বৃহস্পতিবার, জানুয়ারি ২২, ২০২৬
পিতা-মাতার কবর জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণায় বিএনপি প্রার্থী হাবিব
কামরুল হাসান।। পিতা-মাতার কবর জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচার-প্রচারণার কাজ শুরু করলেন সাতক্ষীরা-১ আসনের বিএনপি প্রার্থী সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে কলারোয়া পৌরসভার ১ নং ওয়ার্ড তুলসীডাঙ্গা পশ্চিম পাড়ায় অবস্থিত পারিবারিক কবরস্থানে উপস্থিত হয়ে সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব পিতা-মাতা, ভাই সহ পরিবারের প্রয়াত সদস্যদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন। পিতা এসএম আব্দুল লতিফ খান, মাতা, বড়ো ভাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, মেজো ভাই শহিদুল ইসলাম, অপর ভাই হাফিজুল ইসলামসহ পরিবারের প্রয়াত সদস্যদের উদ্দেশ্যে তিনিবিস্তারিত…
আশাশুনিতে দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী পথসভা ও মিছিল
এস,এম মোস্তাফিজুর রহমান।।আশাশুনিতে দাঁড়িপাল্লা প্রতীকের বিশাল নির্বাচনী পথসভা ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৩ টায় আশাশুনি ব্রীজ সংলগ্ন বাস স্ট্যান্ড চত্বরে এ নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়। উপজেলা আমির আবু মুছা তারিকুজ্জামান তুষারের সভাপতিত্বে এবং সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আনওয়ারুল হক ও সহসেক্রেটারী ডাক্তার রোকনুজ্জামান এর সঞ্চালনায় পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-৩ (আশাশুনি- কালীগঞ্জ) আসনের ১০ দলীয় জোট ও জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান,ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রিয় ছাত্র অধিকার বিষয়ক সম্পাদক আমিরুল ইসলাম,জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্যবিস্তারিত…
দেশে নির্বাচনী প্রচারণার যুদ্ধ শুরু, মানতে হবে যেসব নির্দেশনা
সাতক্ষীরা নিউজ ডেস্ক :: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু হলো আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে। এক্ষেত্রে ১ হাজার ৯৭৩ জন প্রতিদ্বন্দ্বি প্রার্থী শুরু করবেন প্রচার যুদ্ধ, তবে মানতে হবে ইসির আরচণ বিধি। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় এ নির্বাচনের জন্য প্রার্থীরা পাচ্ছেন টানা ২০ দিনের প্রচারের সুযোগ, যা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। প্রচারণা শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই মাঠে নামছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। এরই মধ্যে সংক্ষিপ্ত বিচারের ক্ষমতা নিয়ে সক্রিয় রয়েছে নির্বাচনী তদন্ত কমিটি। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা বাহিনীর তৎপরতাও বাড়ানো হবে। ইসি জানায়, এবার নির্বাচনে স্বতন্ত্র ওবিস্তারিত…


