কলারোয়া ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবে দোয়া ও ইফতার মাহফিল

কামরুল হাসান।। কলারোয়া ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের প্রয়াত সদস্যবৃন্দের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল বৃহস্পতিবার প্রতিষ্ঠানের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি বিএম আব্দুর রশিদ কচিসহ সকল প্রয়াত সদস্য ও কর্মকর্তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন আরবি প্রভাষক তৌহিদুর রহমান। দোয়াপূর্ব সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক মীর রফিকুল ইসলাম। সাবেক সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানের বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সভাপতি হরেন্দ্রনাথ রায়, কলারোয়া প্রেসক্লাবের আহ্বায়ক তাওফিকুর রহমান সঞ্জু, যুগ্ম আহ্বায়ক এমএ সাজেদ, কলারোয়া নিউজের প্রকাশক প্রভাষক আরিফ মাহমুদ, এনটিভির অনলাইন রিপোর্টার সহকারী অধ্যাপক কেএম আনিছুর রহমান, ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের যুগ্ম সম্পাদক রমজান আহমেদ, সাংগঠনিক সম্পাদক জুলফিকারুজ্জামান জিল্লু, ক্রীড়া সম্পাদক রেজাউল করিম লাভলু, দপ্তর সম্পাদক রবিউল হাসান, সমাজকল্যাণ সম্পাদক ফজলুল হক লাকু, প্রচার সম্পাদক অহিদুজ্জামান, সাংস্কৃতিক সম্পাদক রবিউল ইসলাম, নির্বাহী সদস্য রেজাউল ইসলাম, সদস্য শেখ রেজাউল ইসলাম, পরিতোষ কুমার পাল, দিলিপ অধিকারী চান্দু, সানবিম করিম সিয়াম প্রমুখ।






সম্পর্কিত সংবাদ

  • বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ ও যৌতুক প্রথা প্রতিরোধ বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা
  • কলারোয়ায় যাত্রা শুরু সিটি মেডিকেল সেন্টারের
  • কলারোয়ায় ৩ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন
  • কলারোয়ায় সোনাই নদীতে অবৈধ নেট-পাটা অপসারণ
  • কলারোয়ায় আম সংগ্রহ ও বাজারজাতকরণ শুরু
  • ছাত্রদল নেতা আবিরকে সংবর্ধনা প্রদান
  • কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
  • কলারোয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা