ডিসেম্বর, ২০২৫
ঝাউডাঙ্গায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত
এস.এম আব্দুল্লাহ :: বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আজ বুধবার (৩১শে ডিসেম্বর) বাদ যোহর সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা বলফিল্ড মাঠে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। ঝাউডাঙ্গা ইউনিয়ন বিএনপি সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে উক্ত জানাজা নামাজে দলমত নির্বিশেষে সকল শ্রেণী-পেশার মানুষ অংশ গ্রহণ করেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝাউডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, বিএনপি নেতা ও আগরদাঁড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লুৎফর রহমান, বিএনপি নেতা ও সাবেক শিবপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মজিদ, ঝাউডাঙ্গা ইউনিয়ন জামায়াতের আমি প্রফেসর ইকবাল হোসেন, আমেরিকানবিস্তারিত…
খালেদা জিয়ার জানাজাস্থলে কঠোর নিরাপত্তা বলয়
ডেস্ক নিউজ :: বিএনপি চেয়ারমারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানাজাকে ঘিরে কঠোর নিরাপত্তা বলয়ে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। পাশাপাশি, পুলিশের বিশেষায়িত ইউনিট সোয়াট টিম মোতায়েন রয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় এমন দৃশ্য দেখা যায়। এদিকে, দুপুর ২টায় বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা সংসদ ভবনের দক্ষিণ প্লাজার মাঠে অনুষ্ঠিত হবে। তার নামাজে জানাজায় অংশ নিতে গতকাল গভীর রাত থেকে সারাদেশ থেকে নেতাকর্মীরা এসে জমায়েত হওয়া শুরু করেছে। নামাজে জানাজাকে ঘিরে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রতিটি প্রবেশ মুখে তল্লাশিরবিস্তারিত…
আল-হেরা মডেল একাডেমী স্কুলের ফলাফল প্রকাশ অনুষ্ঠিত
ঝাউডাঙ্গা প্রতিনিধি :: সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গায় আল-হেরা মডেল একাডেমী স্কুলের ফলাফল প্রকাশ অনুষ্ঠিত হয়েছে। ৩০ ডিসেম্বর, মঙ্গলবার সকাল ১০.০০ ঘটিকায় স্কুলটির অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফলাফল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অত্র স্কুলের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আমেরিকা প্রবাসী জনাব মোঃ আনিছুর রহমান গাজী, উপস্থিত ছিলেন তালা সরকারী কলেজের সাবেক উপাধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ আবদুর রহীম, ঝাউডাঙ্গা ইসলামীয়া ফাযিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাও. আব্দুল বারী সাহেব, ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক জনাব আনিছ উদ্দীন ও মাষ্টার আবুল হোসেন, ঝাউডাঙ্গা মাদ্রাসার সাবেক শিক্ষক মাষ্টার আব্দুল ওহাব, ঝাউডাঙ্গা বাজার কমিটির সাবেক সভাপতি জনাববিস্তারিত…
কলারোয়া বেত্রবতী হাইস্কুলের ফলাফল প্রকাশ
কামরুল হাসান।। কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা ও নির্বাচনী পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় স্কুলের হলরুমে অনুষ্ঠিত এই ফলাফল প্রকাশ অনুষ্ঠানে ফলাফল ঘোষণা করেন প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল। শিক্ষানুরাগী গণপতি বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক মাওলানা আব্দুদ দাইয়ান, আনারুল ইসলাম, তজিবুর রহমান, নাছরিন সুলতানা, সাইফুল আলম, সমীর কুমার সরকার, রীনা রানী পাল, দেবাশীষ সরদার, প্রাক্তন ছাত্র ব্লেজ বিশ্বাস, অফিস সহায়ক ফারুক হোসেন, এরশাদ আলী প্রমুখ। স্কুলের সরকারী শিক্ষক মশিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্রবিস্তারিত…
কলারোয়ায় শিক্ষকমণ্ডলীদের মতবিনিময় ও প্রস্তুতিমূলক সভা
কামরুল হাসান।। কলারোয়ায় জুনিয়র বৃত্তি পরীক্ষা, শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা, জাতীয় শিক্ষা সপ্তাহসহ নানা বিষয়ে মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও ক্রীড়া শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় ও প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার। উপজেলা একাডেমিক সুপার ভাইজার তাপস কুমার দাস এঁর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবদিন। মতবিনিময় সভায় বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন কলারোয়া আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আহম্মদ আলী, কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধানবিস্তারিত…
ফুটবল বিশ্বকাপের ট্রফি আসছে বাংলাদেশে
ফিফা বিশ্বকাপ ২০২৬ সামনে রেখে বিশ্বের সবচেয়ে কাঙ্ক্ষিত ট্রফিটি বাংলাদেশে নিয়ে আসছে কোকা-কোলা। ফিফা বিশ্বকাপ ট্রফি ট্যুর বাই কোকা-কোলা আগামী ১৪ জানুয়ারি ঢাকায় পৌঁছাবে। এই আয়োজনের মাধ্যমে বাংলাদেশের ফুটবলপ্রেমীরা ফিফা বিশ্বকাপের মূল ট্রফি কাছ থেকে দেখার সুযোগ পাবেন। কোকা-কোলা কোম্পানির ভাইস প্রেসিডেন্ট (গ্লোবাল অ্যাসেটস, ইনফ্লুয়েন্সারস অ্যান্ড পার্টনারশিপস) মিকায়েল ভিনে বলেন, ‘ফিফা বিশ্বকাপ ট্রফি ট্যুরের মাধ্যমে ভক্তদের খেলাটির কেন্দ্রবিন্দুর আরও কাছে নিয়ে আসতে পেরে আমরা আনন্দিত। এবারের ট্যুর ফুটবলের উত্তেজনা ও আবেগকে খুব কাছ থেকে অনুভব করার একটি বিশেষ সুযোগ তৈরি করবে।’ তিনি আরও বলেন, ‘একটি ফুটবল ম্যাচ দেখার সময় যেবিস্তারিত…
ভোটে আইনশৃঙ্খলা বাহিনী যেভাবে কাজ করবে, জানাল ইসি
ডেস্ক নিউজ ::আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণ ও সুষ্ঠু করতে নির্বাচন কমিশন (ইসি) আইন-শৃঙ্খলা রক্ষায় বিস্তারিত নির্দেশনা দিয়েছে। কমিশন জানিয়েছে, ভোটার, প্রার্থী এবং সংশ্লিষ্ট সকলের নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং ভোটকেন্দ্রসহ নির্বাচনী সামগ্রীর নিরাপত্তা বজায় রাখা হবে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত এ পরিপত্র জারি করে এসব জানায়। এতে বলা হয়েছে, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে সকল দল ও প্রার্থী যাতে নির্বিঘ্নে কার্যক্রম পরিচালনা করতে পারে, ভোটাররা নিরাপদে ভোট দিতে পারে এবং ক্ষুদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করা হবে, এর জন্যবিস্তারিত…
হাদির অবস্থা অত্যন্ত সঙ্কটাপন্ন
দেশবাসীকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার
ডেস্ক নিউজ :: জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের অকুতোভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে দেখতে গিয়েছিলেন সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণান। বুধবার তিনি হাদিকে দেখতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে যান। প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বার্তায় জানিয়েছে, রাত ৯টা ৪০ মিনিটে ড. ভিভিয়ান বালাকৃষ্ণান প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসকে ফোন করেন এবং হাদির চিকিৎসা কার্যক্রম সম্পর্কে তাকে অবহিত করেন। তিনি জানান, হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। প্রধান উপদেষ্টা দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে হাদির জন্য দোয়া ও প্রার্থনা করার অনুরোধ করেছেন।
মহান বিজয় দিবসে ঝাউডাঙ্গা প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন
এস.এম আব্দুল্লাহ :: মহান বিজয় দিবস পালন করেছে ঝাউডাঙ্গা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দরা। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে সূর্যোদয়ের সাথে সাথে প্রথম র্যালি নিয়ে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের কেন্দ্রীয় শহীদমিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তারা। এসময় উপস্থিত ছিলেন- ঝাউডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মোস্তাফিজ রহমান, সহ-সভাপতি জি.এম আবুল হোসাইন, সাধারণ সম্পাদক ডা. আবুল হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক মোমিনুর রহমান সবুজ, সাংগঠনিক সম্পাদক মো. কামরুজ্জামান, অর্থ সম্পাদক ডা. আবু হাসান, দপ্তর সম্পাদক হাসিবুর রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নাজমুল হুদা, কার্যনির্বাহী সদস্য এস.এম আব্দুল্লাহ, আল মামুন, কবিরুল ইসলামসহ অন্যান্য সদস্যবৃন্দ। শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত বক্তব্যেবিস্তারিত…
আশাশুনিতে বিজয় দিবসে জামায়াতে ইসলামীর বর্ণাঢ্য র্যালি
এস,এম মোস্তাফিজুর রহমান।। সাতক্ষীরার আশাশুনিতে জামায়াতে ইসলামীর উদ্যোগে ১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি করা হয়েছে। মঙ্গলবার(১৬ ডিসেম্বর) সকাল ১০টায় এ র্যালি করা হয়। জাতীয় পতাকা,রংবেরঙের শো পতাকা ও টি-শার্ট পরিহিত হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে র্যালিটি উপজেলা জামায়াত কার্যালয় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আশাশুনি সরকারি হাই স্কুল মাঠে উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে যোগদান করে। র্যালিতে নেতৃত্বদেন সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী, কেন্দ্রীয় শুরা সদস্য,খুলনা অঞ্চল টিম সদস্য ও সাবেক জেলা আমীর মুহাদ্দিস রবিউল বাশার। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-জেলা কর্মবিস্তারিত…


