জানুয়ারি, ২০২৬

 

আগামী নির্বাচনেই নির্ধারিত হবে বাংলাদেশের ভবিষ্যৎ: প্রধান উপদেষ্টা

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের মাধ্যমে দেশের ভবিষ্যৎ নির্ধারণ হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, ‘তরুণরা রাজনীতি করছে, আমি আশা করি তাদের অনেকেই নির্বাচনে জয়ী হবে। জুলাই চার্টার তৈরি হয়েছে। আগামী ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমেই নির্ধারিত হবে ভবিষ্যতের বাংলাদেশ।’ মঙ্গলবার (১৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে ‘উচ্চশিক্ষার বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ দিকনির্দেশনা-২০২৬’ শীর্ষক তিন দিনব্যাপী দক্ষিণ এশীয় আঞ্চলিক সম্মেলনে এসব কথা বলেন সরকারপ্রধান। চাকরি না খুঁজে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জানিয়ে মুহাম্মদ ইউনূস বলেন, শিক্ষা ব্যবস্থার মূল লক্ষ্য কেবল চাকরিরবিস্তারিত…


ঝাউডাঙ্গায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান

এস.এম আব্দুল্লাহ :: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারী) সন্ধায় ঝাউডাঙ্গা জগন্নাথদেব মন্দির প্রাঙ্গণে ঝাউডাঙ্গা ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা ও দোয়া অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর-দেবহাটা) আসনে জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফ। দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা ওলামা দলের সভাপতি মাওলানা আনিসুর রহমান আজাদী, ঝাউডাঙ্গা ডিগ্রি কলেজের অধ্যক্ষ খলিলুর রহমান, ঝাউডাঙ্গা ইউনিয়নবিস্তারিত…


ঝাউডাঙ্গায় ইয়াং মুসলিম জেনারেশনের নব গঠিত কমিটির সভাপতি আব্দুল হান্নান, সম্পাদক হাফেজ সাইফুল্লাহ

এস.এম আব্দুল্লাহ :: সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইয়াং মুসলিম জেনারেশনের আগামী দুই বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। সাবেক সিনিয়র সহ—সভাপতি আব্দুল হান্নান নতুন সভাপতি ও সাইফুল্লাহ সেক্রেটারী মনোনীত হয়েছেন। রবিবার (১০ জানুয়ারি) বিকাল ৫ টার সময় নিজস্ব কার্যালয়ে এক জরুরী সাধারণ সভায় এ কমিটির নাম ঘোষনা করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইয়াং মুসলিম জেনারেশনের নির্বাহী কমিটির সভাপতি আনিসুর রহমান গাজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্লোবাল ট্যালেন্ট স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল ও ইয়াং মুসলিম জেনারেশনের নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক ড. মোঃ সাইফুল আলম, কমিটির সভাপতি শরিফ মোস্তাফিজবিস্তারিত…


ইসিতে দ্বিতীয় দিনের আপিলে ৫৭ জন বৈধ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের পর রোববার (১১ জানুয়ারি) দ্বিতীয় দিনের আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় দিনে নির্বাচন কমিশন (ইসি) ৭০ জনের আপিল শুনানি করেছে। এরমধ্যে ৫৭ জনের আপিল মঞ্জুর করেছে ইসি। এদিন শুনানি শেষে বিকেল ৫টায় ইসি থেকে এ তথ্য জানা যায়। আরও জানা গেছে, নানা কারণে ৭ জনের আপিল নামঞ্জুর করেছে এবং ৬ জনের আপিল পেন্ডিং রাখা হয়েছে। পেন্ডিং তালিকায় থাকাদের বিভিন্ন সময় দেওয়া হয়েছে। এছাড়া শনিবার বিবেচনাধীন থাকা মুন্সীগঞ্জ–৩ আসনে স্বতন্ত্র প্রার্থী ও জেলা বিএনপির সদস্য সচিব মহিউদ্দিনের আপিল মঞ্জুরবিস্তারিত…


সাতক্ষীরা সদর উপজেলার শ্রেষ্ঠ কলেজ প্রতিষ্ঠান প্রধান হলেন ঝাউডাঙ্গা কলেজের অধ্যক্ষ মোঃ খলিলুর রহমান

ডেস্ক রিপোর্ট :: সাতক্ষীরা সদর উপজেলার শ্রেষ্ঠ কলেজ প্রতিষ্ঠান ২০২৬ এর প্রধান হলেন ঝাউডাঙ্গা কলেজের অধ্যক্ষ মোঃ খলিলুর রহমান। রবিবার জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে সদর উপজেলা পর্যায়ের প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে শ্রেষ্ঠ কলেজ প্রতিষ্ঠান প্রধান হিসেবে ঝাউডাঙ্গা কলেজের অধ্যক্ষ মোঃ খলিলুর রহমানকে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি। তিনি পর পর ২য় বারের মত এ খ্যাতি অর্জন করেন। উল্লেখ্য ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত সাতক্ষীরা সদর উপজেলা ঝাউডাঙ্গা কলেজ গৌরবের সাথে শিক্ষাদান করে আসছে।


সামনে অনেক কঠিন চ্যালেঞ্জ: তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সামনে আমাদের অনেক কঠিন চ্যালেঞ্জ আছে। আমাদের মধ্যে মতপার্থক্য আছে। আমাদের বিভিন্ন মতপার্থক্য নিয়ে যাতে আলাপ ও আলোচনা করতে পারি। আর আমাদের যে কোনো মূল্যে হোক ডেমোক্রেটিক প্রসেসটা চালু রাখতে হবে। শনিবার রাজধানীর বনানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। গণমাধ্যমের সাংবাদিকদের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়ের এই অনুষ্ঠান আয়োজন করে বিএনপি। তিনি বলেন, এখানে একজন বক্তা বলে গেছেন সামানে আমাদের চ্যালেঞ্জ আছে। একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমার কাছে মনে হয়, সামনে আমাদের অনেক কঠিন চ্যালেঞ্জ আছে। আমাদের মধ্যে বিভিন্ন মতপার্থক্য আছে।বিস্তারিত…


গ্লোবাল ট্যালেন্ট স্কুল এন্ড কলেজের অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

এস.এম আব্দুল্লাহ :: শিক্ষার উৎকর্ষ, নৈতিক মূল্যবোধ ও আধুনিকতার সমন্বয়ে একটি উন্নত প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে সদ্য প্রতিষ্ঠিত গ্লোবাল ট্যালেন্ট স্কুল এন্ড কলেজের উদ্বোধন উপলক্ষে এক অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) সকালে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা স্থায়ী ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিষ্ঠানটির প্রিন্সিপাল ড. মোঃ সাইফুল আলম এর পরিচালনায় অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য প্রদান করেন পরিচালনা পরিষদের চেয়ারম্যান জনাব আনিসুর রহমান গাজী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন শেখ ফারুক হোসেন, সিনিয়র জেলা ও দায়রা জজ। ঝাউডাঙ্গা হাইস্কুলের সাবেক সহকারী প্রধান শিক্ষক জনাব মাস্টার আনিস উদ্দিন, গ্লোবাল ট্যালেন্টবিস্তারিত…


জামায়াত নেতার পিতার ইন্তেকাল, উপজেলা জামায়াতের শোক

ডেস্ক নিউজ :: বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়ন টিমের অন্যতম সদস্য ও ইউনিয়ন অর্থ সম্পাদক মোঃ মুরশিদ আলমের পিতা আলহাজ্ব শহীদুল ইসলাম (৭৩) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বেলা ৩টা ৩০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মরহুম আলহাজ্ব শহীদুল ইসলাম দীর্ঘদিন দক্ষিণ পাথরঘাটা জামে মসজিদের মুয়াজ্জিন হিসেবে অত্যন্ত নিষ্ঠা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তার কণ্ঠে আজানের ধ্বনি এলাকার মুসল্লিদের নামাজের প্রতি আহ্বান জানাত বহু বছর ধরে। তিনি ছিলেন একজন আল্লাহভীরু, সৎ ও সমাজে সম্মানিত ব্যক্তি। তার ইন্তেকালে তিনি তিন ছেলেবিস্তারিত…


প্রতীক বরাদ্দের আগে নির্বাচনি প্রচারণা করা যাবে না: ইসি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দের আগে কোনো রাজনৈতিক দল, প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা তার পক্ষে অন্য কোনো ব্যক্তি নির্বাচনি প্রচারণা চালাতে পারবেন না। সোমবার (৫ জানুয়ারি) নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের জনসংযোগ পরিচালক ও তথ্য কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দের আগে কোনো রাজনৈতিক দল, প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা তার পক্ষে অন্য কোনো ব্যক্তি নির্বাচনি প্রচারণা চালাতে পারবেন না। আগামী ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দের পর নির্বাচনি আচরণ বিধিমালা মেনে প্রচারণার জন্য নির্বাচন কমিশন প্রতিদ্বন্দ্বীবিস্তারিত…


শীতের তীব্রতায় কাঁপছে কলারোয়া

কামরুল হাসান।। শীতের তীব্রতায় একটু উষ্ণতা পেতে মানুষের পাশাপাশি অবলা প্রাণীও বসে নেই। সারাদেশে চলছে মাঝারি থেকে ভারী শৈত্যপ্রবাহ। যার মধ্যে কলারোয়া অন্যতম। আবহাওয়ার সূত্র বলছে সর্বনিম্ন ১১ডিগ্রি সেলসিয়াসে নেমেছে এই এলাকার তাপমাত্রা। শীতের তীব্রতায় কাঁপছে মানুষসহ প্রাণিকুল। আজ সারাদিন কলারোয়ায় সূর্যের দেখা পাওয়া যায়নি। এরই মধ্যে কলারোয়ার সিংহলাল গ্রামে ক্যামেরাবন্দী হয় বিড়ালছানার গরম চুল্লীর উপর দেয়া বস্তুতে বসে একটু ওম(গরম)নেয়ার দৃশ্য। তীব্র এ শীত নিবারনের জন্য মানুষের কতই না চেষ্টা কিন্তু অসহায় মানুষ ও অবলা প্রাণিকুলের যায় যায় অবস্থা। প্রচন্ড শীতে শিশু, বৃদ্ধসহ অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। সেই সাথেবিস্তারিত…