয়েছে। জামায়াত হারেনি, বরং হারানো হয়েছে । আমরা আশাবাদী,বিস্তারিত…
কলারোয়া ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবে দোয়া ও ইফতার মাহফিল
কামরুল হাসান।। কলারোয়া ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের প্রয়াত সদস্যবৃন্দের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল বৃহস্পতিবার প্রতিষ্ঠানের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি বিএম আব্দুর রশিদ কচিসহ সকল প্রয়াত সদস্য ও কর্মকর্তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন আরবি প্রভাষক তৌহিদুর রহমান। দোয়াপূর্ব সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক মীর রফিকুল ইসলাম। সাবেক সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানের বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সভাপতি হরেন্দ্রনাথ রায়, কলারোয়া প্রেসক্লাবের আহ্বায়ক তাওফিকুর রহমান সঞ্জু, যুগ্ম আহ্বায়ক এমএ সাজেদ, কলারোয়া নিউজেরবিস্তারিত…
পাটকেলঘাটার কুমিরায় গরুবোঝাই ভ্যান খাদে পড়ে নিহত ২
সাতক্ষীরা-খুলনা মহাসড়কে গরুবোঝাই একটি ইঞ্জিনচালিত ভ্যান খাদে পড়ে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে মহাসড়কের পাটকেলঘাটা থানা এলাকার কুমিরার বালিগাদার মোড় সংলগ্ন একটি ইটভাটার পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইঞ্জিনভ্যান চালকের নাম ইশার আলী (৬০)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর এলাকার বাসিন্দা। আহতদের মধ্যে একজন হাসপাতালে নেওয়ার পর মারা যান বলে জানিয়েছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকালে ইশার আলী, মো. মামুন হোসেন, মোতালেব হোসেন ও মো. আমিনুল ইসলাম তিনটি গরুবোঝাই ভ্যানে করেবিস্তারিত…
একুশে বইমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
‘বহুমাত্রিক বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে মাসব্যাপী অমর একুশে বইমেলা ২০২৬ এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ৩টার পর বাংলা একাডেমি প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। ভাষা আন্দোলনের শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যান-জুড়ে শুরু হলো এই সাংস্কৃতিক আয়োজন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ বিজয়ীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক। এতে স্বাগত বক্তব্য দেন সংস্থাটির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদবিস্তারিত…
কলারোয়ায় জীবনের নিরাপত্তা চেয়ে আল আমিনের সংবাদ সম্মেলন
কামরুল হাসান।। কলারোয়ায় জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন উপজেলার দক্ষিণ ক্ষেত্রপাড়া গ্রামের মফেজ উদ্দীন মোল্যার ছেলে আল আমিন। বুধবার দুপুরে কলারোয়া প্রেসক্লাবে চার জনের নাম উল্লেখ করে তিনি এ সংবাদ সম্মেলন করেন। তিনি তার লিখিত বক্তব্যে বলেন, আমি সরসকাটি ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ে দপ্তরী হিসাবে কর্মরত আছি। বিবাদী ১) সোনিয়া, পিতা: মো: খোরশেদ আলী শেখ, ২) মো: খোরশেদ আলী শেখ, পিতা: মৃত নবায়েতুল্লাহ শেখ, ৩) মোছা: রুপা খাতুন, স্বামী মো: খোরশেদ আলী শেখ, সর্ব সাং খোর্দ্দ বাটরা, ৪) হাবিবুল্লা মোল্লা, পিতা: মৃত কিরামত মোল্লাসহ আরও অনেকে, গ্রাম: ক্ষেত্রপাড়া, সর্ব থানা:বিস্তারিত…
জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ, জানা যাবে যেভাবে
জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে ফল প্রকাশ করা হয়। জানা গেছে, মোট ৪৫ হাজার ২০০ শিক্ষার্থীকে এ বছর বৃত্তি প্রদান করা হবে। এর মধ্যে ট্যালেন্টপুল ও সাধারণ বৃত্তির জন্য কোটা নির্ধারণ করা হয়েছে। বোর্ডভিত্তিক আনুপাতিক হারে বৃত্তি বণ্টন করা হবে। পাশাপাশি উপজেলা পর্যায়েও ট্যালেন্টপুল ও সাধারণ বৃত্তির জন্য নির্দিষ্ট কোটা রাখা হয়েছে। নীতিমালা অনুযায়ী শিক্ষার্থীদের মধ্যে এ বৃত্তি প্রদান করা হবে। অনলাইন ও এসএমএসের মাধ্যমে ফলাফল দেখা যাবে। অনলাইনে ফলাফল দেখার উপায়- প্রথমে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে (dpe.gov.bd) প্রবেশ করতে হবে।বিস্তারিত…
সাতক্ষীরাকে জুয়া ও মাদকমুক্ত করার দাবিতে ডিসি বরাবর ছাত্রদল নেতার খোলা চিঠি
সাতক্ষীরা নিউজ ডেস্ক :: সাতক্ষীরা জেলাকে জুয়া ও মাদকমুক্ত করার দাবিতে ডিসি বরাবর স্থানীয় এক ছাত্রদল নেতা খোলা চিঠি পাঠিয়েছেন। চিঠিটি সংবাদ মাধ্যমে প্রকাশের জন্য আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) প্রেরণ করেছেন তিনি। মাননীয় জেলা প্রশাসক মহোদয় সম্বোধন করে সাতক্ষীরা সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃ আফজাল হোসেন লিখেছেন- সাতক্ষীরা জেলাজুড়ে জুয়া ও মাদক বর্তমানে ভয়াবহ মাত্রায় বিস্তার লাভ করেছে। এর কারণে অসংখ্য পরিবার নিঃস্ব হয়ে পড়ছে এবং সমাজের শান্তি ও শিশুদের ভবিষ্যৎ বিপন্ন হচ্ছে। দুঃখজনক হলেও সত্য, ৫ আগস্ট স্বৈরাচার পতনের পর দায়িত্ব নেওয়া জেলা প্রশাসক জনাব মোস্তাক আহমেদ এবংবিস্তারিত…
নতুন আইজিপি হলেন আলী হোসেন ফকির
পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) প্রধান মো. আলী হোসেন ফকিরকে নতুন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। জানা যায়, মো. আলী হোসেন ফকির বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৫তম ব্যাচের সদস্য। রাজনৈতিক কারণে আওয়ামী লীগ শাসনামলে তাকে একবার চাকরিচ্যুত করা হয়। বিএনপি আমলে তিনি চাকরি ফিরে পান। এরপর আবার আওয়ামী লীগ আমলে তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ড. মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের সময়েবিস্তারিত…
ঈদে রেলের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ
ঈদুল ফিতর উপলক্ষ্যে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। ঈদ উপলক্ষে ঘরমুখী মানুষের এই ট্রেনযাত্রার টিকিট বিক্রি শুরু হবে ৩ মার্চ থেকে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ আসন অনলাইনে বিক্রি করা হবে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রেলওয়ে কর্তৃপক্ষ এ তথ্য জানায়। কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদুল ফিতর উপলক্ষ্যে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে ৩ মার্চ থেকে। ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ২৩ মার্চ থেকে। রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, এবারও দুই অঞ্চলের টিকিট দুই ভাগে বিক্রি হবে। পশ্চিমাঞ্চলে চলাচল করা সব আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে সকালে। আর পূর্বাঞ্চলে চলাচল করা সববিস্তারিত…


