“জামায়াত হারেনি, বরং হারানো হয়েছে জামায়াতকে” – মুহাদ্দিস আব্দুল খালেক

শাহ জাহান আলী মিটন, সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতে ইসলামী’র উদ্যোগে বুধবার (২৫ ফেব্রুয়ারি ২০২৬) বিকালে মোজাফফর গার্ডেনে “দায়িত্বশীলদের সম্মানে ইফতার মাহফিল” অনুষ্ঠিত হয়েছে।

জেলা কর্মপরিষদ সদস্য ও সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোশাররফ হোসেন’র সভাপতিত্বে এবং জেলা কর্মপরিষদ সদস্য ও সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য ও জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেক।

এসময় তিনি তাঁর বক্তব্যে বলেন, সকলে একসাথে হয়ে আমাদের মোকাবেলা করেছে। নির্বাচন ভাল হলেও নির্বাচনের ফলাফলের কারচুপি হয়েছে। জামায়াত হারেনি, বরং হারানো হয়েছে ।

আমরা আশাবাদী, ইনশাল্লাহ, যে আবেগ ও উচ্ছ্বাস আমরা এই গণজোয়ারে দেখেছি, তা কোনোভাবেই বন্ধ করা যাবে না। আমাদের জন্য প্রয়োজনীয় সহায়তা আল্লাহ দান করবেন। আমরা যেন পার্লামেন্টে যথাযথ দায়িত্ব পালন করতে পারি এবং দেশ ও জাতির আশা ও আকাঙ্ক্ষা পূরণ করতে সক্ষম হই।”

এসময় তিনি রমজানের তাৎপর্যও তুলে ধরেন এবং বলেন, “রমজান আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন এবং সমাজে ন্যায়-নীতির চর্চার মাস।” এছাড়া তিনি সমাজের দায়িত্বশীল ব্যক্তিদের সম্মাননা প্রদান করেন এবং উন্নয়ন ও কল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকার আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক ওবায়দুল্লাহ, প্রভাষক ওমর ফারুক, জেলা কর্মপরিষদ সদস্য মাওঃ আব্দুল বারী, মাওঃ শাহাদাত হোসেন, শহর আমীর জাহিদুল ইসলাম, সদর জামায়াতের নায়েবে আমীর মাস্টার হাবিবুর রহমান, সহকারী সেক্রেটারী মুহাদ্দিস আলাউদ্দিন,অধ্যাপক শহিদুর রহমান, মাওলানা আব্দুস সবুর, মাওলানা মাহফুজুর রহমান,
শহর সেক্রেটারি খোরশেদ আলম প্রমুখ।






সম্পর্কিত সংবাদ

  • সাতক্ষীরায় তরূণদের জন্য কারিগরি দক্ষতা মেলা অনুষ্ঠিত
  • প্রিন্সিপাল খলিলুর রহমানের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ছাত্রনেতা আফজাল হোসেন
  • সংসদে অসুস্থ জামায়াত এমপি হাফেজ রবিউল বাশারের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী
  • কলারোয়া প্রতিদিন পরিবারের সংবর্ধনায় সম্মানিত হলেন বিবিকেএ’র কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল এবাদুল্লাহ আফজাল
  • ঝাউডাঙ্গার ওয়ারিয়ায় তুলার গোডাউনে আগুন
  • কাকডাঙ্গা সিনিয়র ফাজিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের দোয়া ও বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা
  • ঝাউডাঙ্গায় শহীদ শরীফ ওসমান হাদির স্মরণে ফাইনাল খেলা অনুষ্ঠিত
  • ঝাউডাঙ্গায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন