কাকডাঙ্গা সিনিয়র ফাজিল মাদরাসার বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

বিশেষ প্রতিনিধি-
সাতক্ষীরা কলারোয়া উপজেলাধীন কাকডাঙ্গা সিনিয়র ফাজিল মাদ্রাসার শিশু শ্রেণি থেকে নবম শ্রেণির বার্ষিক ও দাখিল দশম শ্রেণির নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। বৃহষ্পতিবার (১ জানুয়ারি) সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করা হয়। এসময় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

মাদ্রাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাওলানা মো: অহিদুজ্জামান এর সভাপতিত্বে ও আরবী প্রভাষক মাওলানা মো: তবিবুর রহমানের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার সহ-সভাপতি মোঃ আব্দুর রশিদ মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী বীর মুক্তিযোদ্ধা আব্দুল মাজেদ।
অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন, সহকারী অধ্যাপক মাওলানা মো: আব্দুল হামিদ, সহকারী অধ্যাপক মাওলানা মো: আব্দুস সবুর, সহকারী শিক্ষক মোহাম্মদ শহীদুল্ল্যাহ প্রমুখ।
প্রধান পরীক্ষা নিয়ন্ত্রক আরবী প্রভাষক মাওলানা শামসুল আলম মাদ্রাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো: অহিদুজ্জামানের কাছে আনুষ্ঠানিকভাবে ফল হস্তান্তর করেন।






সম্পর্কিত সংবাদ

  • সাতক্ষীরায় আবাসন সেবায় নতুন সংযোজন: “হোটেল রয়েল প্যালেস” এর শুভ উদ্বোধন
  • সাতক্ষীরায় বিএনপির আনন্দ মিছিল
  • মির্জা ফখরুল-রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মিছিল
  • বেত্রবতী হাইস্কুলে নবগঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
  • জমির ওপর দিয়ে যাওয়া নিয়ে বিরোধ: আশাশুনিতে শ্রমিকের ওপর হামলা
  • রাষ্ট্রপতি নির্বাচন : মনোনয়নপত্র প্রত্যাহার করেননি কেউ, ভোট ২০ আগস্ট
  • বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখা দায়িত্বশীল সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা-২ আসনের এমপির বরাদ্দে এন.বি.বি.কে আল-মদিনা দাখিল মাদ্রাসায় ফুটবল বিতরণ