জানুয়ারি, ২০২৬

 

ফিংড়ীতে জামায়াত নেতা মওদুদীর বড় ভাইয়ের জানাজা মুহাদ্দিস আব্দুল খালেকের ইমামতিতে অনুষ্ঠিত

সাতক্ষীরা: সাতক্ষীরার ফিংড়ীতে জামায়াতে ইসলামী নেতা মওদুদীর বড় ভাইয়ের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) দুপুর ২টায় ফিংড়ী খানবাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের জানাজা নামাজ আদায় করা হয়। জানাজায় ইমামতি করেন সাতক্ষীরা-২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক। এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা মোশাররফ হোসাইন, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাস্টার হাবিবুর রহমান ও মাওলানা আজাদুল ইসলাম, ইউনিয়ন আমির শাহিনুজ্জামানসহ জামায়াতের বিভিন্ন স্তরের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুসল্লিরা। জানাজা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।


আশাশুনিতে জাতীয় সমাজসেবা দিবসে র‍্যালি, আলোচনা সভা ও সম্মাননা ক্রেস্ট প্রদান

এস,এম মোস্তাফিজুর রহমান।।আশাশুনিতে জাতীয় সমাজসেবা দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি,আলোচনা সভা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। শনিবার(৩ জানুয়ারী) সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রযুক্তি ও মমতায়,কল্যাণ ও সমতায়,আস্থা আজ সমাজসেবায়”এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠানের শুরুতে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা করা হয়। উপজেলা সমাজসেবা অফিসার মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান হিমু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক স ম হেদায়েতুল ইসলাম,উপজেলা জামায়াতের শুরাবিস্তারিত…


জামায়াতের শীতবস্ত্র উপহার প্রদান অনুষ্ঠান

নিউজ ডেস্ক :: বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা-১৬ (পল্লবী ও রূপনগর) এলাকায় কর্নেল (অব:) আব্দুল বাতেন এর সৌজন্যে রূপনগর থানার আলুব্দী গ্রামে শীতবস্ত্র উপহার প্রদান করা হয়। ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শূরার সদস্য ও রূপনগর থানা আমীর মোঃ আবু হানিফ এর সভাপতিত্বে এবং থানা অফিস সম্পাদক হাসান মোঃ ইউসুফ এর পরিচালনায় উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য জনাব মোঃ নাসির উদ্দীন। এসময় আরো উপস্থিত ছিলেন রূপনগর থানা থানা কর্মপরিষদ সদস্য শেখ নুরুন্নবী মানিক, স্থানীয় ওয়ার্ড সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান ও মোঃ লিয়াকত হোসেন সহ স্থানীয় নেতৃবৃন্দ।


মাটিবাহী বাহন চাপায় প্রাণ গেলো কলেজ ছাত্রী সুরাইয়ার

কামরুল হাসান।। আবারও কলারোয়ায় মাটিবাহী ট্রলির চাপায় প্রাণ গেলো সুরাইয়া খাতুন(১৮) নামে এক কলেজ ছাত্রীর। তিনি উপজেলার ছলিমপুর গ্রামের ওজিয়ার রহমান গাজীর মেয়ে। শনিবার (৩জানুয়ারি) সকাল ৮টার দিকে কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সামনের সড়কে মর্মান্তিক এ ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কলারোয়া সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী সুরাইয়া খাতুন প্রতিদিনের ন্যায় প্রাইভেট পড়ার জন্য একটি ইজিবাইক যোগে বাড়ি থেকে কলারোয়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন। সকাল ৮টার দিকে বেত্রবতী হাইস্কুলের সামনে আকস্মিকভাবে একটি মাটি বাহী ট্রলি রাস্তা অতিক্রম করার সময় ট্রলি-ইজিবাইকের সংঘর্ষ হয়। এসময় ইজিবাইকের যাত্রী সুরাইয়া খাতুন রাস্তায় ছিটকে পড়েবিস্তারিত…


আগামীতে একসঙ্গে কাজ করবে বিএনপি-জামায়াত

জাতীয় স্বার্থে অতীতের মতো বিএনপির সঙ্গে একসঙ্গে কাজ করার আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের নেতারাও একই আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন। আগামী নির্বাচনের পরপরই সরকার গঠনের আগেই একসঙ্গে বসে জাতির জন্য চিন্তা ও সিদ্ধান্ত নেওয়ারও প্রত্যাশার কথা জানিয়েছেন জামায়াত আমির। বৃহস্পতিবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে তারেক রহমান ও তার শোক-সন্তপ্ত পরিবারবর্গকে সমবেদনা জানাতে গিয়ে এসব বিষয়ে আলোচনা করেন জামায়াত আমির। এ সময় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার জন্য রাখা শোক বইয়ে স্বাক্ষর করে তিনি। পরে প্রেসবিস্তারিত…


কাকডাঙ্গা সিনিয়র ফাজিল মাদরাসার বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

বিশেষ প্রতিনিধি- সাতক্ষীরা কলারোয়া উপজেলাধীন কাকডাঙ্গা সিনিয়র ফাজিল মাদ্রাসার শিশু শ্রেণি থেকে নবম শ্রেণির বার্ষিক ও দাখিল দশম শ্রেণির নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। বৃহষ্পতিবার (১ জানুয়ারি) সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করা হয়। এসময় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ মাদ্রাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাওলানা মো: অহিদুজ্জামান এর সভাপতিত্বে ও আরবী প্রভাষক মাওলানা মো: তবিবুর রহমানের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার সহ-সভাপতি মোঃ আব্দুর রশিদ মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী বীর মুক্তিযোদ্ধা আব্দুল মাজেদ। অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন, সহকারী অধ্যাপকবিস্তারিত…


কেঁড়াগাছী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় কলারোয়া এর বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও বই বিতরণ

অদ্য ১লা জানুয়ারি ২০২৬, কেঁড়াগাছি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৫ শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও ২০২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক অভিভাবক সদস্য বিশিষ্ট শিক্ষাবিদ ডাক্তার হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৫ নং কেঁড়াগাছি ইউনিয়নের সেক্রেটারি মাওলানা ফিরোজ আহমেদ আজাদী, ৫ নং কেঁড়াগাছি ইউনিয়ন যুবদলের সদস্য সচিব জনাব আকতারুজ্জামান আক্তার, ৫ নং কেঁড়াগাছি ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের বিএনপি’র সভাপতি মোঃ আখতারুজ্জামান আতা, অত্র বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক মাওলানা মোকাম্মেল হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোসলেম আলী হাজরা, কেঁড়াগাছি গ্রামেরবিস্তারিত…


খালেদা জিয়ার মাগফেরাত কামনায় রূপালী ব্যাংকে দোয়ানুষ্ঠান

কামরুল হাসান।। কলারোয়ায় বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে এক দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার যোহর নামাজের পর রূপালী ব্যাংক পিএলসি, কলারোয়া শাখার আয়োজনে ওই দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রকিব মোল্লা। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের শাখা ব্যবস্থাপক মো.রফিকুল ইসলাম, সেকেন্ড অফিসার মো.আব্দুল্লাহ আল মামুন, দীপংকর কুমার পাল, ব্যাংক কর্মকর্তা সঞ্জয় কুমার মন্ডল, মহানন্দ কুমার মন্ডল, অফিসার শেখ আব্দুল কুদ্দুস, নাজিমউদ্দীন, আল ইমরান, কিংকর মন্ডলসহবিস্তারিত…